আমার প্রিয় পোস্ট

...চলে এসো সব সপ্নচারীরা...!

মায়াবতী...so what বলার মুদ্রাদোষটা কি এখনো আছে তোমার?

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩৩

শেয়ার করুন:                   Facebook

আজ তনুষার কথা অনেক দিন পরে মনে পড়ল। এটা খুব অদ্ভুত একটা ব্যাপার। একটা সময় ছিলো যখন সারাক্ষন ওকেই ভাবতাম, অথচ আজ? হায়রে আমার মন, তোকে তো আমিই চিনলাম না এখনো।

তনুষার সাথে আমার প্রথম দেখা এবং প্রথম পরিচয় দুটোই হয় ঝিগাতলা বিটস ইউনোভাসির্টির আন্ডারগ্রাউন্ড সাইবার ক্যাফেতে।
সালটা ছিল ২০০০। ঢাকা সিটি কলেজে সবে ইন্টারে ভর্তি হয়েছি। চোখে মুখে নানা রঙ্গের ঝিলিক। কম্পিউটার স্যার তানিম আহমেদই প্রথম ক্যাফের খোঁজটা দিলেন। বাংলাদেশে সাইবার ক্যাফে, ইন্টারনেট এইসব তখনও এতটা জনপ্রিয় হয়নি। বাসায় কম্পিউটার ছিল অনেক আগে থেকেই কিন্তু ইন্টারনেটের জন্য ক্যাফেতে যেতে হত। খুজেঁ পেতে ঐ ছিমছাম ক্যাফেটা খুঁজে পেয়েছিলাম।

ওর সাথে আমার পরিচয় পর্বটা অত্যন্ত নাটকীয়। কাকতালীয় বল্লেও বলা যায়। বল্লে হয়ত কেউ বিশ্বাস করতে চাইবে না।
ক্যাফেতে তেমন জরুরী কোন কাজ ছিল না। নিতান্তই ব্রাউজ আর চ্যাট করার জন্য যাওয়া হত। একদিন বাংলাদেশ রুমে গিয়ে 'মায়াবতী' নামে একজনকে পেলাম। আর পায় কে? নক করে ধুমায়া আড্ডা !

আমার পাশে খুব সুন্দর ড্রেস পরা একটা মেয়ে বসে ছিলো, চেহারা দেখা যাচ্ছিল না, তাই খেয়াল করিনি প্রথমে। কিছুক্ষন পর হঠাৎ সেখানে একটা ছন্দমিল লক্ষ্য করলাম। যাচাই করে নিতে আমি মায়াবতীকে একটা প্রশ্ন করে মেয়েটার দিকে তাকালাম, দেখলাম ও মনিটরের দিকে একবার তাকিয়েই টাইপ করা শুরু করল। আবার আমি যখন টাইপ করছিলাম তখন আড়চোখে ওকে দেখি যে ও চুপ করে বসে আছে। সাহস করে উঠে গিয়ে জিগ্গেস করলাম-'এক্সকিউজ মি, আপনি কি মায়াবতী?'
মেয়েটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে ছিলো অনেকক্ষন। সেই প্রথম আমার মায়াবতীর অসম্ভব মায়াময় মুখটা দেখলাম। সেই থেকে শুরু।

আমরা পরস্পরের কাছে ধীরে ধীরে পরিচিত হতে থাকলাম। জানলাম, বনেদী বংশের মেয়ে ও, বা-মার একমাত্র মেয়ে। আর আছে এক ভাই, কানাডা সেটেলড। ব্যাঙ্গালোরে থাকে ওদের বেশীর ভাগ আত্নীয় স্বজন। ও হলি ক্রসে পড়ত। আমার চেয়ে বড় ছিলো ও। বয়সে প্রায় ৩ মাসের আর দৈর্ঘ্যে প্রায় ইন্চিখানেক।

মেয়েদের আর্কষন করার মত আমার ভেতর কিছুই নেই। কিন্তু কোন এক অজানা কারনে ও আমাকে ভীষন আপন করে নিল। এদেশে ওর কোন বন্ধু ছিলো না এটা একটা কারন হতে পারে। তবে, আমার পরে ও আর কারো সাথে কোন প্রকারের সম্পর্কে জড়ায়নি। সে হিসেবে বাংলাদেশে আমিই ওর একমাত্র বন্ধু ছিলাম।

কতদিন ধানমন্ডি লেকের পাড় দিয়ে দুজনে হেটেঁ বেড়িয়েছি; রাইফেল স্কয়ারে ঘুরে বেড়িয়েছি। বিটসে আর ব্লু প্লানেটেও যেতাম প্রায়ই। পাবলিক লাইব্রেরীতেও যেতাম, তবে ঘুরে বেড়াতে নয়। এ্যাসাইনমেন্টের জন্য।
বেগম রোকেয়া মিলনায়তনে আমার একটা স্টেজ শোতে ওকে দাওয়াত করেছিলাম। ওদের করলাটা নিয়ে গুলশান থেকে নিজে ড্রাইভ করে একা একা শাহবাগ চলে এল!

ওকে বলেছিলাম সামনের রোতে না বসার জন্য। ও সেটা বেমালুম ভুলে গেল। আমাকে ভাল করে দেখার জন্য বসল একেবারে সামনের সারিতেই। ফলে যা হবার তাই হল। ওর উপর চোখ আটকে গেল। উত্তরনের কর্ণধার ইরাজ ভাই পর্দার আড়াল থেকে তাগাদা দিতে লাগল- 'প্রলয় কি হল? শুরু কর।' যখন ধাত্স্থ হলাম, তখন আমি ভীষণ নার্ভাস। গীটারের রিড উল্টা পাল্টা করে ফেল্লাম। গানের লাইন ভুল গেলাম। ও সেটা বুঝতে পেরে মাঝের সারিতে গিয়ে বসল। আমার তাতে কোন লাভ হল না।

শো শেষে বাইরে বেরিয়ে অনেকক্ষন ওর গাড়িতে চুপচাপ বসে ছিলাম। ও -ও কোন কথা না বলে গাড়িটা ফুলার রোডের শেষ মাথায় এনে পার্ক করে মাথা নিচু করে বল্ল- 'সরি প্রলয়, সব দোষ আমার, আমি ভুলে গিয়েছিলাম।' আমার মুখ দিয়ে তখনও কোন কথা বের হয়নি।
কতদিন আগের কথা, অথচ মনে হয় এইতো সেদিন!

আশুলিয়ায় আমাদের অসম্ভব নির্জন একটা বটতলা ছিল। ওখানে আমাদের অনেক মজার মজার স্মৃতি ছিলো। বট তলায় বসে ও আমাকে প্রায়ই ওর ছোটবেলার অনেক ঘটনা আনমনে বলে যেত। সেসব শুনে প্রতিবারই আমি খুব কৌতুহলী হয়ে ওকে প্রশ্ন করতাম -'তনু, তোমার সেই সোনার চামচটা এখন কই?' ও অবাক হয়ে তাকালে আমি বলতাম -'আরে ঐ যে, যেটা মুখে নিয়ে তুমি জন্মেছিলে।' ও হাসতে হাসতে উল্টে পড়ত।

একদিন সেই বটতলার বটকে সাক্ষী করে আমার সাথে ওর চুক্তি হল যে ওকে আমি গিটার শিখাবো, তার বদলে ও আমাকে ড্রাইভিং শিখাবে। ও বল্ল,
-দেখ আবার চুক্তি যেন ভঙ্গ না হয়!
-হলে কি হবে?
-উমম...বটগাছকে সাক্ষী করে চুক্তি করে সেটা ভঙ্গ করলে তুমিও বটগাছ হয়ে যাবে!
-তাই নাকি?
-জ্বি স্যার, এটাই নিয়ম।
-বাহ সুন্দর নিয়ম তো! তাহলে চলনা, আমাদের চুক্তিটা বিল গেটসকে সাক্ষী রেখে করি, প্লিজ!

ও হাসতে হাসতে কুটিপাটি হয়ে যেত।
চলবে







 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আমার মায়াবতী ;
প্রকাশ করা হয়েছে: সপ্নবাজের দল  বিভাগে ।

 

  • ৪৭ টি মন্তব্য
  • ৪৬২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৭ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৪২
comment by: জেনারেল বলেছেন: চলুক মায়াবতী, গয়াবতী, লয়াবতী, ছায়াবতী আর মটু হাতিদের সিরিজ
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫৩

লেখক বলেছেন: এআপনি যতটা হালকা ভাবছেন, আমার কাছে নয় মোটেও। এটা কোন গল্প নয়, আমার জীবনের একটা অংশ। প্রথমে একেবারেই চাইনি কিন্তু ব্লগের কারিগরি ঝামেলার কারনে সিরিজ করতে বাধ্য হলাম।
রাগুদির মায়াবতী আর আমার মায়াবতী, দুজনে সম্পূর্ন ভিন্ন দুটি চরিত্র?
কমেন্ট আর + এর জন্য ধন্যবাদ।
মটু হাতি কে?

২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৪৭
comment by: মাহবুবা আখতার বলেছেন: চমৎকার লাগছে।
বাকিটা তাড়াতাড়ি দিন।
++++++++
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:০৬

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ মাহবুবা আপু। বাকীটা আজই দেবার ইচ্ছা আছে।

৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫২
comment by: ফারহান দাউদ বলেছেন: সবাইরে স্মৃতির ভূত ধরলো দেখি।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:২৮

লেখক বলেছেন: জি ভাই, এই ভূত চূড়ান্ত বজ্জাত! একবার ধরলে আর সহজে ছাড়ে না।;)

৪. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫৮
comment by: জেনারেল বলেছেন: মটু হাতির ব্যাখ্যা জানতে হলে হাসিব ভাইরে লাগবো!!



আমি মোটেই আপনার গল্পকে হালকাভাবে নেয়নি।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৩০

লেখক বলেছেন: থাক আমার আর ব্যাখা জেনে কাজ নেই।

আপনার কমেন্ট এর স্টাইলটা সেরকমই ছিলো।

৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫৮
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: ভীষণ নাটকীয় পরিচয় পর্ব ।
শেষে এসে মন খারাপ করে দেবেন , বুঝতে পারছি
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৩১

লেখক বলেছেন: হুমম, ঠিকই ধরছেন!
...পোস্টের জন্য + ;)

৬. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:০৬
comment by: শফিউল আলম ইমন বলেছেন: হুমম ভালো লাগতেসে। চলুক
+
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৩২

লেখক বলেছেন: আমিও তাই বলি ....চলুক...!;)

৭. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:১২
comment by: রাশেদ বলেছেন: ভালো লাগতেছে। চলুক...
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৩৪

লেখক বলেছেন: রাশুদা কি এই কমেন্টটাকে আমার ব্লগের জন্য রেজিস্টার করে নিয়েছেন নাকি? ;)....:(

৮. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৩৬
comment by: রাশেদ বলেছেন: হা হা! সিরিজ পোস্টে এইডা কমন ডায়লোগ মারি আমি। আরেকজনের ৩৪ টা পর্বের সিরিজে (এখনো চলতেছে) খালি চলুক লেইখা আসি! B-)
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৪৩

লেখক বলেছেন: এভাবে চলুক লেখলে তো চলবোই। উনার আর দোষ কি?
এইটা ঠিক না রাশু ভাই। মাইন্ড খাইলাম!:(

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:২৬

লেখক বলেছেন: রাশুদা, এইডাই কি সেই লেখা...?;)

৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৪৫
comment by: রাশেদ বলেছেন: :D
১০. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৪৮
comment by: নরাধম বলেছেন: রাশুদা না পড়েই চলুক বলে এটা আমি গ্যারান্টি দিয়া বলতে পারি!!!
১১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৩
comment by: রাশেদ বলেছেন: আইচ্ছা, এখন থাইক্কা নারুর পোস্ট আর পড়ুম না! :D
১২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৫
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: চমৎকার লাগছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:০৮

লেখক বলেছেন: চিটি ভাই, বাকীটুকু দিয়ে দিলাম। গরম গরম থাকতে পড়ে ফেলেন।:)

১৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৬
comment by: নরাধম বলেছেন: হাহাহাহা..........রাশুদা, পরাজয়ে ডরেনা বীর!!!
১৪. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৭
comment by: রাশেদ বলেছেন: মাইনাসে মাইনাসে একাকার কইরা দিমু! দরকার হইলে ক্যাম্পেইন কইরা মাইনাস দেওয়াবো!! B-) @ নারুদা
১৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:০০
comment by: নরাধম বলেছেন: হাহাহাহা..........রাশুদা, এবার কিন্তু ডরাইছে বীর। কারন তোমার ভক্তকুল ব্লগে এত বেশী যে তুমি আন্দোলনের ডাক দিলে আমার জীবন মাইনাসময় হয়ে যাবে। আমি নিজেও তোমার ভক্ত, তাই আমিও মাইনাস দিমু আমারে!!

তাই সত্য বলা থেকে বিরত থাকলাম। আগের সত্যকথনটা তুলে নিলাম। :):):)
১৬. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:০০
comment by: নাদান বলেছেন: নারুর ভয়ে এখন আমি গল্পের চিপায় কবিতা দেই। পুলায় বহুত খারাপ। এই লেখাটা কিন্তু ভাল লাগছে আমার। পিলাস দিসি।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ। বাকী অংশ দিলাম। পড়ে বলেন কেমন হল!

১৭. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:০১
comment by: রাশেদ বলেছেন: বেটা নরাধম!! সত্যকথনটা কি হে! আবার কও দেখিনি!
১৮. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:০৫
comment by: নরাধম বলেছেন: রাশুদা, আর কমুনা। মাইনাস পাইয়া আমার জীবন ক্ষেরফার মধ্যে ফেলতে চায়না।

তয় তোমারে একটা চুপিচুপি কথা কয়, আমিও কিন্তু একই কাজ করতেছি। কিছু প্রিয় ব্লগারদের লেখা বাদে অন্যদের লেখা না পড়েই, আগের মন্তব্যগুলো দেখেই প্লাস, মাইনাস অথবা চলুক এসব বলি!!!!!!

খবরদার কেউ যেন না জানে!
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:০৫

লেখক বলেছেন: নরাধম ভাই, আমি এই কমেন্টটা কপি কইরা সবার ব্লগে পোস্ট কইরা দিমু। হি হি হি।

১৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:০৮
comment by: রাশেদ বলেছেন: ছি নরাধম! এরুম করা ঠিক না!! B-)
২০. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১০
comment by: নরাধম বলেছেন: হাহাহাহা.............উস্তাদের কাছ থেকে শিখা বিদ্যা। কি করমু?
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:০৩

লেখক বলেছেন: ওহে মিয়া সকল, বাজে পেচাঁল বন। এইডা একটা সিরিয়াস পুস্ট!

২১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১২
comment by: শেষ বিকেলের মেয়ে বলেছেন: চমৎকার হচ্ছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৩

লেখক বলেছেন: কতবতবকতকত বলেছেন: + ও দিলেন না; প্রিয়তেও এ্যাড করলেন না, শুধু একটা কমেন্টে কি আর বোঝা যায় যে 'চমৎকার হচ্ছে'?
লোলজ। জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৪

লেখক বলেছেন: হায় হায় এইডা কি হইল! x||

২২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:১১
comment by: নিলা বলেছেন: সুন্দর সময়গুলোর কথা পড়তে ভালো লাগছে। আরো পড়ার আশায় আছি
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:১৬

লেখক বলেছেন: তাহলেই হয়েছে...!

২৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৪১
comment by: মামু বলেছেন: gop-shop
২৪. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৫
comment by: মামু বলেছেন: একটেল এর একটা সার্ভিস আচে নাম "গপ-সপ"...

পুষ্ট পইরা ওইটার কথা মনে পড়ল....
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৬

লেখক বলেছেন: মামু কিছু বুঝলাম না, অনেকদিন ধরে দেশের বাইরে তো.....দয়াকরে একটু বুঝিয়ে বলবেন কি?

২৫. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫০
comment by: েজবীন বলেছেন: দারুন লাগলো লেখাটা.... ....

আসলেই দেখা হওয়ার ব্যাপারটা....অত্যন্ত নাটকীয়:)
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৩

লেখক বলেছেন: লেখা দারুন লাগার জন্য ধইন্যবাদ তবে আমাদের পরিচয় পর্বের কথা বল্লে এখন আর কেউ বিশ্বাস করে না। আপনি করেছেন তো? :)

২৬. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২১
comment by: ভোরের তারা বলেছেন:
২৭. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৭
comment by: ভোরের তারা বলেছেন: ভালো লেগেছে আপনার লেখা।প্রেম শুধু কষ্টই দেয়।বিয়ে না হওয়াতে ভালই আছেন।প্রেমের বিয়েতে মানুষ কখনই সুখী হতে পারে না।
২৮. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪০
comment by: একজন ব্লগার বলেছেন: টেনকু আপনাকে আপা/ভাইয়া। তবে কমেন্টা ঐ পোস্টাতে করলে খুশী হইতাম বেশী। কারন এই নিকটাকে বিনা বিচারে ব্যান করে রাখা হইসে। কমেন্ট করলে ফ্রন্ট পেজে আসে না। :(
২৯. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪১
comment by: একজন ব্লগার বলেছেন: তবে আপনার শেষের কথাটার সাথে একমত হতে পাররাম না বলে দুঃখিত।

 



 


Well, I am NOT what you see,
I am not what they say
but if I turned out to be,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২০৩৮৪