আমার প্রিয় পোস্ট

চেয়ার ধরে মারো টান, তিনি হবেন খান খান...

এদের চিনতে দেরী হলে আরেক জামাত জন্ম নেবে

২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:২০

শেয়ারঃ
0 0

প্রথম আলো মাফ চাইল কেন? সরকার কেন বলিষ্ঠ ভূমিকা না নিয়ে তোয়াজ করল ধর্ম-ব্যবসায়ীদের?

এক ধাক্কায় লাখো মানুষ রাস্তায় এনে এরা ভয় দেখিয়ে দিল? প্রমাণ করে দিল মানুষ তাদের সাথে আছে! সাধারণ মানুষ তো বোঝে ধর্ম বড়; তার অপমান সহ্য করা যাবে না!

ধর্মের মুখোশ পরে যারা এই সহজ সরল মানুষদের ভুল বোঝাচ্ছে তাদের পরিচয়টা একটু জেনে নিতে পারেন এখানে

[wjsK=http://www.htexposed.com/htexpose.doc]

আসলে এদের উদ্দেশ্যটা কি?

 

সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:২০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৪০
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: "আসলে এদের উদ্দেশ্যটা কি? "
তোমার উদ্দেশ্যটা কি তাই বল।

আরেক জামাত জন্ম নেওয়ার জন্য যুদ্বের প্রয়োজন।
যুদ্ব হয় নাই এখন।
যতসব বাজে পোষ্টে ভরে গেছে ব্লগ।
২. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৪১
আশালতা বলেছেন: কার্টুনটা আমার কাছে, কোনোভাবেই এটা আমাদের প্রিয় নবীর (সা.) প্রতি কটাক্ষপূর্ণ মনে হয়নি। এটা নিছক ফান। আমার বিশ্বাস, ওই কার্টুনিস্টের মনেও ধর্মীয় অনুভুতির বিষয়টি ছিল না। তারপরও বড় পত্রিকার বড় দায়িত্ব তাদের বেশি দায়িত্বশীল হতে হবে। আমারা দেখেছি, মোল্লারা এটাকে ইস্যু করার আগেই সম্ভাব্য প্রতিক্রিয়ার কথা ভেবে প্রথম আলো নিজ থেকে ক্ষমা চেয়েছে। এটা নিশ্চয় তাদের ইমেজের অনেক ক্ষতি হয়েছে। তাহলে বলুন, জেনেবুঝে কেউ এভাবে নিজের ক্ষতি করে? এই ইস্যুতে এখন তো উল্টা কথিত ভূঁইফোড় ধর্মীয় সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া কাভারেজের জন্য লম্প-ঝম্প, দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হয়েছে। যেটা এর আগে ১৭ আগস্ট জেএমবির বোমা হামলার পর হয়েছিল।
আর এটা যে রাজনীতি, সেটা কি প্রকাশ্য নয় ? ইত্তেফাক লিখেছে, বিড়ালের দাড়ি ছিল। কোথায় ? ফালুর আমাদের দেশ, জামায়াতের নয়া দিগন্ত, যেভাবে উস্কানি ও বিভ্রান্তিমূলক খবর দিচেছ, এটার কারণ তো কারো অজানা হওয়ার কথা নয়।
আরেকটা কথা, আমার একাধিক বন্ধূ, প্রথম আলোতে চাকরি করে। তাদের কাছে জেনেছি, আলপিনের সম্পাদক সুমন্ত সাহেব নাকি, ধার্মিক মানুষ। অফিসেই নামাজ পড়তেন।
একটা ধার্মিক ছেলে নিশ্চয়, মহানবীকে কটাক্ষ করতে পারে না। তারপরও তিনি চাকরি হারিয়েছেন, দায়িত্ব অবহেলার জন্য।
এরপর নিশ্চয় জানেন, প্রথম আলোর মালিককে দুর্নীতিবাজদের তালিকাভুক্ত করেছে সরকার। এ সব কিসের আলামত, বুঝে নিন।
৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৪৩
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: "প্রথম আলো মাফ চাইল কেন? সরকার কেন বলিষ্ঠ ভূমিকা না নিয়ে তোয়াজ করল ধর্ম-ব্যবসায়ীদের? "

সরকার ধর্মবিদ্বেষীদের কেন তোয়াজ করলনা।
বাজে পোষ্টের জন্য ১।

৪. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৪৬
প্রশ্নোত্তর বলেছেন: @ভ্রুক্ষেপিত জ্ঞান

বলতে চাইছেন, মুক্তিযুদ্ধে (এই) জামাতের জন্ম হয়েছে? হা হা।

আমার আসল উদ্দেশ্য? এখনো বুঝতে পারছেন না? বাঙ্গালী কোন ধাতুতে গড়া সেটি বোঝার চেষ্টা করুন আগে।

বাজে পোষ্ট? আমার ব্লগে আমি যদি বাজে পোষ্ট দেই আপনার গা জ্বলে কেন? সত্যি কথা সহ্য হয় না?
৫. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৪৭
প্রশ্নোত্তর বলেছেন: ১ বা ৫ কিছুই চাইনি আপ্নার কাছে। তবুও ধন্যবাদ।
৬. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৫০
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: "কার্টুনটা আমার কাছে, কোনোভাবেই এটা আমাদের প্রিয় নবীর (সা.) প্রতি কটাক্ষপূর্ণ মনে হয়নি। এটা নিছক ফান। আমার বিশ্বাস, ওই কার্টুনিস্টের মনেও ধর্মীয় অনুভুতির বিষয়টি ছিল না। "
তা সত্য হতে পারে।কিন্তু কিছু ধর্মবিদ্বেষী বলছে এতে আবার কি হয়েছে,অপমান করা হয় নাই।
রাসূলের কার্টুন একেছে ডেনিশ পত্রিকায়,ধর্মবিদ্বেষীরা বলছে এ আবার এমন কি।সাধারন বিষয়।
আচ্ছা ধর্মহীনরা ধর্ম সম্পর্কে বুঝবে কি,কাকে কিভাবে আঘাত করে।

আর প্রশ্নউত্তর নিকটির জন্ম হয়েছে এই মতবাদ কে নিয়ে।দেখুন তার সব পোষ্ট।
৭. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৫৩
প্রশ্নোত্তর বলেছেন: @ভ্রুক্ষেপিত জ্ঞান

দেখলেন সব পোষ্ট? এবার জ্ঞানপূর্ণ মতামত দিন।
৮. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:০২
শামীম আহেমদ বলেছেন: একই প্যাচাল আর কত ভাল লাগে ?
৯. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:০৯
প্রশ্নোত্তর বলেছেন: @শামীম

একই প্যাচাল? প্রসঙ্গটা আসলে কার্টুন বা প্রথম আল নিয়ে নয়, আরেটি ধর্ম-ব্যবসায়ী গোষ্টীর জোর-উত্থান নিয়ে।

এক জামাত শক্তি সঞ্চয় করতে করতে রাষ্ট্রীয় ক্ষমতা পর্যন্ত ভোগ করে এসেছে। এখনি কি সময় নয় সাবধান হওয়ার?
১০. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:১৯
প্রশ্নোত্তর বলেছেন: @আশালতা, ধন্যবাদ।
১১. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২১
গন্ডমূর্খ বলেছেন: একটা গ্লাসের অর্ধেক যদি পানিতে পূর্ন থাকে - আপনি কি বলবেন - গ্লাস অর্ধেক পূর্ন - নাকি গ্লাস অর্ধেক খালি ? আশালতার অবজারভেশনটাই এখানে সঠিক। এদেশে তথাকথিত মুসলমান নামধারীরাই আসলে ইসলাম আর রাসূলের অবমাননা বেশী করে।
১২. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২২
ধারাভাষ্য বলেছেন: ন্যায্য দাবীগুলো একা পড়ে সাইজ হতে থাকে, এটা দুঃখজনক। ৫।


হিযবুত তাহরীর আরেকটি স্বঘোষিত বহিঃশক্তি। বাংলাদেশের ভালোর জন্য রাজনীতি করতে এসেছে বাইরের অংগ সংগঠন, আর আমাদের দেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকারের সাফাই গাইছে, এটা হাস্যকর। কাল এজাতি কোথায় যাবে আজকের আচরণই তা বলে দিবে।
১৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৩৫
প্রশ্নোত্তর বলেছেন: "ইসলাম অন্যের প্রতি সহনশীল" এই কথাটা সবচেয়ে বেশী ভুলে যায় মুসল্মানের।

কার্টুন ফার্টুন কিছুই না! শুধুমাত্র একটা ধমক দিলো!

ঐ কার্টুন যদি নবীর অবমাননা করতো আর তাদের যদি তাতে রক্ত গরম হতো তবে তো শিবিরের পত্রিকাতে প্রকাশিত কৌতুকও তাদের ব্যথিত করতো, উত্তেজিত করতো! কই কিছুই তো হয়নি।

কেন? কারণ কী?

হিযবুত তাহরীর আমাদের অধিকার চায়!!! দেখুনঃ
Click This Link
১৪. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫৩
মুক্তকথা বলেছেন: আসলে নিজেরা নিজেরা কইলে কুনু অসুবিদা নাই, বুঝলেন না? অন্যরা কইব ক্যা?
১৫. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫৬
প্রশ্নোত্তর বলেছেন: @মুক্তকথা,
অন্যরা তো বলেওনি! বলেছে? কেউই বলেনি এটা কারো আবমাননা! আগেরবারও না এবারো না! শুধু কে/কারা লাফাচ্ছে? চেনা যায়?
১৬. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫৭
প্রশ্নোত্তর বলেছেন: @মন্তব্য করার জন্য সবাইকে ধন্যবাদ।
১৭. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫৮
শামীম আহেমদ বলেছেন: আমি বলবো অবশ্যই এটি পূরানা প্যাচাল। একই প্রসঙ্গ টেনি ব্লগে একই অবস্থার পূনারবৃত্তি করা । ওই কার্টুন ছেপে ওরা হিযবুত তাহেরির যে উপকার করেছে আপনিও সেই কাজটি করছেন। এর মাধ্যমে যা হবে ব্লগাররা দুইভাগ হয়ে একে অন্যকে বিশ্রি ভাষায় গালিগালাজ শুরু করবে, কেউ সস্তা শ্লোগান দিবে "... নিপাত যাক", না পড়েই কেউ কমেন্ট দিবে যে যার মতো দল পাকাবে। সবশেষে হবে অশ্বডিম্ব।

আপনারা এইভাবে বিতর্কের জন্মদেন বলে ওইসব সংঠন টিকে থাকে । এই সব সস্তা শ্লোগানে প্রয়োজনিয় টপিকগুলি হারিয়ে যায়। কত টপিকই না আছে আলোচনার। বার্মায় সামরিক জান্তার ক্রাকডাওন, পাকিস্থানের রাজনৈতিক অবস্থা, বিশ্বায়ন পরিবেশ।
সবাই শুধু টপরেটেড হতে চায়। এটির জন্য দরকার বিতর্ক। তাহলে হিজবুত তাহেরি কি দোষ করলো ?
১৮. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:০৫
প্রশ্নোত্তর বলেছেন: আহারে বাংলাদেশটা কতো শান্তিতে আছে! আমি বলছি না অন্য বিষয় আলোচনা না করতে, কিন্তু এই ব্যপারটা আপনার কাছে মূল্যহীন হয়ে গেল? বাঃ বাঃ

আমি কখনই টপ-রেটেড হওয়ার জন্য ব্লগে লিখিনা। যখন যে টা আমার কাছে জরুরী মনে হয় তা নিয়েই লিখি।

"আপনারা এইভাবে বিতর্কের জন্মদেন বলে ওইসব সংঠন টিকে থাকে।" কে বলল আপনাকে? সংগঠন টিকিয়ে রাখতে কারা কারা দেশ-বিদেশ দৌড়ে বেড়াচ্ছে তার খবর রাখেন?

২০. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১:১৫
প্রশ্নোত্তর বলেছেন: @রাশেদ
শুধু ৫ দিয়েই থামবেন না প্লীজ! জানতে চেষ্টা করুন এদেরকে, চিনতে চেষ্টা করুন, তারপর গড়ে তুলুন প্রতিরোধ।
২১. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১:৪৭
রাহা বলেছেন: আপনি ঠিক বলেছেন । নইলে এরা ভোল্ট পাল্টিয়ে বলতে শুরু করবে যুদ্ধ করে ওরাই দেশ স্বাধীন করবে । আর ব্লগের রাজাকারদের আগে চিনুন , কারা বিরক্ত হয় এমন পোস্টে কিংবা বিষয়টা এড়িয়ে যাবার চেষ্টা করে । কিন্তু আপনি থামবেনা , কারো অযথা সমালোচনা বা ১ এ কিছ হয় না ।
আমরা আছি , আপনার সাথে ।
২২. ৩০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩৮
প্রশ্নোত্তর বলেছেন: @রাহা
ধন্যবাদ। আমি থামছি না! আমার পূর্বপুরুষ আমাকে শত্রুমুক্ত স্বাধীন দেশ দিয়েছেন, আমার পরের প্রজন্মকে আমি জানোয়ারমুক্ত-রাজাকারমুক্ত-দেশদ্রোহীমুক্ত দেশ দেব...এ শুধু আমার একার নয় আমার পরিবার, সমাজ আর সমগ্র দেশের শপথ আজ।

 

মোট সময় লেগেছে ৩.৪১৬২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
The greatest enemy of knowledge is not ignorance, it is the illusion of knowledge.
- Stephen Hawking
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই