আমাদের সময় থিকা খুঁচাই দেখেন খবরটা
গ্রেফতারের হুমকি চ্যালেঞ্জ করে আমিনী বললেন জিয়াই স্বাধীনতার ঘোষক
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, সরকারি দল প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। এই দলটি বলছে বিএনপিকে খতম করবো, জামায়াতকে খতম করবো, ইসলামী ঐক্যজোটকে খতম করবো। আমিনী জানতে চান, ‘তাহলে আমরা কেন আওয়ামী লীগকে খতম করার রাজনীতি করবো না?’
আমিনী বিস্ময় প্রকাশ করে বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন এই কথা বললে নাকি গ্রেফতার করা হবে।। তিনি বলেন, ‘আমি আজ এই মঞ্চে ঘোষণা করছি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, আমি নিজ কানে শুনেছি।’
গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী ঐক্যজোট, ঢাকা মহানগর শাখা আয়োজিত ‘দেশ ও ইসলামবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ’ শীর্ষক আলোচনাসভায় তিনি একথা বলেন।
আমিনী বলেন, আওয়মী লীগ ও তার বুদ্ধিজীবীরা বলে যাচ্ছে, ধর্ম ও রাজনীতি এক জিনিস নয়। এটা কোরআনের অপব্যাখ্যা ছাড়া আর কিছুই নয়। আমরা কোরআনের আলোকে সুস্পষ্টভাবে বলতে চাই ধর্ম ও রাজনীতি এক জিনিস। রাজনীতি ছাড়া ইসলাম ধর্ম থাকে না। সভায় তিনি ৩০ এপ্রিল ঢাকায় জাতীয় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।
ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন জোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, ভাইস চেয়ারম্যান জহুরুল হক ভুঁইয়া, যুগ্মমহাসচিব মুফতি মোহাম্মদ তৈয়েব প্রমুখ।
তিনি সরকারের উদ্দেশে বলেন, সংবিধান থেকে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে পারবেন কিন্তু তার পরেই আপনারা দেশ থেকে বাদ পড়ে যাবেন।
কী কন বন্ধুগণ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

