স্টাফ রিপোর্টার : জ্বালানি উপদেষ্টা হিসাবে তপন চৌধুরী দায়িত্ব নেয়ার তিন মাসের মধ্যেই তার সম্পর্কে একটি রিপোর্ট তৈরি করে প্রভাবশালী গোয়েন্দা সংস্থা। রিপোর্টে তপন চৌধুরীর সহায়-সম্পদ দেশে এবং বিদেশে কি রয়েছেÑ তার বিস্তারিত বিবরণ দেয়া হয়। কিভাবে শুল্ক ফাঁকি দিয়ে চারটি গাড়ি এনেছেন তারও বয়ান ছিল। রিপোর্টটি প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের কাছে পাঠানো হয়। কি ছিল সে রিপোর্টে? অতিস¤প্রতি আমাদের হস্তগত হয়েছে রিপোর্টটি। এতে বলা হয়, অস্ট্রেলিয়ার সিডনি শহরের বিখ্যাত রুপার্ট মারডকের আবাসস্থলের তিনটি বাড়ি পরেই একটি প্রাসাদসম বাড়ি রয়েছে। এই বাড়িতে তপন চৌধুরীর নিকটাত্মীয়রা বসবাস করছেন। বাড়িটি ৭ মিলিয়ন ডলার দিয়ে কেনা হয়েছে। থাইল্যান্ডের বিখ্যাত বাণিজ্যিক এলাকা সুকুম্মিতে অবস্থিত রবিনসন মলের একদম কাছে একটি সুবিশাল এপার্টমেন্ট রয়েছে। ব্যবসায়িক কাজে ব্যাংকক গেলে তিনি সেখানেই অবস্থান করেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের পাম-এ তার তিনটি বিশাল বাড়ি রয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় টেম্পো নামক স্থানে রয়েছে বিশাল বাড়ি। লন্ডনে তার একটি বাড়ি রয়েছে। তবে সঠিক অবস্থান জানা যায়নি বলে রিপোর্টে উল্লেখ করা হয়। মিয়ানমারেও তিনি জমি ক্রয়ের উদ্যোগ নেন।
তপন চৌধুরী জোট সরকারের আমলে ৪০০ মেগাওয়াট ও ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি পান। জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর কি কি করেছেন সে সম্পর্কেও রিপোর্ট তৈরি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গোয়েন্দা রিপোর্টে বলা হয়, স্কয়ার গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানির ক্ষেত্রে কাস্টমস-এর এইচ এস কোডে কারসাজির মাধ্যমে বিপুল অঙ্কের কর ফাঁকি দেয়া হয়। এই কারসাজিতে সহায়তা করার জন্য কতিপয় কাস্টমস কর্মকর্তা নিয়মিত সুবিধা ভোগ করে থাকেন।
তপন চৌধুরীর বিরুদ্ধে বড় অভিযোগটি ছিল শুল্কমুক্ত চারটি গাড়ি তার জিম্মায় রাখা। সংসদ সদস্য না হয়েও তিনি শুল্কমুক্ত কোটায় একটি মার্সিডিজ, একটি বিএমডব্লিউ, একটি হ্যামার ও একটি জাগুয়ার আমদানি করেন। অথচ একটি গাড়ি বিক্রি করার অভিযোগে চাঁপাই নবাবগঞ্জের এমপি হারুনূর রশীদ জেল খাটছেন। গাড়ি কেনার অপরাধে দীর্ঘদিন থেকে জেলে রয়েছেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পি। হুসেইন মুহম্মদ এরশাদ এমপিদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ করে দিয়েছিলেন। এরপর হাতেগোনা কয়েকজন এমপি ছাড়া সব এমপিই শুল্কমুক্ত গাড়ি আমদানি করেন এবং বিক্রি করে দেন। এক দেশে দুই আইন দেখে অনেকেই হতবাক হয়েছেন। তপন চৌধুরীর কব্জায় যে চারটি শুল্কমুক্ত গাড়ি রয়েছে তা নিয়ে দৈনিক মানবজমিন গত ৩রা জুন একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছিল।
http://www.manabzamin.net/lead-02.htm

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


