somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জহরলাল স্যারের ক্লাসে ধরা (ndc experience)

২৩ শে মার্চ, ২০১০ রাত ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ মাথায় কি ভুত চাপলো জহরলাল স্যারের নাম লিখে সার্চ দিয়ে পোস্টগুলো পড়ছিলাম। পড়তে পড়তেই মনে হল স্যারের ক্লাসে ধরা খেতে খেতে বেঁচে যাওয়ার একটা অভিজ্ঞতা শেয়ার করার কথা।

জহরলাল স্যার নটর ডেম লাইফে আমার সবচেয়ে প্রিয় স্যার। স্যারের ক্লাস আমি বরাবরই মনোযোগ দিয়ে করি। যদিও প্রথম দিকে ব্যাপারটা এমন ছিল না। প্রথম দিককার ক্লাসগুলোতে স্যারের ভারী ভারী জ্ঞানের কথাগুলোর ফলাফল ক্লাস শেষে কোমর ব্যাথা ছাড়া আর কিছু হয় নি। কিন্তু এক সময় বুঝতে পারলাম এমন ভাল স্যার জীবনে একবার বইকি দুইবার পাওয়া যাবে না। স্যার যখন বলবিদ্যা করানো শুরু করলেন, ঠিক তাঁর আগের অংক কুইজেই ০ পেয়েছি। এমনিতেই বলবিদ্যা ভাল লাগে না, তারপরে এমন নাম্বারের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে সিদ্ধান্ত নিলাম বলবিদ্যা ক্লাসে অন্য কোন বই পড়ব। জহরলাল স্যারের ক্লাসে আক্ষরিক অর্থেই পিন ড্রপ সাইলেন্স থাকে, যারা করেছেন তাঁরা বলতে পারবেন। সুতরাং এমন একটা ক্লাসে লেকচার ফলো না করে অন্য কোন বই পড়ার সিদ্ধান্ত কতটুকু আত্মঘাতী হতে পারে তা বলা বাহুল্য। তবে আশার কথা ছিল সে সপ্তাহে আমার সিট পেছনের দিকে ছিল। যাই হোক আসল ঘটনায় আসি।

স্যার ক্লাসে এসে রোলকল করে যথারীতি চিত্র আঁকা শুরু করলেন। আমি চিত্রটা এঁকে মনোযোগের সাথে আনা বইটা পড়া শুরু করে দিলাম। আমি তখন বইয়ের ক্লাইম্যাক্সে হারিয়ে গেছি। হঠাৎ শুনি স্যার বলছেন, এই ছেলে তুমি কি করতেছ? তো আমি সামনে তাকালাম। তাকিয়ে দেখি স্যার সরাসরি আমার দিকে তাঁকিয়ে! তাঁর সাথে পুরো গ্রুপের লোকজন। স্যার কিভাবে আমাকে খেয়াল করেছিলেন সম্ভবত আমি বোর্ডের দিকে তাকচ্ছিলাম না বলে। আমার গলা রীতিমতো শুকিয়ে কাঠ। আমি স্যারকে খুবই পছন্দ করি, আমি চাচ্ছিলাম না স্যারের হাতে বমাল ধরা খেতে। আমার একেবারে সামনে বসে থাকা রায়হানকে আস্তে করে বললাম তুই একদম নড়বি না। কারণ রায়হান নড়লেই স্যার বইটা দেখে ফেলবেন। আমি তখন আমার বামদিকে বসে থাকা গাধাটাকেবারবার বলছি বইটা সরাতে। সে উদাস নয়নে আমার দিকে এমন ভাব নিয়ে তাকিয়ে রইল ভাবটা এমন যে আমার কথা তার কান পর্যন্ত যাচ্ছেই না!!! সিট যেহেতু পেছনে ছিল স্যারের পক্ষে এসে চেক করা সম্ভব ছিল না। তো স্যার আমার ডান দিকে বসে থাকা একান্ত ভালো চেহারার ছেলে নোমানকে বললেন দেখতো এর সামনে কি। আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে ডেস্কের উপর সেই কালপ্রিট বই। নোমান অত্যন্ত আগ্রহের সাথে ডেস্কের নিচে আশেপাশে খুব ভাল করে খুঁজে স্যারকে জানাল, স্যার কিছু নেই। নোমানের মত গোবেচারা টাইপ ছেলের উপস্থিত বুদ্ধি দেখে আমি সাথে সাথে খুশি হয়ে গেলাম। তো স্যার আমাকে বললেন, এই তুমি খাতা নিয়া আস। আমি নিয়ে গেলাম। খাতায় চিত্র ছাড়া কিছুই নাই। অথচ স্যারের সেই অংক করা শেষ। স্যার আমাকে বললেন, চিত্র ছাড়া কিছু নাই কেন? আমি মিনমিনে গলায় বললাম, স্যার চিত্রটা বুঝি নাই তো, তাই বুঝার চেষ্টা করছিলাম। :#> :#> :#> । স্যার এক দৃষ্টিতে তাকিয়ে বললেন, হুম্‌ম্‌ম্‌, বুঝি স্যার, বুঝি। যান। স্যারের সেই দৃষ্টির সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা কতটুকু কঠিন সেটা সেদিন বুঝেছিলাম। সিটে ফিরে এসে দেখি বইটা নেই, কোন এক ফাঁকে সরিয়ে ফেলা হয়েছে। ক্লাসের পরে গাধাটাকে জিজ্ঞেস করলাম বইটা তখন সরালি না কেন? তার বক্তব্য ছিল, বইটা তখন সরালে স্যার দেখে ফেলতেন। এরপরে আর কখনো স্যারের ক্লাসে অন্য কিছু করার সাহস পাই নি। এখনো সেদিনকার সাহস চিন্তা করে বেশ অবাক লাগে।

পরিশিষ্টঃ
১. বলা বাহুল্য, বলবিদ্যা কুইজেও আমি ০ পেয়েছিলাম। :-& :-& :-&
২. বইটা কিন্তু একেবারেই নিরীহ একটা বই, মাসুদ রানার। কেউ অন্য কিছু ধরে নিলে আমি দায়ী না। /:) /:) /:)
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১০ সকাল ১১:২২
৫৯টি মন্তব্য ৫৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

লিখেছেন নাহল তরকারি, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৪:২৫



ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×