আমার প্রিয় পোস্ট

শব্দ থেকে নৈঃশব্দ্যের দিকে

অলৌকিক বৃষ্টি

০২ রা মে, ২০০৯ রাত ৯:৫৯

শেয়ারঃ
0 1 0

তোমার জন্য তেমন কবিতা লেখা হয়ে উঠলো না। অথচ তোমার পায়ের কাছে আমার থরে থরে কবিতা থাকার কথা ছিল। না, আমার কবিতা এখনো তোমার যোগ্য হয়ে উঠতে পারেনি। এ কথা স্বীকার করতে দ্বিধা নেই, তোমার যোগ্য উপমা খুঁজে পাইনা বলেই। বরং আমার বিভিন্ন কবিতায় তুমিই উপমান হও। তোমাকে কোন কিছুর মতো মনে হয় না। সব সৌন্দর্যকেই তোমার মতো মনে হয়। সেবার পাতা ঝরার শব্দের মধ্যে বারবার তোমার চোখের পাপড়ির কথা মনে হচ্ছিল। আমি তোমাকে সর্বত্র দেখি। আমার শ্রুতি সীমার মধ্যে সমস্ত শব্দেই তুমি ধ্বনিত হও। কী করে আমি তোমাকে উপমায়িত করবো বলো? তাই তোমাকে নিয়ে তেমন কবিতা লেখা হয়ে ওঠে নি। যে দু'একটা লিখেছি তাতে মন ভরেনি। তোমার যথাযোগ্য হয়নি।

তাই দীর্ঘদিন পর আজ আবার তোমার জন্য কবিতা লিখতে যেয়ে কবিতা লেখার নামে একা একা বিব্রত হচ্ছি। তোমার জন্য কবিতা লেখার অনভ্যস্থতা পেয়ে বসেছে। তাই কবিতা নয়।
আস কিচ্ছুক্ষণ আলাপচারিতায় মগ্ন হই:

-কী করছো এখন?
-কিছুনা। অপেক্ষা করছি।
-কিসের?
-তোমার কবিতার
-কবিতার পাটতো আপাতত স্থগিত হলো
-সেতো চিরকালই থাকে
-তবে?
-তাও অপেক্ষা করি।
-কেন কর?
-তোমার কবিতার জন্য অপেক্ষা করতেও ভালো লাগে যে
-কিন্তু আমার কবিতা তো কোন দিন পাবেনা তুমি
-জানি
-তবে?
-পবোনা জেনেই তো অপেক্ষা করতে আরো বেশী ভালো লাগে। এ অপেক্ষা মৃত্যুর মতো টানে।

নাহ! আলাপটা জমছে না। আচ্ছা অন্য ভাবে চেষ্টা করে দেখি:

আমি ভিজে চলছি। বৃষ্টির ধারায় ভিজে চলছে কবি।
তোমাকে কবিতার অপেক্ষায় রাখা তোমার কবি।

বিশ্বাস করো আজ কোন বৃষ্টি নামেনি। তবু আমি এক অলৌকিক বৃষ্টির ভেতর দিয়ে যাচ্ছি। শুধু তোমার কথা যখন ভাবি, তখন এ বৃষ্টি নামে। আমি ভিজে যাই। শীতে কাঁপন ধরে। হাত-পা অসার হয়ে আসে। নীল হয়ে উঠি। কাঁপতে কাঁপতে শুয়ে পড়ি সৃষ্টিময় সড়কে। তবু ভিজি। এমন নয় যে আশেপাশে কোথাও আশ্রয় নেই। আছে। তবু ভিজে চলি। যদি জিগ্গেস করো কেন? তবে বলবো, ঐ বৃষ্টি আমাকে মৃত্যুর মতো ডাকে, উপেক্ষা করা যায় না। তোমার জন্য আমি তীব্র খরার মধ্যেও বৃষ্টির ঝিরঝির শব্দ শুনতে পাই।

 

সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা মে, ২০০৯ রাত ১০:০৫
সবাক বলেছেন:
কিন্তু প্রেমের কি হবে ?
০২ রা মে, ২০০৯ রাত ১০:১৫

লেখক বলেছেন: ঐদিন রাতে কথা দিয়েছিলাম; তাই লিখেছি।

০২ রা মে, ২০০৯ রাত ১১:০২

লেখক বলেছেন: ধন্যবাদ লিপিকার

৩. ০৩ রা মে, ২০০৯ রাত ৩:৪৪
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
পবো না জেনেই তো অপেক্ষা করতে আরোবেশি ভালোলাগে
০৩ রা মে, ২০০৯ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: ...

০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৭:১২

লেখক বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন

৫. ০৩ রা মে, ২০০৯ বিকাল ৪:০৬
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: তবে বলবো, ঐ বৃষ্টি আমাকে মৃত্যুর মতো ডাকে, উপেক্ষা করা যায় না।


উপেক্ষা করা যায় না।
উপেক্ষা করা যায় না।
উপেক্ষা করা যায় না।
০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৭:১৩

লেখক বলেছেন:
উপেক্ষা করা যায় না।
উপেক্ষা করা যায় না।

০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৭:১৪

লেখক বলেছেন: নম্রতা

৭. ০৩ রা মে, ২০০৯ রাত ৯:৪৩
তনুজা বলেছেন: কত যে ভাব কবি ----সাধারণ মানুষ ! ভাল বুঝি না এত

তবে শুরুটা বড় মন টানে ----"তোমার জন্য তেমন কবিতা লেখা হয়ে উঠলো না। অথচ তোমার পায়ের কাছে আমার থরে থরে কবিতা থাকার কথা ছিল। না, আমার কবিতা এখনো তোমার যোগ্য হয়ে উঠতে পারেনি ..."


আরেকবার বিব্রত করি না হয় -----শুভ জন্মদিন
০৪ ঠা মে, ২০০৯ সকাল ৭:৫২

লেখক বলেছেন: তনুজা বলেছেন: কত যে ভাব কবি ----সাধারণ মানুষ ! ভাল বুঝি না এত



৮. ০৩ রা মে, ২০০৯ রাত ৯:৫২
শত রুপা বলেছেন: ঐ বৃষ্টি আমাকে মৃত্যুর মতো ডাকে
ঐ বৃষ্টি আমাকে মৃত্যুর মতো ডাকে
ঐ বৃষ্টি আমাকে মৃত্যুর মতো ডাকে
ঐ বৃষ্টি আমাকে মৃত্যুর মতো ডাকে
০৪ ঠা মে, ২০০৯ সকাল ৭:৫৩

লেখক বলেছেন: মৃত্যুর মতো ডাকে




০৪ ঠা মে, ২০০৯ রাত ৯:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপু :)

১০. ০৪ ঠা মে, ২০০৯ রাত ১১:৪৯
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: বুকের মাঝে হঠাৎ করে থম ধরে গেল কথোপকথন পড়ে! প্রিয়তে রাখি?
০৫ ই মে, ২০০৯ রাত ১১:৫৭

লেখক বলেছেন: ছন্ন

১১. ০৬ ই মে, ২০০৯ রাত ১২:১৩
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: -কিন্তু আমার কবিতা তো কোন দিন পাবেনা তুমি
-জানি
-তবে?
-পবোনা জেনেই তো অপেক্ষা করতে আরো বেশী ভালো লাগে। এ অপেক্ষা মৃত্যুর মতো টানে।


...
০৬ ই মে, ২০০৯ রাত ১২:১৮

লেখক বলেছেন: কী হে ছন্ন, নীরবতা আর কতকাল?

০৬ ই মে, ২০০৯ রাত ৯:১৭

লেখক বলেছেন: :):):):) আগেও একবার এরকম ঘটেছে:):):)


বলে শেষ করিনি, আপনার পোষ্ট নেমে আসলো :):)

১৩. ০৬ ই মে, ২০০৯ রাত ১:০৯
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: সাধারন কিছু শব্দ দিয়ে খুব ট্যালিসম্যানিক [আমি খুবই দুঃখিত আর লজ্জ্বিত যে শব্দটার বাংলা মনে করতে পারছি না কিছুতেই] একটা লেখা। পড়ার পর-ও অনেকক্ষণ একটা হাহাকার ঘুরঘুর করে চারপাশে! হাহাকারটা ধরে নিজের ঘরে রেখে দিচ্ছি। ভাল থাকবেন।
০৬ ই মে, ২০০৯ রাত ৯:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ ঝড়কন্যা :):)



ভালো লাগলো জেনে ভালো লাগলো :)

১৪. ০৬ ই মে, ২০০৯ রাত ১:১২
একলব্যের পুনর্জন্ম বলেছেন: যে দু'একটা লিখেছি তাতে মন ভরেনি।

যে দু'একটা লিখেছি তাতে মন ভরেনি।

.......................................

ঠিক ।
০৬ ই মে, ২০০৯ রাত ৯:২০

লেখক বলেছেন: ভরে নি। মন ভারে না। :(

ধন্যবাদ একলব্য:):)

০৭ ই মে, ২০০৯ রাত ১০:৫৪

লেখক বলেছেন:
এইতো; মেঘবাজি:):):)

০৭ ই মে, ২০০৯ রাত ১০:৫৬

লেখক বলেছেন: শাওন৩৫০৪: সুন্দর

০৯ ই মে, ২০০৯ রাত ১০:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ মোস্তফা কামাল ভাই

০৯ ই মে, ২০০৯ রাত ১০:১৬

লেখক বলেছেন: :(

১৯. ০৯ ই মে, ২০০৯ রাত ১২:১৮
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আরেহ! তাইতো। আমার পোস্টের জন্যে আপনার তাগাদা খুব পয়মন্ত দেখছি! :)
০৯ ই মে, ২০০৯ রাত ১০:১৬

লেখক বলেছেন: হাহাহা...


আরো দেখি ...

২০. ০৯ ই মে, ২০০৯ রাত ১:৫৭
রাহামনি বৃষ্টি বলেছেন:
ঐ বৃষ্টি আমাকে মৃত্যুর মতো ডাকে, উপেক্ষা করা যায় না।
০৯ ই মে, ২০০৯ রাত ১০:১৭

লেখক বলেছেন: সুমনরে টেনশন করতে মানা কইরেন। এই বৃষ্টি
সেই বৃষ্টি নয়;)

২১. ০৯ ই মে, ২০০৯ রাত ১০:৫৫
মুক্তি মণ্ডল বলেছেন: আহা!

কবিতা আসেনা যার,
মন্দ ভাগ্য তার!
যদি আসে কবিতা,
ফুরফুরা বা বৃষ্টি সবি-তার।
১০ ই মে, ২০০৯ রাত ১২:৪৪

লেখক বলেছেন: কবিতা আসেনা যার,
মন্দ ভাগ্য তার!


মন্দ ভাগ্যে পড়ে আছি। :(

 

মোট সময় লেগেছে ০.৯৯৭৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বর্গের দিকে গিয়েছিলে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই