somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সখি ভালোবাসা কারে কয়।।এগারতম কিস্তি।।প্রথমকথা।।

১৪ ই জুন, ২০১৬ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






আগামি কাল এস এস সি পরীক্ষা শুরু হবে। মিত্রা খুব ভাল প্রস্তুতি নিয়েছে,মন অনেকটা ফুরফুরে,পরীক্ষার পরে কি করবে তা আগ থেকে পরিকল্পনা করা এইজন্য মিত্রা খুব উত্তেজিত,সব মিলে খুব ভাল আছে।
আজ আলিযা নমিতার বাসায় যাবে,যদি সুযোগ হয় মিত্রার বিষয়ে কথা বলবে।মিত্রা আলিযার ভাল বন্ধু হলেও নমিতাকে দিদি বলে ডাকে এবং খুব সম্মান করে, নমিতাও খুব স্নেহ করে আলিযাকে। তাই আলিযা নমিতা প্রতি তার ভালোবাসার নিদর্শন স্বরূপ অন্তত নিজেদের মধ্যে ভাল থাকার জন্য এই কাজ করবে।
যথাসময় আলিযা নমিতার বাসায় পৌছল,নমিতা আলিযাকে দেখে অনেকটা বিস্মিত হলো,আলিযা পা ধরে পড়ে সালাম করতে চাইলে নমিতা তা করতে দিলো না, বলল দিদির পা ধরে সালাম করতে হবে না,কি খবর ? কেন সালাম করছো?
নমিতা বলল, আগামি কাল আমার পরীক্ষা দোয়া চাইতে এসেছি, আমার পরীক্ষা যেন ভাল হয়। নমিতার বোন নেই তাই আবেগে চোখে জল চলে এল,কি যে ভাল লাগল আলিযার কথা শুনে তা বুঝাতে পারবোনা, আগে থেকে নমিতা আলিযাকে দূর থেকে নিজের বোনের মত দেখতো কিছুটা শাসনেও রাখত তা কখনো আলিযাকে বুঝতে দেয়নি, বুঝতে দেয়নি তার মনের ভিতর কতো মায়া তার জন্য,সমস্ত ভালোবাসা দিয়ে মন থেকে দোয়া করলো,আল্লাহ্‌ যেন তার পরীক্ষা ভাল করে।
নমিতার মা নমিতাকে ডাকছে,
নমিতা আসছি বলে সামনে এগুতে দেখে আলিযা! বিস্ময়ে তাকিয়ে জিজ্ঞাসা করল, পাশের বাসার আলিযা না, আলিযা মাথা ন্যুয়ে সালাম করলো,বলল আগামি কাল থেকে আমাদের পরীক্ষা তাই দিদিকে বলতে এসেছি,আন্টি আমার জন্য দোয়া করবেন।
নিশ্চয়, আল্লাহ্‌ যেন তোমার মনের আশা পূরণ করে।
নমিতা আলিযাকে মিষ্টি দাও বলে, নমিতার মা নিজের কাজে ভিতরে চলে গেল।নমিতা মিষ্টি এনে দুই জনে বসলো, কথা ফাকে আলিযা বলল, দিদি তোমার সাথে আমার কথা আছে,নমিতা বলল, কি এখন বলবে, হ্যাঁ দিদি। ঠিক তখন নমিতার ফোনে ক্রিংক্রিং আওয়াজ,ফোন রিসিভ করে,আলিযাকে বলল, পরীক্ষার পরে কথা হবে।
আলিযা তার মনের কথা বলতে পারলো না, তাই খুব দুঃখ নিয়ে নমিতা দিদির বাসা থেকে বের হলো,খুব কষ্ট পাচ্ছে নিজে নিজে।

অপূর্ব পারিবারিক কাজে কিছু দিনের জন্য ঢাকায় যাবে,তাই সকল প্রস্তুতি সম্পন্ন করছে খুব দ্রুতগতিতে। কি জন্য যাচ্ছে কেন যাচ্ছে তা কোন বন্ধুরদের জানায়নি।যাওয়ার আগে বন্ধুদের কি বলে যাবে তা নিয়ে ভাবছে অপূর্ব।যাই হউক সবাইকে কলেজে গেলে বলে দেবে সে ঢাকা যাচ্ছে, কেউ আর প্রশ্ন করবে না, কি জন্য যাচ্ছি তা বলে বরং জিজ্ঞাসা করবে কখন আসছি ফিরে।

শুকুন্তলা আজ গান গাইবে নিজেদের পাড়ায়, খুব সুন্দর গান করে সুকুন্তলা তা বন্ধুদের মধ্যে অনেকের জানা ছিল না , পাড়া প্রতিবেশীদের অনেকে জানে বলে তাকে পাড়ার প্রোগ্রামে গান গাইবার জন্য ধরেছে শুকুন্তলাকে, আর শুকুন্তলা এক কথা রাজি হয়ে গেল।তাই সকল বন্ধুকে ফোনে জানানো জন্য কল করছে। সবাই আসবে বলে জানিয়েছে,কিন্তু অপূর্ব আসতে পারবে না বলে জানায়। খুব কষ্ট পেয়েছে শুকুন্তলা,মন খুব খারাপ। যে বন্ধুরসাথে তার সবচেয়ে অন্তরঙ্গ বেশী সে কি না আসতে পারবেনা বিষয়টা তার কাছে অন্য রকম লাগছে,যে বন্ধুকে একবার বললে শত ব্যস্ততাকে রেখে চলে আসতো আজ সেই প্রিয় বন্ধু না বলে দিলো ......।

চলবে .................................।

সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৬ দুপুর ১:০৭
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম হচ্ছে মানুষের তৈরি করা সবচেয়ে বড় মিথ্যা

লিখেছেন রাজীব নুর, ৩১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৩০



''ওশোকে একজন মৃত্যুর ভয় নিয়ে প্রশ্ন করলো।
ওশো বলেন, তোমরা তো মৃত, এজন্য মৃত্যুকে ভয় পাও।
যে জীবিত, যে জীবনের স্বাদ পেয়েছে সে জানে মৃত্যু একটি ভ্রান্তি।
জীবন'ই... ...বাকিটুকু পড়ুন

ঝগড়াটে মেটা এআই.....বেটা এআই X#(

লিখেছেন অপ্‌সরা, ৩১ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৩


আমি তখন প্রায় সারাদিনই শুয়ে শুয়ে দিন কাটাতে বাধ্য হয়েছি। হঠাৎ করে এমন অপ্রত্যাশিত থমকে যাওয়া মেনে নেওয়া তো দূরের কথা আমাকে যারা একটু আধটুও চেনে তারাও মানতে... ...বাকিটুকু পড়ুন

আজ একটা মেয়ের গল্প বলবো || খালি গলায় গাওয়া একটা নতুন গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:৩৩

আজ একটা মেয়ের গল্প বলবো
এবং
আরো একটা মেয়ের গল্প বলবো

আজ একটা ছেলের গল্প বলবো
এবং
আরো একটা ছেলের গল্প বলবো আজ

থাকতো ছায়ার মতো পাশে পাশে
ছেলেটাকে বলতো সে ভালোবাসে
কিন্তু ছেলেটা তাকে ভালোবাসে নি
ভালোবাসে নি
ছেলেটা... ...বাকিটুকু পড়ুন

অ্যামাজনে আমার বাংলা বই পাবলিশ করার রহস্য

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:২৮

অ্যামাজন বাংলায় বই পাবলিশ করে না বলেই জানতাম। আমি নিজে কয়েকবার চেষ্টা করে পারি নাই। অ্যামাজন রিজেক্ট করে দিয়েছিলো। কিন্তু, আমি হাল ছাড়ি নাই। শেষ পর্যন্ত, গত কয়েক দিন আগে... ...বাকিটুকু পড়ুন

এক দুই তিন, 'না'-এ ভোট দিন

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪০


১.
সকল নাগরিক
গণভোটে 'না' দিক

২.
জনগণ রাগের চোটে
'না' দেবে গণভোটে

৩.
হয় দেব না ভোট
নাহয় দেব 'না' ভোট

পুনশ্চ:
গণভোট ও নির্বাচন...
'না' না জিতলে প্রহসন ...বাকিটুকু পড়ুন

×