অপভ্রংশ শহরে অনস্তিত্ব বোধ
১৮ ই মে, ২০০৯ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ধ্যানের মতো বসে আছে বালকেরা, কবে যাবে তুমি এই পথ দিয়ে?
সিঁড়ির গোড়ায় জেগে ওঠে বিলবোর্ড (সম্পুর্ণ রঙিন)
বালকের চোখে নেমে আসে প্রসন্ন রোদ।
বিলবোর্ডের নারীরা, আমি ক্রমেই তোমাদের হয়ে যাচ্ছি। জবার মতো ফুঁটে আছ আনাচে কানাচে, গলির মোড়ে, ওভার ব্রিজের রেলিং ধরে জেব্রা ক্রসিং এ। মহানগরের গনগনে রোদে তোমাদের অম্লান ভঙ্গি, আহা, নির্ক্লান্তিলাস্যে লেবু পাতার রঙ। চুলে আর শর্ট-স্কার্টে বৃষ্টি ঝরে রাজপথে নাগরিক চোখে। তোমাদের চোখে লাল-নীল জল, ঠোঁটে বহুজাতিক অভিনয়। আমি তোমাদের শতকে দাঁড়িয়ে তোমাদের হয়ে যাচ্ছি।
আমার সময় জুড়ে আপামর কুষ্ঠ রোগীর ঢল। পথে পথে ঘিনঘিনে বালিকারা আইসক্রিমের বায়নায় মত্ত। সূর্যের অশ্লীল রোদে 'তাহাদের' শরীর জ্বলেপুড়ে ছারখার। তোমাদের মতো নেই 'তাহাদের' নিভাঁজ ভাঁজ আর স্তনের সুডৌল দ্বৈরথের মাঝখানে চিত্রকল্পময় অলৌকিক ড্রেন। আমার চামড়া ভেদ করে মগজ অবধি কর্পো-গাণিতিক অভিসন্ধ। উচ্চারণের মতো আর কোন মানবিক শব্দের প্রয়োজন নেই। অনিচ্ছা নেই। তোমাদের আহ্বানে বধিরতা মেনেছি; বিলবোর্ডের নারীরা, আমি তোমাদের হয়ে যাচ্ছি।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০০৯ সকাল ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন