এর আগে একটা ফটকামি পোস্ট দিসিলাম। অনেকেই পছন্দ করসেন, আবার অনেকেই করেন নাই। তাতে কিসু যায় আসে না। এইটা ফটকামি সিরিজের দ্বিতীয় পোস্ট। একখান খাগা জোক্স। খাগা জোক্স এমন টাইপের জোক্স যেইটা পড়ার পরে আপনি দুঃখে হাসবেন। জোক্সটা আমার এক বন্ধুর বদৌলতে পাওয়া। আমি বাঁশ খাইসি। আপনারাও খান।
ক্লাস টুতে পড়া একটি ছেলে স্কুলে তার ড্রইং ক্লাসে একটি ছবি আঁকল। তার ক্লাস টিচার ছবিটি দেখে বলল, তুমি এত বাজে একটি ছবি একেছ? এই বয়েসে এমন ছবি আঁকলে ভবিষ্যৎ এ তুমি কি হবে?? দাঁড়াও তোমাকে আমি হেডমাস্টারের কাছে নিয়ে যাব। হেড স্যার ছবি দেখে বললেন, ছি ছি ছি!!! তুমি এই স্কুলের ছাত্র? তুমি তো এই স্কুলের মান সম্মান ডুবিয়ে দিয়েছ!! দাঁড়াও তোমার বাবা-মাকে আজই জানাচ্ছি। বাবা-মাকে ডেকে এনে ছবিটি দেখানো হল। বাবা-মা ছবি দেখে বললেন, ছি!!! তুই আমাদের সন্তান? মনে তো হয় না। তুই আমাদের সন্তান হলে এই ছবি আঁকতে পারতি না। ছেলে তখনো বুঝতে পারছে না সে কি এমন খারাপ ছবি এঁকেছে। বাবা-মা বললেন, তোকে আমরা আইনের হাতে তুলে দেব। ছেলেটিকে তুলে দেয়া হল আইনের হাতে। জজ সাহেব ছবি দেখে বললেন, ছি!!! এত অশ্লীল ছবি!!!! এর শাস্তি যাবজ্জীবন কারাদন্ড। ছেলেটি তখনো কিছু বুঝতে পারল না। এমন কি আছে তার ছবির মাঝে! জেলার সাহেব ছবি দেখে আতঁকে উঠলেন এবং উপরমহলে সুপারিশ করলেন সাজার মেয়াদ আরো দুই বছর বাড়িয়ে দেবার জন্য। চোদ্দ আর দুই মোট ষোল বছর পর ছেলেটি বের হল জেল থেকে। এখন তার বয়স ২৩ বছর। যাদেরকেই সে ছবিটি দেখাল তাদের কেউ তাকে জুতা মারল, কেউ তাকে থু থু দিল। তারপরেও সে বুঝতে পারল না তার আঁকা ছবিটির সমস্যা কি! এখন বাকি রইল এক মসজিদের ইমাম। সেই ইমামের সাথে দেখা করতে যাবার পথে রাস্তা পার হবার সময় সে গাড়ি চাপা পড়ে মারা গেল।
উপসংহারঃ রাস্তা চলাকালীন সময়ে আশপাশ ভালভাবে দেখে রাস্তা পার হওয়া উচিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

