সূত্রঃ] দুদকের সঙ্গে কামাল হোসেনের চুক্তি বাতিল হবে!
মেয়র মহিউদ্দিনের পক্ষে মামলা পরিচালনা অনৈতিক[/sb
মিলটন আনোয়ার: দুর্নীতি দমন কমিশনের উপদেষ্টা আইনজীবী হওয়া সত্বেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মহিউদ্দিন আহমেদের পক্ষে দুর্নীতির মামলা লড়ে কামাল হোসেন নৈতিকতা বিরোধী কাজ করেছেন বলে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক আইনজীবী জানিয়েছেন। সংশ্লিষ্ট আইনজীবীদের মতে মেয়র মহিউদ্দিনের পক্ষে হাইকোর্টে দুর্নীতি মামলা পরিচালনা করার মধ্য দিয়ে ড. কামাল চুক্তি ভঙ্গ করেছেন। তিনি এখন আর দুদকের আইনজীবী বা উপদেষ্টা থাকতে পারেন না। এদিকে মেয়র মহিউদ্দিনের পক্ষে মামলা পরিচালনা করায় কামাল হোসেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী হিসেবে থাকতে পারবেন কী না সেটা পুনর্বিবেচনা করছে কমিশন। কমিশনের আগামী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে দায়ের করা মামলা পরিচালনার জন্য দেশের অধিকাংশ শীর্ষ আইনজীবীকে দুদক তাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়। তাদেরকে নিয়োগ দেয়ার অন্যতম শর্ত ছিলো যে, যাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে তাদের পক্ষে এসব আইনজীবীদের কেউ মামলা লড়তে পারবেন না। যদি কেউ মামলা লড়েন তাহলে আপনা আপনিই চুক্তি বাতিল হবে। সেই অনুযায়ি চলমান দুর্নীতি দমন অভিযানে কামাল হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে। বরাবরই তিনি দুর্নীতিবাজদের বিপক্ষে সোচ্চার ছিলেন এবং তাদেরকে আইনি প্রক্রিয়ায় সাজা দেয়ার জন্য প্রয়োজনীয় বুদ্ধি পরামর্শ দিয়েছেন। এছাড়া তারই জুনিয়র হিসেবে কর্মরত এডভোকেট সালাউদ্দিন আহমেদকে অতিরিক্ত এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয় যিনি উচ্চ আদালতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা লড়ছেন।
এদিকে গত ১৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিজয় টিভি স্থাপনে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় কামাল হোসেন মেয়র মহিউদ্দিনের পক্ষে হাইকোর্টে মামলা পরিচালনা করেন। হাইকোর্ট সেদিন মামলাটি স্থগিত করে দেয়। ১/১১ এর পর এই প্রথম দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কারো পক্ষে কামাল হোসেনের মামলা পরিচালনার এই ঘটনায় অনেক আইনজীবীই বিম্ময় প্রকাশ করেছেন।
এ প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশনের উপদেষ্টা আইনজীবী প্যানেলের সদস্য এডভোকেট আনিসুল হক আমাদের সময়কে জানান, যে ২২২ জনের বিরুদ্ধে কমিশন দুর্নীতির অভিযোগ এনেছে তাদের পক্ষে উপদেষ্টা প্যানেলের কেউ মামলা পরিচালনা করতে পারবে না। করলে তার সঙ্গে সম্পাদিত চুক্তি আপনা আপনিই বাতিল হয়ে যাবে। আমিই একমাত্র আইনজীবী যে দুদকের আইনজীবী হওয়া সত্বেও শেখ হাসিনা ও মোঃ নাসিমের বিরুদ্ধে মামলা পরিচালনার আবেদন করেছিলাম। কিš' আমাকে সেটা করার অনুমতি দেয়া হয়নি। যতদুর জানি কামাল হোসেনও দুদকের আইনজীবী হিসেবে চুক্তিবদ্ধ। সেক্ষেত্রে মেয়র মহিউদ্দিনের পক্ষে মামলা লড়ে তিনি নৈতিকতা বিরোধী কাজ করেছেনএবং এর ফলে দুদকের সঙ্গে তার চুক্তি সরাসরি বাতিল হয়ে যাবে।
সূত্রঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

