২০০৯ সালে সামুর সেরা কেলেংকারি
১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘটনায় প্রকাশ ২০০৯ সালের ১১ জুন কে বা কাহারা গ্রুপ ব্লগে শীর্ষ তিনটি গ্রুপের মালিক চীফের একটি গ্রুপ হানা দেয় । এইখানে আরো একটি রহস্য আছে যে যদিও পরলোকগত এটিম সদস্যরা বারবার ভিমরুকে ত্রিভুজ নিক বলিয়া হট্টোগল পাকাইতেছিল, কিন্তু চীফ উহা অস্বীকার করিতেছিলেন। সেসময় ধারণকৃত স্যাটেলাইট চিত্রে দেখা যায় উক্ত ভিমরু নিক হইতে একটি ডিসক্লেইমার আসিয়াছে যে ইসলাম গ্রুপকে শিবির ও হিজবুত তাহরীর মুক্ত করার জন্য তিনি একটি শুদ্ধি অভিযান চালাইয়াছেন। সকলে যখন উহা বিশ্বাস করিয়াছে,
তখন চীফ পোস্টাইলেন যে ইসলাম গ্রুপ আসলে হ্যাকিংয়ের শিকার হইয়াছে ।

স্যাটেলাইট চিত্রে ক্লু হিসাবে সামুর সবচেয়ে জনপ্রিয় ও মেগাস্টার ব্লগার ফিউশান ফাইভের লোগোটি এবং একটি পোস্টও ব্যবহার করা হয় যাহার নিমিত্তে উনি চীফের পোস্টে জানাইয়া আসেন ইহা আসলে ভিন্ন একটি ব্লগের কাজ এবং ভিমরু উহাদের কাহারো নিক। বিবৃতিতে তিনি বলেন :
বাংলাভাষার সবচেয়ে নিম্নমানের ব্লগ এবং বিশ্বের স্লোয়েস্ট সাইট আমারব্লগের লোকজন দেখলাম, গ্রুপ হ্যাকিংয়ের দায়ভার আমার ওপর চাপাতে চেয়েছে। এমনকি তারা আমার প্রোফাইল পিকও গ্রুপে সম্ভবত কিছুক্ষণ লাগিয়ে রেখেছিল।
ভিমরু আমারব্লগের কোন্ এডমিনের নিক, এটাও আশা করি ব্লগাররা জানেন। সামহোয়্যার কর্তৃপক্ষ তদন্ত করে আশা করি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। 
দুঃখজনক হ্ইলেও সত্যি ব্যাপারটি ইহার পর আর কোনো কুলকিনারা হয় নাই। ভিমরু যদি আমার ব্লগের কোন এডমিনের নিক হয় তাহা হইলে ইসলাম গ্রুপ কি আমার ব্লগের একটি শাখা গ্রুপ? ত্রিভুজ কি তাহা হইলে গোপনে আমার ব্লগের সহিত হাত মিলাইয়াছে? ফিউশান ফাইভের প্রোফাইলের ছবি ব্যবহার করিয়া হ্যাকাররা কি বুঝাইতে চাহিয়াছে? তাহারা আরো বড় উস্তাদ? কে জানাইবে আসল সত্য? পীলখানা রহস্যের মতো ইহাও বুঝি অমিমাংসিত থাকিয়া যাইবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্ধ আয়নার গল্প
দ্বীপ সরকারঘরটা খুব বড় নয়। এর ভেতরে এক ধরনের নীরবতা ছড়িয়ে আছে। দেয়ালগুলোর অবস্থা এমন যে, সিমেন্ট বালু কোথাও ঝুর ঝুর করে পরছে। জানালার পাশে দাঁড়িয়ে থাকা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯

চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!
প্রতিদিন যে পথে আসি...
...বাকিটুকু পড়ুনDr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন
বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
৩. নিষিদ্ধ স্বর্গ
পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন