আমার প্রিয় পোস্ট

আমার ওয়ার্ডপ্রেস ব্লগ: http://bit.ly/gaWV2X

IDM এর বিকল্প কিন্তু অনেক বেশি ফিচারসমৃদ্ধ একটা ডাউনলোডার

২৪ শে জুলাই, ২০১০ রাত ১২:২০

শেয়ারঃ
0 0 0




এ কথা স্বীকার না করলেই নয় যে যেকোন ধরনের ডাউনলোডের ক্ষেত্রে IDM এর বিকল্প নেই। এতদিন আমি IDM ই ব্যবহার করতাম। কিন্তু ইদানীং পিসি অন হবার পরেই ফেক সিরিয়ালের এলার্ট দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলাম। শুধু তা নয় কোন ফাইল ডাউনলোড করতে গেলেই সেই লিংক IDM গ্র্যাব করে ফেলে। তারপর ডাউনলোড তো করেই না বরং ফেক সিরিয়ালের এলার্ট দেখায়। যার কারণে পরে আর সে ফাইল ডাউনলোডই করা যায় না। বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিলাম IDM ই আর ব্যবহার করব না। কিন্তু নাহয় আর ব্যবহার করলাম না কিন্তু ডাউনলোডার তো ব্যবহার করতে হবে? তাই বিকল্প খুঁজতে লাগলাম। ব্লগে এর আগেও JDownloader নিয়ে কিছু পোস্ট দেখেছিলাম। তাই সিদ্ধান্ত নিলাম এটাই ব্যবহার করে দেখি। ব্যবহার করে ভালই লাগল, বলতে গেলে একেবারে ফ্যান হয়ে গেলাম। IDM এর নতুন ভার্সনগুলোতে যেখানে ফ্ল্যাশ ভিডিও ডাউনলোড করা ছাড়া আর কোন বড় ধরনের অপশন নেই সেখানে JDownloader এ প্রত্যেক ফাইল হোস্টিং সাইটের জন্য এড-অন আছে। যার ফলে কোন ফাইল ডাউনলোডের জন্যই অহেতুক অপেক্ষা করতে হয় না। কেবল ডাউনলোড লিংকটুকু কপি করে দিলেই কাজ শেষ। এমনকি লিংকগ্র্যাবার অপশনটি অন থাকলে তাও করতে হয় না। যারা IDM এর ফেক সিরিয়াল দেখে ত্যক্ত-বিরক্ত বা যারা ক্র্যাক করা সফটওয়্যার ব্যবহার না করে ফ্রি সফটওয়্যার ব্যবহার করতে চান তাদের জন্য এটা কাজের একটা সফটওয়্যার। IDM এর তুলনায় JDownloader এর ব্যবহার পদ্ধতি আর গ্রাফিক্যাল ইন্টারফেস একটু অন্যরকম। যেহেতু সবাই IDM ব্যবহার করে অভ্যস্ত তাই এর আউটলুক বা ব্যবহার একটু অন্যরকম লাগতে পারে। তাই এ কয়দিন ব্যবহার করে যা জানলাম তা লিখে ফেললাম। যারা IDM থেকে JDownloader এ Switch করতে চান তাদের অনেক ঝামেলা থেকে বাঁচিয়ে দেবে এই লেখা।



অসুবিধাঃ
১. অসুবিধার কথা বলতে গেলে প্রথমেই আসে গ্রাফিক্যাল ইন্টারফেসের কথা। এর গ্রাফিক্যাল ইন্টারফেস IDM এর চেয়ে একটু ভিন্ন। তবে একবার অভ্যস্ত হয়ে গেলেই হল।
২. IDM এর মত ফ্ল্যাশ ভিডিওগুলোর উপরে Download with IDM অপশন আসে না।
৩. এটা জাভা দিয়ে লেখা। তাই প্রোগ্রাম শুরু হতে বেশ সময় লাগে।
৪. জাভা দিয়ে লেখা বলেই চালাতে JRE লাগে। এর অফলাইন ডাউনলোড লিংক
৫. ফায়ারফক্স দিয়ে ব্যবহার করতে হলে আলাদা একটা এড-অন লাগে।

সুবিধাঃ
১. GNU লাইসেন্সের আওতাধীন সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার। কিছুদিন পরে পরে ক্র্যাক করতে হবে না কিংবা ফেক সিরিয়ালের বিরক্তিকর এলার্ট দেখতে হবে না।
২. সফটওয়্যার রেসপন্স খুবই ভাল। এখন পর্যন্ত অনেক চেষ্টা করেও হ্যাং করাতে পারি নি।
৩. এতে বাইডিফল্ট HJSplit আর Unrar দেয়া আছে। কোন মুভিফাইলের জিপড বা পার্ট ডাউনলোড করলে নিজে নিজেই এক্সট্রাক্ট হয়ে জোড়া লেগে যাবে।
৩. লিংকগ্র্যাবার নামে একটা অসাধারণ অপশন আছে। লিংকগ্র্যাবার চালু অবস্থায় কোন লিংক কপি করলেই সেটা নিজে নিজেই JDownloader সেই লিংকের ফাইলটি চেক করে দেখবে অনলাইন আছে কিনা। অনেক সময়ই দেখা যায় অনেক ফাইল হোস্টিং থেকে ডিলিট হয়ে যায়। লিংকগ্র্যাবার থাকায় সেটা আলাদা ব্রাউজারে কপি করে চেক করার প্রয়োজন পড়ে না।
৪. এতে প্রায় সব ফাইল হোস্টিং সাইট এড-অন হিসেবে এড করা আছে। এতে করে কোন লিংক ব্রাউজারে পেস্ট করে ডাউনলোড লিংকের জন্য অপেক্ষা করতে হবে না। কেবল লিংকটা লিংকগ্র্যাবারে কপি করে দিলেই হল। ফাইল অনলাইন থাকা থেকে শুরু করে অপেক্ষা করা এমনকি ক্যাপচা পর্যন্ত রিকগনাইজ করবে।
৫. এতে যদিও IDM এর মতন ইউটিউবের ভিডিও’র মতন Download with IDM অপশন আসে না, কিন্তু এর ক্ষেত্রে আপনার সেই পেজেই যাওয়ার প্রয়োজন নেই। ইউটিউব লিংকটি লিংকগ্র্যাবারে কপি করে দিলেই আর কিছু করতে হবে না। আপনি যে ফরম্যাটে ডাউনলোড করতে চান সেটি ঠিক করে দিলেই হয়ে গেল। আর কিছু করতে হবে না।
৬. র্যাপিডশেয়ার ফাইল ডাউনলোডের ক্ষেত্রেও এটি অনেক সুবিধা দেয়। ফ্রি ইউজার ডাউনলোডের ক্ষেত্রে যে সময়টুকু অপেক্ষা করতে হয় সেটা সে নিজেই অপেক্ষা করে। ফলে ব্রাউজার খুলে অপেক্ষা করতে হয় না। ফলে আলাদা করে Rapid Downloader বা এই জাতীয় সফটওয়্যার ব্যবহারের দরকার পড়ে না।
৭. এতে প্রায় সব ফাইল হোস্টিং এর প্রিমিয়াম একাউন্ট এড করা যায়। এতে করে প্রিমিয়াম ডাউনলোডের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যায়।


JDownloader ডাউনলোডঃ
JDownloader সাধারণত ডাউনলোড করতে হয় এখান থেকে। কিন্তু হোস্ট Hotfile হওয়াতে এখান থেকে ডাউনলোড করতে নানা ঝামেলা হয়। সবচেয়ে ভাল এখান থেকে ডাউনলোড করলে। ডাউনলোড করে ইন্সটল করবার পরে Check for new updates কিংবা Alt+A প্রেস করে আপডেট করে নিতে হবে। আপডেটগুলো করে নেয়াই ভাল।

ফায়ারফক্সে ব্যবহারঃ
আগেই বলেছি ফায়ারফক্সে ব্যবহারের জন্য আলাদা একটা এড-অন লাগে। এড-অনটার নাম ফ্ল্যাশগট। ফ্ল্যাশগট ইন্সটল করে ডাউনলোডার অপশনে JDownloader সিলেক্ট করে ওকে করে দিলেই প্রতিবার যেকোন ফাইল ডাউনলোডের সময় JDownloader দিয়ে ডাউনলোডের অপশন আসবে।

ক্রোমে ব্যবহারঃ
সম্ভব নয়। /:)


এখন ধরা যাক মিডিয়াফায়ারের কোন ডাউনলোড লিংক যেমন- http://www.mediafire.com/?nmtrnyjtyzu এ থাকা ফাইলটি ডাউনলোড করা দরকার। লিংকটি কপি করে কোথাও পেস্ট না করে চলে যেতে হবে JDownloaderএর Linkgrabber ট্যাবে। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলেই ফাইলটির সাইজ, হোস্ট এমনকি ফাইলটি অনলাইন আছে কিনা সেটিও জানা হয়ে যাবে। ফাইলটি অনলাইন থেকে থাকলে কাজ বাকি রইল শুধু ডাউনলোড শুরু করে দেয়া। এতে করে যেসব সুবিধা পাওয়া গেল সেগুলো হচ্ছে লিংক পেস্ট করে পেজ না আসা পর্যন্ত অপেক্ষা করতে হল না, Your download is processing দেখে বসে থাকতে হল না। এমনকি অন্যান্য যেসব সাইটে (যেমন- megashare.com) মিনিটখানেক পর্যন্ত অপেক্ষা করতে হয় সেটাও দরকার নেই। ফাইলটি অনলাইন আছে কিনা লিংকগ্র্যাবার ট্যাবে চেক করে ডাউনলোড শুরু করার কমান্ড দিলেই হল। অপেক্ষা যা করার JDownloader করবে। আলাদা করে কিছুই করতে হবে না।

কিছু ছোটখাট বিষয়ঃ
>> JDownloader স্টার্টআপে থাকে না। তাই প্রত্যেকবার পিসি চালু করার পরে ম্যানুয়ালি JDownloader চালু করতে হয়। তবে চাইলে স্টার্ট আপে এড করে নেয়া যায়। JDownloaderএর শর্টকাট আইকনটা Start>All programs>Start up এ নিয়ে ড্র্যাগ করে দিলেই হয়ে গেল।
>> এ তো গেল স্টার্টআপের কথা। চালু হবার পর শেষ না হওয়া ডাউনলোডগুলো চালু করতে প্লে বাটন কিংবা Alt+P প্রেস করলেও হবে।


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): JDownloaderIDM ;
প্রকাশ করা হয়েছে: টেকি  বিভাগে । বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৪ শে জুলাই, ২০১০ সকাল ৮:৪৪

লেখক বলেছেন: সেম টু ইউ!!!

২. ২৪ শে জুলাই, ২০১০ রাত ১২:২৮
ছোট মামা বলেছেন: আরে ধন্যবাদ। আই ডিএম জ্বালাইয়া মারতাছে .... আরেক টা সমস্যা বাংলায় কমেন্ট করতে সমস্যা হচ্ছে আর কিছু ক্ষন পর পর লগ আউট হয়ে যাচ্ছে হেল্পান পি"লিজ ।
২৪ শে জুলাই, ২০১০ সকাল ৮:৪৭

লেখক বলেছেন: বাংলায় কমেন্টের জন্য অভ্র ব্যবহার করুন আর লগ আউট সমস্যার জন্য কুকি ক্লিয়ার করে দেখতে পারেন।

৩. ২৪ শে জুলাই, ২০১০ রাত ১২:৩১
সামিউর বলেছেন: ভিডিও ক্যাপচার কি আইডিএমের মতো সহজ?
২৪ শে জুলাই, ২০১০ সকাল ৯:০১

লেখক বলেছেন: শুধু লিংকটা কপি করে দিলেই কাজ শেষ।

২৪ শে জুলাই, ২০১০ সকাল ৯:০২

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫. ২৪ শে জুলাই, ২০১০ রাত ১২:৪৫
শয়তান বলেছেন: ফ্রীতে চমৎকার জিনিষ । অনেকদিনই হৈলো ইউজ করতেছি
২৪ শে জুলাই, ২০১০ সকাল ৯:০৩

লেখক বলেছেন: যা মনে হল আইডিএম এর মত মাল্টিপল কানেকশন সাপোর্ট করে না। ওইটা বাদ দিলে জোসিলা একটা সফটওয়্যার। আমি চরম মজা পাইসি।

৬. ২৪ শে জুলাই, ২০১০ রাত ১২:৪৬
বিডি আইডল বলেছেন: এইটা নিয়া এর আগে মনে হয় একটা পোষ্ট দেখছিলাম
২৪ শে জুলাই, ২০১০ সকাল ৯:০৭

লেখক বলেছেন: হ বস, ওইটা দেইখাই আমি ব্যবহার করা শুরু করসিলাম। কিন্তু দেখলাম আইডিএম এর থিকা সিস্টেমগুলা অন্যরকম। যারা একেবারে নরমাল ইউজার তারা না জানলে ইউজ কইরা মজা পাইব না। তাই একটু ডিটেইলস দিয়া দিলাম।

৭. ২৪ শে জুলাই, ২০১০ রাত ১২:৪৯
ফেরারী... বলেছেন: ফ্যালশগেট

এটা দিয়ে ১০০টার বেশী সিনেমা নামাইছি । সো ফার জোস :)
২৪ শে জুলাই, ২০১০ সকাল ৯:০৮

লেখক বলেছেন: লিংক কাজ করে না।

৮. ২৪ শে জুলাই, ২০১০ রাত ১২:৫২
স্বাধীনতার বার্তা বলেছেন: আমিতো এইটা নিয়া পোস্ট সেই কবেই দিসিলাম Click This Link ..... কিন্তু জনগন আইডিএম ছাড়তে রাজি হয় নাই।
২৪ শে জুলাই, ২০১০ সকাল ৯:১৪

লেখক বলেছেন: আপনার লেখা দেখেই ইউজ শুরু করেছি। :) নরটন ২০১০ এর রেজিস্ট্রেশন সিস্টেম দেখেছেন? আস্তে আস্তে সব সফটওয়্যারই এভাবে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম করে ফেলবে এক দুই বছরের মাঝেই। তখন আর ক্র্যাক করে ব্যবহার করা যাবে না। আপনি যে সিরিয়াল দেবেন সেটা সেই সফটওয়্যারের সার্ভার থেকে ভেরিফাই হবে। ফলে এক সিরিয়াল দুইবার ব্যবহারের সুযোগ থাকবে না। ক্র্যাকের দিন শেষ হলো বলে। এইটা আম জনতারে বোঝানো খুবই মুশকিল।

৯. ২৪ শে জুলাই, ২০১০ রাত ১২:৫৩
তুফান মেইল বলেছেন: তারপরও ভাই IDM এর কোন বিকল্প নাই আমি মনে করি। আপনে এটার ক্রেক ফাইল নামিয়ে নিলেই তো সমাধান হয়ে যায়।

আমি জ়েডাওনলোডার আগে ব্যবহার করিনি এখন করে দেখি কেমন, ভাল হলে প্লাস। ধন্যবাদ
২৪ শে জুলাই, ২০১০ সকাল ৯:২৪

লেখক বলেছেন: IDM এর কোন বিকল্প নাই আমি মনে করি। [\sb]

এটা আমি পোস্টের প্রথমেই স্বীকার করে নিয়েছি।

আর ক্র্যাকের ব্যাপারটার জন্য উপরের কমেন্টের রিপ্লাই দেখুন।

১০. ২৪ শে জুলাই, ২০১০ রাত ১২:৫৮
স্বাধীনতার বার্তা বলেছেন: "IDM এর মত ফ্ল্যাশ ভিডিওগুলোর উপরে Download with IDM অপশন আসে না।"
বাই দা ওয়ে। যে পেজে ফ্ল্যাশ ভিডিও আছে সেটা কপি করে জেডি এর লিঙ্কগ্রাবারে পেস্ট করবেন। তাতেই হয়ে যাবে। আমি সর্বশেষ আপডেট করেছিলাম ২মাস আগে। তখন ফ্ল্যাশ এর প্লাগ-ইনে একটা সমস্যা ছিল। এটা এখন ফিক্স হয়েছে কিনা জানি না।

এদের ফোরাম http://board.jdownloader.org/ এ গিয়ে আপনার সমস্যার কথা জানালে তার ফিক্স পেতে অথবা পরবর্তী আপডেটে ফিক্স পেতে পারেন।
২৪ শে জুলাই, ২০১০ সকাল ৯:৩৩

লেখক বলেছেন: এখন আর সমস্যা করে না।

১১. ২৪ শে জুলাই, ২০১০ রাত ১:০২
রনি রাজশাহী বলেছেন: আপ্নে অলয়েজ জোশ।
এটার উপর লেখা খুজছিলাম। আপাতত ফেভারিটে রাখলাম। পরে পড়ব।
২৪ শে জুলাই, ২০১০ সকাল ৯:৩৫

লেখক বলেছেন: আপনিও কম বস নকি??? অনেকদিন ব্লগে ছিলাম না। আপনার অনেক লেখা পড়া হয় নাই।

১২. ২৪ শে জুলাই, ২০১০ রাত ১:০৩
রাষ্ট্রপ্রধান বলেছেন: ফেক সিরিয়ালের এলার্ট দেখায়। কই আমিতো আপাতত টাকা না তাই চোরাই মাল ইউস করি প্যাচ করে
২৪ শে জুলাই, ২০১০ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: করেন।

২৪ শে জুলাই, ২০১০ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৪. ২৪ শে জুলাই, ২০১০ রাত ২:১৭
মেটাফর বলেছেন: কয়দিন ইউজ করেছিলাম । ফিচারগুলো idm থেকে ভালো এবং সহজ । কিন্তু, কেমন জানি তুলনামূলকভাবে স্লো মনে হল।
২৪ শে জুলাই, ২০১০ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: শুধু সহজ না, অনেক বেশি ফিচার। হাতে গোণা কিছু ফিচার ছাড়া আইডিএম দিয়ে আর কিছু পাওয়া যায় না। স্টার্ট আপ স্লো। এছাড়া আর কোন সমস্যা নেই।

১৫. ২৪ শে জুলাই, ২০১০ সকাল ৭:২৭
বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: শোকেসে রাখলাম,পরে দেখব।আছেন কেমুন :) ??
২৪ শে জুলাই, ২০১০ সকাল ৯:৩৯

লেখক বলেছেন: আরে ভাই এতদিন নেট ছাড়া এতিমের মত ছিলাম। নেট নেয়ার জন্য যে কত ক্যারছা করলাম। পারলাম না। ব্র্যাকনেটের যে অবস্থা দেখলাম কালকে থেকে নেটই ইউজ করা ছেড়ে দিব নাকি চিন্তা করছি। তোমার খবর কি???

২৪ শে জুলাই, ২০১০ সকাল ৯:৪১

লেখক বলেছেন: ওয়েলখাম!!!!

১৭. ২৪ শে জুলাই, ২০১০ দুপুর ১:০২
স্বাধীনতার বার্তা বলেছেন: সব সফটওয়্যারই ধীরে ধীরে এ পদ্ধতি অবলম্বন করবে। তারা কষ্ট করে সফটওয়্যার বানাবে আর আমরা তাদের ভাত মারব তা তো তারা মেনে নিতে পারে না (আমি হলেও মেনে নিতাম না)! আর যেহেতু অধিকাংশ সফটওয়্যারের বিকল্প পাওয়া যাচ্ছে, কিছ কিছু ক্ষেত্রে বিকল্পগুলো বেশি ভালো, তাই কি দরকার তাদের সফটঅয়্যারের অবৈধ কপি ব্যাবহার করার।
২৪ শে জুলাই, ২০১০ দুপুর ২:০০

লেখক বলেছেন: সম্পূর্ণ একমত।

১৮. ২৪ শে জুলাই, ২০১০ দুপুর ১:৫১
গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন: ওরবিট ইউস করেন, এটাও ফ্রি। রেজি লাগে না।
ছোট ফাইল।
৩.১৯ মেগা সাইজ। রেম কম খরচ করে। গ্রাব আছে। ই্উটিউপ ডাউলোড অপশন দেখায়।
আমি ব্যবহার করি... মন্দ না।
ডাওনলোড শেষে পিসি অটোশাটডাউন দিতে পারবেন। ফলে রাতে ঘুমানোর আগে ডাউনলোড দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন।

অরবিট লিংন্ক
২৬ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন: অরবিট তো আসলে পি২পি ডাউনলোডার। তারপরেও খারাপ না। ইউটিউপ এখন মোটামোটি সব ডাউনলোডারই সাপোর্ট করে।

১৯. ২৪ শে জুলাই, ২০১০ দুপুর ১:৫২
গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন: JDownloader এর অসুবিধা গুলো আরবিটে সেই। সেই দিক থেকে অরবিট আরো সুবিধাজনক।
২৪ শে জুলাই, ২০১০ দুপুর ২:০১

লেখক বলেছেন: দেখি ব্যবহার করে....

২০. ২৪ শে জুলাই, ২০১০ বিকাল ৪:০৬
রাজসোহান বলেছেন: IDM এর কোন বিকল্প নাই
২৬ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:০০

লেখক বলেছেন: তা নাই, তয় ব্যবহার করলেই বিকল্প সৃষ্টি হইব। বহুত যন্ত্রণা দিসে তাই ডিভোর্স দিসি। :)

২৬ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:০০

লেখক বলেছেন: ধইন্যা।

২২. ২৮ শে জুলাই, ২০১০ ভোর ৪:৫০
ছন্দ্বহীন বলেছেন: সুন্দর পোষ্ট অনেকের কাজে আসবে।
আপাতত IDM এ আছি দেখি ভবিষ্যত কি বলে।
ভাল থাকুন।
২৬ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: দেখুন...
আপনিও ভাল থাকুন। :)

২৬ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: আমি যেখানে ইউজ করি সেখানে নেটের স্পিডই অনেক ভাল। সুতরাং আলাদা করে বলতে পারছি না।

২৪. ২৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৩৫
সোহরাব সুমন বলেছেন: আজকেই ডাওনলোড করতে হবে। আইডিএম নোটিশ দিয়া জ্বালাইয়া মারতাছে। অনেক ধন্যবাদ !
২৬. ১৫ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:১১
বালক বন্ধু বলেছেন: আমি উইন্ডোজ আর উবুন্টু দুটোতেই ব্যবহার করি। কি যে শান্তিতে আছি তা বলে বোঝাতে পারবো না।
২৭. ১৫ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৩০
জলপতনের নিরবতা বলেছেন: প্রিয়তে নিলাম। ধন্যবাদ
২৮. ১৮ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:০৩
অরণ্য_রাকিব বলেছেন: automatic update বন্ধ করবো কিভাবে?
২৯. ০১ লা অক্টোবর, ২০১১ দুপুর ২:৩৯
ফজলুল করিম বলেছেন: যে কোন ফাইল ডাউন্ডলোড শুরু হওয়ার পর বা ৭০% পর্যন্তি ডাউন্ডলোড হলে যে কোন কারণে কম্পিউটার বন্ধ বা JDownloader বন্ধ করতে হলে ,

পরের বার যখন কম্পিউটার চালু হলে বা JDownloader চালু হলে সেই ৭০% এর পরের থেকে কি ডাউন্ডলোড চালু হবে?
নাকি সেই প্রথম থেকে শুরু করতে হবে??
৩০. ০৩ রা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:১৯
ফজলুল করিম বলেছেন:
পুরা ফাউল

দিল আমার সারা দিনের কষ্ট নষ্ট কইরা।
টাকাও নষ্ট

৮০০ মেগা ফাইল ডাউন্ডলোড দিসিলাম।
৫৮০ পর্যন্ত ডাউন্ডলোডও হইছিল।

যে কোন কারণে পিসি রিষ্টাট হইছে।

গেল আমার ৫৮০ মেগা কষ্টের ডাউন্ডলোড।

আবার সে ০০০ থেকে ডাউনডলোড শুরু হইছে। :(( :((

কেনযে এই ডাউন্ডলোডার দিয়ে ফাইল নামাইছিলাম। X((

 

মোট সময় লেগেছে ২.৮৪৪৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার ওয়ার্ডপ্রেস ব্লগ: http://bit.ly/gaWV2X

কোনো কিছুই সহজভাবে চিন্তা করতে পারিনা। যাই চিন্তা করতে যাই, কিভাবে যেন তা জটিল হয়ে যায়!!

আমার লেখা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ