ব্লগে রেজিস্ট্রেশন করার আগে থেকে দেখছি এখানকারদের রাজাকার-মহারাজাকারদের দৌরাত্ন। কিন্তু আমি কখনই তেমন সরব হইনি। সব সময় শুধু পড়েই গিয়েছি। কিন্তু ওয়ামি ব্যান হবার পর থেকে যা দেখছি, চুপ করে থাকা খুব কষ্টকর হয়ে যাচ্ছে।
এদেশের এক একটা শিশু সন্তান ১৯৭১ এর ইতিহাসকে রক্তে নিয়ে জন্মায়। কাদের এত বড় দুঃসাহস তারা এই ইতিহাসকে অস্বীকার করে? ৩৭ বছর ধরে জাতি যাকে রাজাকার বলে চিনে, সে কোন সাহসে ব্লগে প্রকাশ্যে তার প্রমান চায়? ৩৭ বছরের বুকের জ্বলুনিকে ও কোন সাহসে হেসে উড়িয়ে দেয়? যে রাজাকার কুত্তার বাচ্চারা নিজেই এদেশের সর্বকালের সোনার সন্তানদের নিজেদের স্বজাতি বলে গাল দেয়। ওদের কলিজাটা কত বড় খুব দেখার ইচ্ছা আমার।
ফারজানার রিসেন্ট একটা পোস্টে দেখলাম সে জামাতী ইসলামকে এভাবে ব্যাখা করেছে:
"কামরুজ্জামান এ দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল জামায়াতের একজন নেতা। দলটির বিরুদ্ধে ৭১-এ স্বাধীনতা বিরোধী অবস্থান নেয়ার অভিযোগ রয়েছে।"
এইটা অভিযোগ?
অনেক কিছু লেখার ইচ্ছা ছিল্ কিন্তু পারছি না, হাত কাঁপছে, টাইপ করতে পারছি না, ....
(তিনঘন্টা পর লিখছি)
ওর সেই পোস্টে ওকে কিছুই বলিনি। ওর সাথে কথা বলতেও ঘৃনা হচ্ছিল। শুধু মুনিয়াকে উদ্দেশ্য করে একটা কমেন্ট দিয়েছিলাম।
সত্য কথায় ফস করে বলে ফেলায় সহব্লগার মনিটরকে গালাগাল করেছে। মনিটরও একটা রিপ্লাই পোস্ট দিয়েছে।
সব রাজাকারদের প্রতি বিনীত অনুরোধ করছি, তোমরা দলবেঁধে ইসলামাবাদ চলে যাও। ফর গড সেইক। সেখানে তোমাদের জন্য অনেক সুযোগ সুবিধা থাকার কথা। আমাদের একটু শান্তিতে ব্লগিং করতে দাও।
জরুরী একটা কাজে কাল বিকেলের ফ্লাইটে সিডনীর বাইরে যেতে হচ্ছে কয়েকদিনের জন্য। ফিরে এসে ফারজানার ব্যবস্থা নিবো ইনশাল্লাহ।
যখন যুদ্ধাপরাধী বিচারের দাবিতে বাংলাদেশ মুখর, তখন সেদেশেরই এক পাবলিক ব্লগে প্রকাশ্যে এমন একটা পোস্ট দিল! পোস্টের লেখা শুরুই করেছে রাজাকারদের দালালী করে। ওর কলিজা অনেক বড় হয়ে গেছে। দেখি, ওর রাজাকার বয়ফ্রেন্ডরা ওকে কি হেল্প করে!
(আপাতঃ চোখে একজন নারীর প্রতি শালীনতা রক্ষার্থে খানিকটা এডিট করলাম)
আশা করছি ফারজানাকে ব্যানের দাবী উঠার পর আরো কিছু প্রানীর মুখোশ খুলবে।
আপনাদের সবাইকে, যারা মুক্তিযুদ্ধ নিয়ে গর্ববোধ করেন, যাদের রক্তে বইছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, তাদের সবাইকে আমার পাশে আশা করছি। থাকবেন না?
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




