ফেসবুকের মাধ্যমে প্রেম-বিয়ে পুরোনো কাহিনী। অহরহ ফেসবুকের কারণে সংসার ভাঙছে আবার নতুন সম্পর্ক তৈরি হচ্ছে। এবার ফেসবুকের মাধ্যমে বাংলাদেশি এক যুবকের সঙ্গে বিয়ের ঘটনা ঘটেছে ফিলিপাইনের যুবতীর। তবে ফেসবুকের এ ভালোবাসা-প্রেম-বিয়ে বেশিদিন টেকেনি। বিয়ের কিছুদিন পরই যৌতুকের দাবিতে তার ওপর নেমে আসে নির্যাতন। পুলিশ ফিলিপাইনের যুবতীকে উদ্ধার করেছে। এ ঘটনা ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়ায়।
উল্লেখ্য, বিয়ের ৩ সপ্তাহ পর আয়েশারাহ শারন শাকুর ফিলিপাইনে ফিরে যান। গত ১৬ জুন তিনি আবারো বাংলাদেশ আসেন। এসময় তার স্বামী কাওছার তাকে শাহাজালাল বিমানবন্দর থেকে নিয়ে ঢাকার এশিয়া প্যাসেফিক হোটেলে ওঠেন। সেখানে ২ রাত যাপন করে স্ত্রীকে হোটেলে রেখে কাওছার বাড়িতে পালিয়ে আসেন। ঢাকায় কিছু দিন অবস্থান করে আয়েশারাহ শারন শাকুর গত ৫ জুলাই আবারো কাওছারের বাড়িতে আসেন। পরে কাওছার ও বাবা আকুল মিয়া বাড়ি ঘর মেরামতের নাম করে আয়েশারাহ শারন শাকুরের কাছে ২ লাখ টাকা দাবি করেন।
আয়েশারাহ শারন শাকুর ২ লাখ টাকা পরিশোধ করার পর আবারো তারা ১০ লাখ টাকা দাবি করেন। টাকা না দেয়ায় কাওছার ও তার পিতা-মাতা আয়েশারাহ শারন শাকুরকে মারধর করেন। এক পর্যায়ে তিনি ঘটনাটি মুঠোফোনে ঢাকাস্থ ফিলিপাইন দূতাবাসকে জানান। দূতাবাসের তৃতীয় সচিব মেরি গ্রেইজ ডি উইলিয়াময়ার কুলাউড়ায় এসে পুলিশ নিয়ে ওই বাড়ি থেকে আয়েশারাহ শারন শাকুরকে উদ্ধার করেন।
হায়রে ফেসবুক!
হায়রে আমার দেশের যৌতুক লোভী মানুষ!! কবে তোমরা মানুষ হবে!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



