শুভ্রা, যেওনা।
দেখ আমি বৃক্ষের গায়ে
হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছি।
আমার দ্বিধাময় প্রেম তোমাকে উদ্দেশ্য করে
গীতি কবিতার ঢঙ্গে
তোমার সোনালী চুলে দোল খায়।
কত দূর যাবে তুমি, এই অপভ্রুংশ শহর ছেড়ে?
প্রগতি বিমুখ মানুষেরা তোমাকে নেবে না।
তোমার রক্তজবায় নেমে আসবে সমাজ
দৃষ্টির মেধায় প্রেমহীন সংসার পাতাবে দেখো;
শুভ্রা, তুমি কি বাঁচবে ঐ চন্দ্রহীন আঁধারে?
দেখ আমি বৃক্ষের গায়ে সেপ্টে আছি
তুমি এই সবুজ আলো ফেলে যেও না মন্দিরে
যত দূর যাবে ততই আঁধার নিকটবর্তি হবে
প্রগতি বিমুখ ঐ বেদীমুলে প্রতি রাতে সাপ উঠে;
শুভ্রা, তোমার সোনালী চুলে আমার দ্বিধাকে চেনো---
যেও না।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


