somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার এইম ইন লাইফ :: বড় হয়ে যা হতে চাই আমরা

১৭ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুট্টিকালে...
তখন ক্লাস ফোরে পরতাম। ফজল স্যার আইসা ক্লাসের সবতেরে জিগাইল আমাগো এইম ইন লাইফ সম্পর্কে। আহা মনের মধ্যে ধড়ফড়ানি... কামান চাইলে পিস্তল পাওয়া যাইবো এইডা মনেলয় আম্রা তখন থিকাই জান্তাম। লক্ষ্য নির্ধারণে আমাদের মধ্যে কোন রকমের কিপটামি ছিল না। যতটুকু স্মরনে আছে... কেউ পাইলট কেউ এঞ্জিনিয়ার বা কেউ ডাক্তার ছাড়া তো অন্য কিছুই হমুইনা। লক্ষ্য ফাইনাল। দুনিয়া যা মনেলয় তাই হউক। আর ধারাবাহিকতায় আজকে আমরা দেখি জাতীয় পঞ্চবার্ষিক উচ্চভিলাষী পরিকল্পনা... যার ৫০% ও কখনো বাস্তবায়ন হয় না ;)। সুন্দর না?

যা কইতেছিলাম...
তখন আম্রার কাছে নজরুল ভাই (সৈয়দ দেলগীর) এর নাটক বানানি ভাস্কর দা’র (জামাল ভাষ্কর) বিজ্ঞাপন নির্মাণ অথবা মাসুম ভাইয়ের (শওকত হোসেন মাসুম) সাংবাদিকতার কোন বেইল আছিলো? এইসব ধইঞ্চা প্রফেশন। তখন ভাব্তাম এইসব ক্যান রাখছে? বন্ধ কৈরা দ্যায়না ক্যান? যত্তোসব...

আর এখন?
আমি হালায় টাইপিস্ট হৈছি। সারাদিন বৈসা বৈসা টাইপাই। কিয়ের পাখির মতো ডানা উড়াইয়া আকাশে উড়াল দেওন... কোন কিছু আবিষ্কার এর নেশায় বুদ হয়ে থাকা অথবা মানব সেবার লক্ষ্য নিয়ে গ্রামে গঞ্জে অবস্থানরত মানুষের স্বাস্থ্যসেবায় ব্রত হওয়া। আসলে এটা কি স্বপ্নের সাথে বাস্তবতার অমিল? নাকি আম্রা আবেগী জাতী হওয়াতে একটু বেশী আবেগ দিয়ে ফেলি? বুঝিনা ক্যান সব কিছু বস্তবতার সাথে যায় না... :(

১/১১ লৈয়া আমরার লগে নতুন প্রজন্মের আশাবাদী তরুণ্রা অনেকেই তর্ক কর্ছে। এটা দোষের কিছু না। তাগো ধারণা আছিল যে, দুর্নীতি মুক্ত নতুন সমাজ। ভাইয়ার আদাব লেহাজে অতিষ্ঠ। আম্রা পুরাতন জেনারেশন অতীত অভিজ্ঞতায় কিছুইযে হৈপে না সেইটা স্বাভাবিক জানতাম। কিন্তু যারা এরশাদ অথবা তারো আগের সময়কাল দেখে নাই তারা এরম হইপে এটা ভাবতেই পারে নাই। চাইছিলাম আমাগো অভিজ্ঞতা যেন মিথ্যা হয়। কষ্ট পাইলাম নতুন প্রজন্মের সেই স্বপ্ন ভঙ্গ আবার দেক্তে হৈল বৈলা।

আসলে যেটা বলতে চাই...
বড় আশা নিয়ে শুরু হয়েছিল দুর্নীতি বিরোধী অভিযান। কত ধরনের ফর্মুলার আম্রা দেখলাম। মাইনাচ ওয়ান... মাইনাচ টু... আবার ঘুইরা হৈল পিলাচ টু। অবশেষে ভাইয়ারা মুক্ত। আচ্ছা কেউ কি বলতে পারেন এসবের কি দর্কার ছিল? দুর্নীতি মুক্ত সমাজ গঠনের স্বপ্ন ভেঙ্গে যাওয়া এই দুঃখী মানুষ গুলোর কি অন্যায় ছিল?

হায়... এখন নির্বাচন কমিশন আগের ভুলের জন্য বিম্পির কাছে সরি বলে। অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা, প্রাক্তন বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক সকলেই রাজনৈতিক দলগুলোর তল্পিবাহক। আম্রা ম্যাঙ্গো পিপল আসলেই বড় দুই দলের কাছেই শেষ পর্যন্ত জিম্মি। যাওয়ার আর কোন যায়গাও নেই। :(

এখন পত্রিকা খুলে দেখতে হয় “যুদ্ধাপরাধীর সাথে একত্রে বসে ইফতারে কোন সমস্যা নেই”। এর পর মেজাজ ঠিক রাখি ক্যাম্নে? নাইলে বাথরুমে পা হড়কে পড়ে যায় কেউ একজন... তার লাইগ্গা ক্যান জীবন দেয় ব্যবসায়ী? ক্যান সাফার করে দেশ? এর চাইতে কুৎসিত দৃশ্য আর কি হতে পারে? আমি আর এই দেশ নিয়ে কোন স্বপ্ন দেখি না।

ফিরে আসি আমার সেই স্যার এর কাছে... স্যার আমরা অনেক কিছু হতে চেয়েছিলাম... কিন্তু কিছুই হ্ওয়া হলোনা... আর তাই আমার ভবিষ্যত প্রজন্মের জন্য এইম ইন লাইফ নির্ধারণ করে দিচ্ছি... ওরা যেন বলতে পারে “বড় হলে আমি দুর্নিতিবাজ হবো”...

কেউ জিজ্ঞেস করলে এটা যেন বলে। :(
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১২
৩৪টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×