যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, যামানার মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, ইমামুল আইম্মাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা, হযরত আল্লামা হয়রান তালগাছবাদী তিনি বলেছেন, "বিবর্তনবাদ তত্ত্ব নাকি জীবজগত ও উদ্ভিদজগতের বৈচিত্র্যকে ব্যাখ্যা করে। অথচ একটু গভীরভাবে ভেবে দেখলে দেখা যায় জীবজগত ও উদ্ভিদজগতের বৈচিত্র্যই আসলে বিবর্তনবাদ তত্ত্বের জন্য নাইটমেয়ার।"
মহৎ ব্যক্তিরা সবসময় ইশারা ইঙ্গিতে কথাবার্তা বলিয়া থাকেন। বাহুল্যও তারা পছন্দ করেন না। এই বাক্য দ্বারা হুজুর বোঝাতে চেয়েছেন যে জীবজগত ও উদ্ভিদজগত আসলে আলাদা দুটি জগত। অর্থাৎ, উদ্ভিদেরা আসলে জীবজগতের অন্তর্ভুক্ত নয়। আসুন আমরা উদ্ভিদে সেচ-সার দিয়া অপচয় করা বন্ধ করি।
হুজুর যাহা বলিবেন, তাহা বিনা তর্কে মানিয়া লইবো। জগতের সকল তালগাছ (যাহারা জীব হওয়ার যোগ্যতা হারাইয়াছেন) হুজুরের হউক।
হুজুর আরো বলিয়াছেন, "এখানে 'জীবজগত' বলতে যে 'প্রাণীজগত' বুঝানো হয়েছে তা যে কারোরই বোঝার কথা।"
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



