somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'এক বুক অপরাহ্ন'...একজন বৃদ্ধ মুক্তিযোদ্ধার তরুন স্মৃতিচারন...!

০৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক বুক অপরাহ্ন

ভোর হতেই বর্ষার বিরাম নেই। বারান্দার গ্রিল ধরে কাব্য চুপচাাপ বসে আছে হুইল চেয়ারে। আনমনে বৃষ্টি দেখছে। কি অদ্ভুত এক উন্মাদনা আছে এই বর্ষনে। তাকিয়ে থাকতে থাকতে কেমন যেন ঘোর লেগে যায়। তিনি পৃথিবীতে আসার পর পৃথিবীর বুকে অর্ধশতাধিক বর্ষাকাল এসেছে। তবুও যতবারই তিনি বৃষ্টি দেখেন ততবারই সেটাকে নতুন বলে মনে হয়। ওর নামের কল্যানেই কিনা, কলেজ লাইফে কবিতা লেখার বেশ ঝোঁক ছিল। অনেক আগের সেই কবি মনের খানিকটা ছিটে ফোটা হয়ত এখনও, এই বুড়ো বয়সেও রয়ে গেছে। অনেক অনেক দিন আগে মৃন্মিয়ীকে নিয়ে ও বিশাল একটা কবিতা লিখেছিলো। সেটা পড়ে মেয়েটার সেকি কান্না! ইদানিং খুব বেশী মনে পড়ছে ওকে।

ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতে কাব্যর প্রচন্ড ইচেছ করছে । কিন্তু হুইল চেয়ার নিয়ে তো আর সিড়ি বেয়ে ছাদে উঠা যায় না। অবশ্য পৃথ্বাকে ক্ষল্লেই ও নিয়ে যাবে। কিন্তু এই মূহুর্তে ওর কাঁধে শরীরের ভর রেখে মেয়েটাকে কষ্ট দিতে মন চাইছে না। আর ছাদে যাবার কথা শুনলে ও তাকে ঘর থেকে বের হতে দেয় কিনা সন্দেহ। মেয়েটার মা যাবার পর ওর বাবা আরেকটি বিয়ে করে, শেষে সৎ মায়ের পীড়নে অতিষ্ঠ হয়ে ও আশ্রয় নেয় কাব্যর কাছে। ওর নানা ছিলেন কাব্যর বাল্য বন্ধু। একটু পোটে ধরনের ছিলেন। লোকমুখে কাব্য শুনেছে, ১৯৭১ সালে জগলুল পাশাকে পিটিয়ে মেরে ফেলবার অপরাধে পাকিস্তানী সৈন্যরা তাকে নির্মমভাবে হত্যা করে। জগলুল পাশা ছিলো ওদের গ্রামের চেয়ারম্যান, পাকিস্তানী মিলিটারিরা গ্রামে ঢোকার পর যে নিজেকে রাজাকার বলে প্রকাশ্যে ঘোষনা দেয়।

বুড়ো বয়সে মেয়েটা তার চমৎকার সঙ্গী হয়েছে। পৃথ্বাও নানুভাই বলতে অজ্ঞান। একটু আগে এসে জানতে চাইলো- ‘নানু, এখানে বসে আছো যে; ঠান্ডা লাগবে তো।’ উনি কোন কথা বল্লেন না। আর পৃথ্বাও জানে তার এই চিরকুমার নানা বেশ নিঃসঙ্গচারী। র্নিজনতাকে ভীষণ পছন্দ করেন। তাই ও-ও কথা না বাড়িয়ে ওর কাজে চলে গেল।

কাব্যর ধারনা বৃষ্টি আর ঘ্রান, এ দুটো জিনিস খুব স্মৃতি প্রবন। এগুলোর সংস্পর্শে আসলে পুরনো দিনের কথা সাধারনত বেশী মনে পড়ে। আজ এই বর্ষন মুখর দিনে পুরোন দিনের কথা কাব্যরও খুব মনে পড়ছে। বিশেষ করে মৃন্ময়ীর কথা। খুব স্পষ্ট ভাবে। যেন এই তো মাস খানেক আগের কথা। অথচ এরি মধ্যে পেরিয়ে গেছে আটত্রিশটি বছর।
ওর ভালোবাসা, মুক্তিযুদ্ধ, স্বজন হারাবার বেদনা, ভাঙ্গা গড়ার ইতিহাস, সব যেন নিয়তি এক সুতোয় গেথেঁ রেখেছে। ক্রমেই স্মৃতির ধুলো জমতে থাকে ওর অবচেতন মনে। এভাবে এক সময় ও হারিয়ে যায় স্মৃতির রাজ্যে।
১৯৭০ সাল। মৃন্ময়ীর সাথে ওর প্রথম পরিচয় সে বছরের বাংলা প্রথম দিনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপন সংক্রান্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যদের মত ওরাও যোগ দিয়েছিলো। সেদিন কাব্য শতশত ছেলেমেয়ের সামনে তার স্বরচিত কবিতা পাঠ করে ভীষণ লজ্জা পেয়েছিলো। ....(চলবে)
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:২৭
১১টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×