আমার প্রিয় পোস্ট

চেয়ার ধরে মারো টান, তিনি হবেন খান খান...

স্বদেশ আজ আর স্বপ্ন দেখে না

২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৫২

শেয়ারঃ
0 0 0

স্বদেশ আজ আর স্বপ্ন দেখে না


না, আজ আর আমরা স্বপ্ন দেখি না
আজ আর স্বদেশ স্বপ্ন দেখে না।
ঘুমোতে আজ আর আমরা যাই না;
জেগে জেগেই আজ দেখি
অপার ব্যর্থতা!
সব আমার ব্যর্থতা - আমাদের ব্যর্থতা!
হুংকার ছাড়ে হেরে যাওয়া শত্রু আজ
আমারই উঠোনে দাঁড়িয়ে!
আমি জেগে জেগে দেখি-
ঘরে এসে বলে যায়
আমি যেন সীমানার ওপারে না যাই!
আমি জেগে জেগে শুনি-
হায়, আমিতো এখন ঘরেই থাকি!

জেগে থাকি, ঘুমোই না; স্বপ্ন দেখি না।
কত ডেকেছি আমার লোকদের
আমাদের লোকদের, ওরে যাসনে-
ও কথা আমাদের নয়, ও ভাষা আমাদের নয়-
ওরা পারেনি, নিপাট ভালোমানুষি সে ডাক এড়াতে।
সোনালী মোড়কে মোড়া অদ্ভূত সে ডাক-
আসলে আমিই পারিনি, আমরাই পারিনি; ওদের ধরে রাখতে।
এ দায় আমার, আমাদের। আমাদের দায়,
'হায়, বৃথা যায়, বৃথা যায়, বৃথা যায়।'
আমরা আর ঘুমাবো না।।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:১০
প্রশ্নোত্তর বলেছেন: হাওয়া হাওয়া, ও হাওয়া, খুশবু লুটাদে...
৪. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:১৬
নাজিরুল হক বলেছেন: মাথার গোবর কিছুটা কমেছে,
তাই পোকার পরিমানও কমেছে।
ভাল হয়ছে।
৫. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:১৮
প্রশ্নোত্তর বলেছেন: নাজু কি কোবতে বালা কইলা? আচানক!
৭. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৩৬
লাল দরজা বলেছেন: দিন-রাইত জাইগা ব্লগীং করলে স্বপ্ন দেখবে কখন! জাইগা জাইগা স্বপ্ন দেখা ধর্ম সম্মত নয়।
৮. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৩৭
প্রশ্নোত্তর বলেছেন: কোন ধর্ম্ম? সনাতন না আধুনাতন?
১০. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৪২
প্রশ্নোত্তর বলেছেন: স্বপ্ন দেখার জন্য হলেও এসব ধর্মের ঘোর কাটাতে হবে...আফিম বরং ভালো!
১১. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:২৪
খোলাচিঠি বলেছেন: প্রশ্নোত্তর বলেছেন :
২০০৭-১১-২৮ ২২:১০:০২
হাওয়া হাওয়া, ও হাওয়া, খুশবু লুটাদে...

কবিতায় বাস্তব কিছু কথা বলছেন।
১২. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৩১
প্রশ্নোত্তর বলেছেন: ধন্যবাদ @খোলাচিঠি
১৩. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৩৭
মিরাজ বলেছেন: স্বদেশ স্বপ্ন দেখবেই, আমরাই দেখাবো ।

১৪. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:০২
প্রশ্নোত্তর বলেছেন: ধন্যবাদ মিরাজ।
তার জন্য দরকার চেতনা জাগরণ।
১৬. ২৯ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২১
প্রশ্নোত্তর বলেছেন: @তপেশ্বর
ধন্যবাদ
তয় সত্য কি কোবতের বানী না দরকার চেতনা জাগানি?
১৭. ২৯ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৬
নাজিরুল হক বলেছেন: হ কোবতের গুন গাইলাম।
১৮. ২৯ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৪
প্রশ্নোত্তর বলেছেন: ও আইচ্ছা, দনোবাত @ নাজি
১৯. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৬
আনন্দময় বলেছেন: স্বপ্ন দেখা যে ভুলে গেছি? স্বপ্ন যে স্বপ্নই থেকে যায়।
২০. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৮:০৫
প্রশ্নোত্তর বলেছেন: ঝড়ের পরেও মানুষ আবার বাঁচে, বাঁচতে হয়; আমাদেরও ঘুরে দাঁড়াতে হবে @আনন্দময়

 

মোট সময় লেগেছে ০.৯৫৯৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
The greatest enemy of knowledge is not ignorance, it is the illusion of knowledge.
- Stephen Hawking
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই