নির্বাচন ১৮ তারিখেইঃ
নির্বাচন কমিশন ঘোষিত আগের তারিখ অনুযায়ীই জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। বাণিজ্য উপদেষ্টা সরকারের পক্ষে এক আনুষ্ঠানিক ঘোষণায় বলেছেন, বড় দুই জোটের মধ্যে সমঝোতা না হওয়ায় আগামী ১৮ ডিসেম্বর সংসদ ও ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচনের তারিখ ঠিক থাকছে।
সারাদেশে পুলিশ বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সব পুলিশকে নিজ নিজ ইউনিটে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ বুধবার বিকেলে বলেন, "সারা দেশে পুলিশ বাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে।"
এদিকে চারদল বলছে ১৮ তারিখের নির্বাচন আগ্রহনযোগ্য।
প্রশ্ন হলো সাধারন আসলে কি হতে যাচ্ছে?
উত্তর সহজ। রাজাকার,রাজনীতিবিদ,নির্বাচন কমিশন... সবাই আগের মতই থাকবে।
হবে কিছু সাধারন মানুষের ভোগান্তি। যে কোন মুহুর্তে কিছু বোমাবাজি ঘটবে, যার ফলাফল কিছু সাধারন মানুষের আকালমৃত্যু।
ভোটে বি এন পি অংশ না নিলে ১৮ তারিখের ভোট বিদেশী পর্যবেক্ষক দের কাছে গ্রহনযোগ্য হওয়ার সম্ভবনা কম। তাতে আর এক বার ভোট হবে।
অনেক টাকার অপচয় হলেও তাতে কার কি? সব তো সাধারন জনগনের।
আসলে বাংগালী বাংগালীই থেকে যাবে।
সাধারন মানুষ অতি সাধারন হবে...কিন্তু মানুষ হবে না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

