তোমাকে দেখাতে চেয়েছি পৌষের সকাল
সঙ্গমরত কুয়াশা আর শিশিরের বসবাস
রোদেলা দুপুরে জলদাসীর ব্লাউজ ছুয়ে
গড়িয়ে পরা একফোটা নিষিদ্ধ লোবান এবং বেশ্যার নির্মম বিশ্বাস।
কিছুই বুঝোনি তুমি
কেবল গোলাপেই বুঝলে আজীবন
জ্যামিতিক পরিমাপে ভুল হলে খাতায় শূন্য দিতো
যে মাস্টার মশাই তিনি ও কী বূঝতে পেরেছেন ত্রিভুজ?
কতকাল আর তোমাকে দেখাতে চেয়ে নষ্ট করে দেব
আস্ত একটা সদ্য প্রসব করা বকুল ফুল?
ভালবাসার সব ভাল নয় কিছু কিছু চরম ভুল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


