somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

www.bangladesh1971.net এর পথচলা

২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় বন্ধুরা

http://www.bangladesh1971.net ২৬শে মার্চের প্রথম প্রহরে শুভ উদ্ভোধন হয় একজন মহান মুক্তিযোদ্ধাকে দিয়ে। একজন সাধারণ মুক্তিযোদ্ধা। যিনি মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত মার্তৃভূমিকে শত্রুমুক্ত করতে জীবন বাজী রেখে যুদ্ধ করে গেছেন।

আপনাদের মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন নিয়ে আপনার লিখার একটি কপি বাংলাদেশ ১৯৭১ সাইটে যদি জমা রাখেন তাহলে ভবিষ্যতে একটি বিশাল সংগ্রহশালায় রুপান্তরিত হবে। আশা করি মুক্তিযুদ্ধ সংক্রান্ত সাইটে আপনার সরব উপস্থিতি ভবিষ্যত প্রজন্মকে পথ দেখাতে সহায়তা করবে।

আমাদের কথা:
আমরা যারা এই ব্লগটি তৈরি করছি, অংশ নিচ্ছি- তারা কেউ মুক্তিযুদ্ধে অংশ নেইনি, নিতে পারিনি। এটা আমাদের দূর্ভাগ্য যে তখন আমাদের জন্মই হয়নি। হয়তো তবে যুদ্ধ করে দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়ে ধন্য হতাম। এখনকার মতো দূর্ভাগা সময়ে বিনা যুদ্ধে প্রতিমূহুর্তে আমাদের মেদিনী বিসর্জন দিতে হতো না।

আমরা সৌভাগ্যবান যে, অন্তত দাবী করতে পারি যারা এই দেশের জন্য লড়াই করেছেন, সেইসব বীরদের আমরা উত্তরসূরী। তাদের পাশে পাশে থেকে থেকে বড় হতে পারছি। আমরা যেমন ঈর্ষা করি আমাদের পূর্বতনদের- যে ইশ্ তোমাদের কত সৌভাগ্য, তোমরা সরাসরি যুদ্ধ করে হানাদারকে হটিয়ে দিতে পেরেছিলে প্রিয় এই বাংলার মাটি থেকে, তেমনি হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকেও ঈর্ষা করবে, বলবে ইশ্ তোমাদের কি সৌভাগ্য তোমরা এই বীরদের হাত পা মাথায় নিয়ে বড় হতে পেরেছো।
কিন্তু তারা যদি আমাদেরকে ঈর্ষা না করে ঘৃণা করে? যদি বলে তোমাদের হাতের সামনে এত এত প্রত্যক্ষদর্শী রেখেও, এত্ত এত প্রমাণ রেখেও তোমরা কি করলে? তোমাদের বাবা ভাইকে যারা হত্যা করেছিলো, তোমাদের মা বোনকে যারা ধর্ষণ করেছিলো তাদের বিচার করতে পারলে না?

তখন সত্যি আমাদের জবাব দেবার কিচ্ছু থাকবে না। লজ্জায় মাথা নুয়ে থাকা ছাড়া।
মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীদের বার্তা পরবর্তী প্রজন্মর কাছে পৌঁছে দেওয়ার মহান দায়িত্ব আমাদের কাঁধে। আমরা সেতুর মতো, অথবা দৌড়বিদের মতো, রিলে রেসের কাঠি হাতে মধ্যবর্তী দৌড়লোক, কি করে এড়াবো এই দায়? নাকি লজ্জার এই দায় নিয়েই মরে যাবো?

না। আমরা এই লজ্জা নিয়ে মরে যেতে চাই না। আমরা জানি আমরা পারবো, পারবোই। এই বাংলার মাটিতে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করবোই। সরকার বা কারো মুখাপেক্ষী হয়ে না, আমরা আমাদের চেতনার চেষ্টায় এই বাংলার মাটি খুঁড়ে খুঁড়ে তুলে আনবো সবটুকু ইতিহাস, সবটুকু প্রমাণ, জমা করে রাখবো এই ব্লগে, হ্যাঁ, এইখানে।সেই প্রমাণ দাখিলে সব অপরাধীর বিচার হবেই হবে।অন্তত বীজটুকু রুয়ে যাবো অন্তরে অন্তরে।

আর এই বাংলার মাটিতে অবহেলিত মুক্তিযোদ্ধাদের সসন্মানে প্রতিষ্ঠিত করে যাবো।এই আমাদের দৃপ্ত অঙ্গীকার।

আর এই বাংলার, আমাদের এই বাংলাদেশের, এই দুঃখী জাতিটার সমগ্রটা ইতিহাস রচিত করে যাবো আগামী প্রজন্মের জন্য। সত্য বই মিথ্যা ইতিহাস না।আমাদের হাজার বছরের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের স্বাধীনতা... সবটুকু সত্য ইতিহাস এইখানে রেখে যাবো।যেই ইতিহাস কাঁধে নিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম বেড়ে উঠবে।
আমরা যারা এই ব্লগে আছি থাকবো, তারা এই শপথ নিয়েই থাকবো।

ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৯
১৮টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×