আমার প্রিয় পোস্ট

এলেমেলো কথাবার্তা tutul@amrabondhu.com

সোনালী অতীত ৮০-৯০+ :: নষ্টালজিয়া - ২

২৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪৬

শেয়ার করুন:                   Facebook

ঠিক এরম সময়ে ... গ্রীষ্মের কাঠ ফাটা দিনগুলোতো আম-কাঁঠালের সময়.. স্কুল ছুটি থাকত ... তখন অবশ্য সামার ভ্যাকেশন ছিল না .. ছিল আম-কাঁঠালের বন্ধ। স্কুল ছুটি মানে নানা বাড়ি যাওয়া অবশ্যম্ভাবী... কোন গাছের কোন আমটা পেকেছে.. সব তখন থাকত নখ দর্পণে। আর গাছে চড়লেই টারজান টারজান ভাবও চলে আসত। গাছ থেকে ডাল ভেঙ্গে পরার স্মৃতীও ছিল।

এমনিতে স্কুলের সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দুপুরে খাওয়া শেষে আম্মা যখন কানে ধরে বিছানায় পাঠাত ... মন খারাপ করে বিছানায় এপাশ ওপাশ... কখন আম্মার চোখটা বন্ধ হবে... আর ছুটবো টিভির দিকে.... বেলা তিনটার চল্লিশ (সম্ভবত) এ শুরু হতো টারজান। সাউন্ড কমিয়ে বোবা ছবি দেখতাম... প্রতিটা ঘটনা... পরের ঘটনা... গাছের ডালে দরি ঝুলিয়ে টারজান হওয়ার আপ্রাণ চেষ্টা ... পুকুরের ঘাটলা থেকে টারজানের চিৎকার দিয়ে জাম্প দিয়ে পড়া ... সব কিছুই অনুকরণের চেষ্টা চলত।

পরবর্তী সময়ের আরো কিছু কার্টুন জনপ্রিয় ছিল। থান্ডার ক্যাটস, নিনজা টার্টেল স্পেল বাইন্ডার, থ্রি স্টুজেস, গার্ল ফ্রম টুমোরো, কজবি শো, সহ বেশি কিছু কিডজ শো।

সেই আমলে বাড়ির বড়দের মুখে মুখে আলোচিত হতো সকাল সন্ধ্যা এবং ঢাকায় থাকি সিরিয়াল।

সকাল সন্ধ্যা একটি বাংলা ধারাবাহিক নাটকের নাম। ১৯৮০-র দশকের শুরুতে এটি বিটিভি-তে সম্প্রচার হয়। প্রধান চরিত্রে ছিলেন পীযুষ বন্দোপাধ্যায় এবং আফরোজা বানু । তৎকালীন সময়ের সবচেয়ে জনপ্রিয় নাটক। - বাংলা ইউকিপিডিয়া

এর পরের সময়গুলোতে আরো অনেক নাটক বিপুল জনপ্রিয়তা পেয়ে ছিল ... বহুব্রীহি, সংশপ্তক, এই সব দিনরাত্রি, কোথাও কেউ নেই, বারো রকমের মানুষ, ইত্যাদি। প্রায় ঈদেই আমজাদ হোসেনের ফানি নাটক জব্বর আলি সিরিজ পাওয়া যেত (সব ঈদে নয়)। আনন্দমেলা ছিল ঈদের প্রধান আকর্ষণ এবং যথারীতি নিরানন্দের। তখন এক একটা নাটক ছিল প্রায় এক ঘন্টার আর প্রতি সপ্তাহে নাটক ছিল মাত্র দুটা। আর তাই ভাল ভাল নাটকের প্রতিযোগিতা চলত সেই সময়ে। বর্তমান প্রজন্মের জন্য মায়াই লাগে... তাদের কপালে এইসব আর জুটবে না।


সংশপ্তক নাটকে হুমায়ুন ফরিদির এবং ফেরদৌসি মজুমদারের দুর্দান্ত অভিনয়


কোথাও কেউ নেই নাটকে আসাদুজ্জামান নুর সে সময় একটা স্টাইল ক্রিয়েট করেছিলেন... বাইকের চাবিটা একটা চেন এর মাথায় লাগিয়ে হাতের আঙ্গুলে ঘুরানো... যেটা ঢাকার রাস্তায় অনেক কেই দেখা যেত। আবার নাটকের শেষ দৃশ্যে তার মৃত্যুর জন্য তো ঢাকা রিতিমত মিছিল। এখনো বাকের ভাইয়ের জন্য পুরানা ঢাকায় কুলখানি হয়।


আজ রোববার হুমায়ুন আহমেদের আরেকটি ক্রিয়েশন। যেখানে তিতলি ভাইয়া, কংকা ভাইয়া... বড় চাচা না কফিনের মধ্যে শুয়ে আছে। ফানি সব ক্যারেক্টার। বহুব্রীহি নাটকটি্ও ফানি নাটক।

অয়োময়ের জনপ্রিয়তা আলাদা করে বলার মত। আসাদুজ্জামানের অভিনয়ের তুলনা শুধু তিনিই ছিলেন।


পরের সময়টায় ... আমরা ছোট পর্দার নায়িকা হিসেবে পাই বিপশা হায়াত.... সমী কায়সার... আর আফসানা মিমিকে। বিশেষ করে সমীর ভক্ত ছিলাম ;) ... পরে সমী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ব্যাপক কষ্ট পাই :( ... বিপাশার একটা ইনোসেন্ট লুক ছিল ... সমীর অভিনয় ছিল দুর্দান্ত ... আর আফসানা মিমি? তাকে দেখলেই মনে হতো স্কুল থেকে ফির'ল মাত্র ;)। এদের সমসাময়িক ছিলেন বিজরি বরকতুল্লাহ।

বিটিভির দাপুটে অভিনেতাদের মধ্যে প্রথমেই আফজালের ক্রেজ ছিল মেয়ে মহলে ;)... হুমায়ুন আহমেদের দুর্দান্ত অভিনয়ের মাঝেও আসাদুজ্জামান নুরের অবস্থান ছিল স্ব-মহিমায় উদ্ভাসিত। তখন মেঘনা নামের একজন টিভি নায়িকা ছিল। যিনি এখন আর টিভিতে আসেন না। আর বিশেষ ভাবে ছিলেন সুবর্না মুস্তাফা। আলি যাকের .. সারা যাকের... আবুল হায়াত... আবুল খায়ের... পীযুষ... আসাদ ... খালেদ খানদের অভিনয় ছিল সত্যি দেখার মত।

এর পর আসে তৌকির একটা এডিক্টেড নাটকের নায়ক হওয়ার সুবাদে তাকে সব সময় তাই মনে হত। জাহিদ হাসানতো পুরা মফিজ টাইপ ;) (এটাও নাটকের সুবাদে), আজিজুল হাকিম ছিলেন চিরসবুজ... তার আরো একটি নাম ছিল .. প্যাকেজুল হাকিম ;), শহীদুজ্জামান সেলিমদের যুগ।

(চলবে)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নষ্টালজিয়া ;
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০০৯ বিকাল ৫:৪১

 

  • ৫৪ টি মন্তব্য
  • ৪০৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৮
comment by: মাহবুব সুমন বলেছেন: টারজানের মতো নেংটিও পিনতেন নাকি বস ? ;)
২৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০১

লেখক বলেছেন: তার চাইতে একটু বড় ছিল ... ইংলিশ প্যান্ট
(যেইটারে এখন আপ্নারা শর্টস কন ;) )

২. ২৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৯
comment by: বড় বিলাই বলেছেন: সব পুরোনো স্মৃতি মনে পড়ে গেল।+
২৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: স্মৃতীর মাঝেই বসবাস যে...

৩. ২৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৯
comment by: ইচ্হে বলেছেন: নাহ, দিলেন তো সেই দিন গুলোর কথা মনে করিয়ে।
যাই হোক সোনালী অতীত মনে করানোর জন্য ++++
২৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ...

চোখ রাখুন.. আরো আসবে :)

৪. ২৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০৩
comment by: কৌশিক বলেছেন: এটাতো পুরা ন্যাশনাল ডেইলি রিভিউ হয়েছে
২৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: তাইনি :)

আরো আইতাছে বস :)

৫. ২৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১১
comment by: ফ্রুলিংক্স বলেছেন: আহারে সেইসব দিনগুলি :(

আমা কাঠালের কথা গতদিন হঠাত মনে হলো। দেশে ফোন করে জিঞ্জেস করলাম আম কাঠালেন দিন নাকি? শুনে ফোনের ওপার থেকে কতোক্ষন হাসাহাসি হলো :(

নয় একরের টিলা বাড়ি। ৩০/৪০ টা কাঠাল গাছ। আমের সংখ্যা ছিলো কম।তাই লোভ ছিলো বেশি। অন্যের বাড়ির আমগাছের তলায় মোটামুটি যাওয়া আসা হতো। এজন্যও মায়ের হাতের মাইর বরাদ্দ ছিলো :(

দুপুরে ঘুম যে কত্তো ডিসটার্ব একমাত্র ভুক্তভোগী মাত্রই বুঝতে পারবে। মায়ের কানমলা না আরো অনেক শাস্তি ভোগ করতে হয়েছে।

দিন বদলাইছে অথবা আমি বদলাইছি :(
২৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: এখনকার পোলাপাইন এইসবের কিছুই বুঝবে না :)

আমার ভাগনিকে গ্রামে নিয়ে গিয়ে অনেক কিছু শেখাতে হইছে.. আর কয়েকদিন পর তাদের সামার ভ্যাকেশন... :)

৬. ২৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৩
comment by: বুলবুল আহমেদ পান্না বলেছেন: আহারে...........
ক্যান যে, এই সব মনে করাইয়া দ্যান........... :(
২৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩৯

লেখক বলেছেন: আরো আছে তো ... :)

ভুই পাইয়েন্না :)

৭. ২৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২৯
comment by: মানুষ বলেছেন: বিবাহ করছেন, এখন এইসব জাবরই কাটতে হইবে
২৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: তাইলে কি তুমি করবা না?

থাউক তুমার করার দর্কার নাই :)

৮. ২৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০১
comment by: জেরী বলেছেন: আগের কথা মনে করিয়ে দিলেন:(
২৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪

লেখক বলেছেন: পুরানা দিন.. আহা... মনে তো করতেই হয় :)

জেরীবুর খপর কি?

৯. ২৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৭
comment by: অক্ষর বলেছেন: জেরী বলেছেন: আগের কথা মনে করিয়ে দিলেন:(
২৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫

লেখক বলেছেন: লেখক বলেছেন: পুরানা দিন.. আহা... মনে তো করতেই হয় :)

অক্ষর : জেরীবুর : খপর কি?

১০. ২৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯
comment by: ~স্বপ্নজয়~ বলেছেন: " সমী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ব্যাপক কষ্ট পাই :( "

এখনও আছে না কি সেই কষ্ট? ;) ;)
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:১৩

লেখক বলেছেন: আপনারে কওন যাইপে না :(

১১. ২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:২৯
comment by: জেরী বলেছেন: ভালো আছি.....। আপনার পরিবার কেমন আছে??
০২ রা মে, ২০০৯ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: এখন আল্লার রহমতে ভালাই :)

১২. ২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৩৯
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: সবার দেখি পুরান দিনগুলা ভালা ছিলো
তাহলে দিন খারাপ ছিলো কখন?:)
০২ রা মে, ২০০৯ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: সামনের দিনগুলা...
ধরো রন্টি আমাগো খাওয়ালো.. এইটা ভালা ... আবার আবু সলেহ'র যে খাওয়ান উচিত কিন্তু খাওয়াতেছে না :( ... এইটা ভালা না :(

১৩. ৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:৫০
comment by: েজবীন বলেছেন: জাহিদ হাসানের প্রথম নাটক হয়েছিল মেঘনার সাথে... রবীন্দ্রনাথের সমাপ্তি..... ... জাহিদ হাসানরে মফিজ টাইপই লাগছিল, তবে দারুন লেগেছিল নাটকটা.... মেঘনা কোন ক্রিকেটারকে বিয়ে করেছিল শুনেছিলাম :)
০২ রা মে, ২০০৯ বিকাল ৩:০৮

লেখক বলেছেন: জাহিদ হাসানের অভিনয় সুন্দর হয় :)

১৪. ৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:৫৪
comment by: মে ঘ দূ ত বলেছেন: ভালো পোষ্ট। পরের পর্বগুলোর অপেক্ষায় রইলাম।
০২ রা মে, ২০০৯ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য...

পরের পর্ব আলসেমির জন্য দেরি হচ্ছে :)

১৫. ৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:০৭
comment by: অক্ষর বলেছেন: জেরী বলেছেন: ভালো আছি.....। আপনার পরিবার কেমন আছে??
০২ রা মে, ২০০৯ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: পরিবার এখন ভালাই :)

অক্ষরের খপর কি?

১৬. ০২ রা মে, ২০০৯ দুপুর ১:০৭
comment by: আউলা বলেছেন:
মানুষ বলেছেন: বিবাহ করছেন, এখন এইসব জাবরই কাটতে হইবে

একমত:P:P:P
০২ রা মে, ২০০৯ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: মানুর কথা অনুসরন করতাছো ক্যান? তুমি নিজে কিছু কৈতে পারো না?

X-(

১৭. ০২ রা মে, ২০০৯ দুপুর ২:২৭
comment by: নুশেরা বলেছেন: স্মৃতিকাতর করলেন...

আফরোজা "বেগম" না, "বানু"-- সকাল সন্ধ্যার শিমু চরিত্রটা করেছিলেন
০২ রা মে, ২০০৯ বিকাল ৪:০৯

লেখক বলেছেন: ওইটাতো ইউকির লেখা :(

ধইন্নাপাতা আপ্নারে :)

১৮. ০২ রা মে, ২০০৯ বিকাল ৪:৪৯
comment by: নুশেরা বলেছেন: উইকি তো মাইনষেই লিখসে, না কি? কোনদিন আপ্নের নাম লিখব লুটুল আর আমরা সেইটা কোট করুম, তহন ভালো লাগব? ;)
০২ রা মে, ২০০৯ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: আইচ্ছা আইচ্ছা ... ঠিক কর্তাছি ... (এইখানে ভয়ের ইমোটিকন কল্পনা করতে হপে)

কি পাজি মেয়েরে বাবা :|

১৯. ০৪ ঠা মে, ২০০৯ রাত ৮:২৪
comment by: নাজনীন খলিল বলেছেন:
চমৎকার করে পুরোনো দিনের স্মৃতি মনে করিয়ে দেবার জন্য++++++++++++++++++++++++++++++++++
১৪ ই মে, ২০০৯ সকাল ১১:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপা

২০. ০৫ ই মে, ২০০৯ বিকাল ৪:৪২
comment by: মাহবুব সুমন বলেছেন: লুটুল কেরম আছেন ?
১৪ ই মে, ২০০৯ সকাল ১১:১৪

লেখক বলেছেন: ঘটনা কিতা?

২১. ০৭ ই মে, ২০০৯ দুপুর ১২:৪১
comment by: চাচামিঞা বলেছেন: ১০০/১০০........আহারে পুরান দিন গুলা.....তৈকিরের ফিরিয়ে দাও অরন্য দেইখা কতো ইন্জেক্সনের গুতা খাইতে মনে চাইসে:)....অনেক সময় আবার বাকের ভাই এর মতো চাবির রিং ঘুরাইসি......এইচ এস সি পরিক্ষাও বাকের ভাইকে দেখার স্বাধ দমন করতে পারে নাই..এখন কতো ধারাবাহীক হয়....একটারো নাম জানি না:(
===================================
এই পোস্টে আইরিন সুলতানার মন্তব্য মিস করিতেছি।
১৪ ই মে, ২০০৯ সকাল ১১:১০

লেখক বলেছেন: ফিরিয়ে দাও অরন্য'র পর তৌকিরকে এডিক্টেড মনে হতো সব নাটকে ;)

এটা সত্যি যে... এখন অনেক ধারাবাহিক হয়... নাম জানি না :(


ধন্যবাদ চাচামিঞা

২২. ০৭ ই মে, ২০০৯ দুপুর ১:৫৬
comment by: আইরিন সুলতানা বলেছেন: ওওওওআআআআআআ..........টারজান মনে পড়ে গেল ....:)

থান্ডার ক্যাটস......শুক্রবার বিকালে দিত...:) একবার কি হলো, আব্বা নামাজ পড়ছিল...আমিও সাথে দাঁড়ালাম....যেই কার্টুন শুরু হলো আমি বললাম, আব্বা, আমি যাই ....:|

গার্ল ফ্রম টুমরো দেখার পর ওইরকম কালো ফোটা দেয়া শুরু করসিলাম....ফ্যা-শ-ন :)


ফ্যামিলি টাইস এর নাম মিস করসো......:) :) মাইকেল জে ফক্স :) :) আ-হা.... সে তখন অনেক ইয়াং ছিল ...

আর স্কুবি-ডুউউউ......ওই কার্টুন টার কথা ভুলে গেলে চলবে না কিন্তু ....

পারফেক্ট স্ট্রেন্জার্স -------সেই ল্যারি আর ব্যালকি ....মানিকজোড়....ব্যালকির সেই মজার তোতলা টাইপ কথাবার্তা....

"স্মল ওয়ান্ডার" মনে আছে ? সি ইজ স্মওওওল ওয়ান্ডার .....:)
১৪ ই মে, ২০০৯ সকাল ১১:১১

লেখক বলেছেন: আরে তখন মেলা সিরিজ ছিল :) ... সব মনে্ও করতে পারি না ঠিক মত :)

বয়সের দোষ ;)

২৩. ০৭ ই মে, ২০০৯ দুপুর ২:১৩
comment by: আইরিন সুলতানা বলেছেন: আফজাল এর একটা নাটক দেখেছিলাম...আমেরিকা ফেরৎ...তার একটা মুদ্রাদোষ ছিল নাটকে, কথায় কথায় বলত ...."ওও বয়" ..নাটকের নাম ভুলে গেছি...রাতমজুর মনে হয় জানে নামটা।

তোকির -এর সেই নাটকটার নাম কি "পাথর সময়" ছিল? ওই নাটকে তৌকিরের অভিনয় ভাল ভাবেই আমাকে প্রভাবিত করে, সম্ভবত ওখান থেকেই আমি মাদকদ্রব্য, মাদকসেবী এবং ভয়াবহতাগুলো জানি....এবং এখন পর্যন্ত এই বিষয়টা ঘৃণা করি...."মাদককে না বলুন"

একটা সময় শমি/বিপাশার আগে, আর সূবর্ণার একটু পরে পরে...সেই সময়টাতে "টিসা" কিন্তু বেশ পরিচিত ছিল....যদিও সে কয়েক বছর আগে আবার টিভিতে ফিরে আসছে...তবে এখন প্রধান চরিত্রে কমই দেখা যায়...বোন/ভাবি কিনবা একটু কমেডী নাটক করে....তবে টিসা-র উচ্চারণ বেশ পরিস্কার ...

বাকের ভাই -এর নাটকে আরো কিছু চরিত্র আলোচিত ছিল ....বদি ...:) যদিও বদি পরে জটিলভাবে নিন্দিত হয়....আরেকটা চরিত্র - কুত্তাওয়ালী :|

শংসপ্তক নাটকের শিশু চরিত্র "মালু".....অসাধারণভাবে দৃষ্টি আকর্ষণ করেছিল দর্শকমাঝে....মালু চরিত্রটির শিশুকাল অবশ্য পরে আর থাকেনা...তাকে প্রাপ্তবয়স্ক দেখানো হয়.....যে পর্বে মালু-র শিশুচরিত্রটি শেষবার উপস্থিত হয়...হায়রে কি কান্না !!!!! দর্শকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া ছিল.....

হুমায়ুনের নাটকের নাটকের সেই "পাংখা টান" ডায়লগ.....খুক খুক কাশি...কিনবা লবঙ্গ, এলাচি - সব গরম মশলার নামে চরিত্রের নাম....

১৪ ই মে, ২০০৯ সকাল ১১:১৩

লেখক বলেছেন: অনেক অনেক পুরানা কথাবার্তা :) ... আহা কি যে সময় ছিল :(

ফিরে যা্ওয়ার আর কোন সুযোগ নেই :(

ধন্যবাদ তোমাকে

২৪. ২৪ শে মে, ২০০৯ দুপুর ১২:১৭
comment by: রন্টি চৌধুরী বলেছেন: আপনি কি আমার বয়সী নাকি ? :)
আমিও তো আমকাঠালের ছুটিতে নানাবাড়ি যেতাম, শুক্রবারে দুপুরে টারজান দেখতাম।

বিটিভিতে একবার টোনাটুনির গল্পও দেখিয়েছিল। আহা, কি যে দিন সেই গুলি। সব হার্ডডিস্কে জমা হয়ে আছে।
২৪ শে মে, ২০০৯ দুপুর ১২:২২

লেখক বলেছেন: আরে এখনোতো আমকাঠালের টাইমে নানা বাড়ি যাই :)
তবে আগের মত এত সময় নিয়ে নয় ... বৃহষ্পতিবার যাই.. শনিবার চলে আসি ...

আর টারজানতো মেলা আগেরথন শুরু হৈছে... :)

২৫. ২৪ শে মে, ২০০৯ দুপুর ১২:২০
comment by: শাওন৩৫০৪ বলেছেন: স্মৃতি তুমি বেদুনা.....:(:(
২৪ শে মে, ২০০৯ দুপুর ১২:৩২

লেখক বলেছেন: হ
ঘটনা সইত্য :(

২৬. ২৪ শে মে, ২০০৯ দুপুর ১২:২৪
comment by: রন্টি চৌধুরী বলেছেন: হ, টারজান বহুত পুরানা, আমাদের টাইমে মিনা আর মোগলী নতুন ছিল।
২৪ শে মে, ২০০৯ দুপুর ১২:৩২

লেখক বলেছেন: মিনার শেষে একটা গান হয় ... গানটা খুবি সুন্দর লাগে

আমি বাবা মায়ের ... (এরম ..)

২৭. ২৪ শে মে, ২০০৯ রাত ৮:৩৮
comment by: রন্টি চৌধুরী বলেছেন: আমি বাবা মায়ের শত আদরের মেয়ে
আমি বড় হই সকলের ভালবাসা নিয়ে
আমারও তো সাধ আছে, আছে স্বপ্ন আশা
আমি পড়ালেখা শিখতে চাই।

যদি চারদেয়ালের মাঝে থাকি সাড়া জীবন
তাহলে থাকব শুধু বোঝা হয়ে
শিক্ষা আমায় মুক্তি দেবে, মুক্তি দেবে।
৩০ শে মে, ২০০৯ বিকাল ৩:২২

লেখক বলেছেন: জোশ :)
শ্বশুরবাড়ির লোকজন আসলেই কামেল ;)

থ্যাংকু থ্যাংকু

 

 


আমার এই ব্লগএ কোন স্বাধীনতা বিরোধীর পদচারনা নিষিদ্ধ করা হৈল
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ