somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষার নামে!

২৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারি কারিকুলাম ও টেক্সট বোর্ড প্রণীত ইন্টারের “English for Today” নামক ইংরেজি পাঠ্য বইয়ের ১৭৮ পৃষ্ঠায় লিখিত অনুচ্ছেদে আছে – “The Prophet Mohammad (Sm) equated one literate non-believer with ten illiterate believers”- কোনো কোনো নোট বইয়ে এ বাক্যটির সাথে আরও সংযুক্ত করা হয়েছে “Although He himself was not literate.” Believer শব্দটির অর্থ বিশ্বাসী, সহজ কথায় মুমিন বা ঈমানদার। পুরো বাক্যটির অর্থ দাঁড়ায়- “মহানবী (সাঃ) একজন অক্ষরজ্ঞান সম্পন্ন শিক্ষিত কাফিরকে দশজন নিরক্ষর মুমিনের সমান বিবেচনা করেন। যদিও তিনি নিজে নিরক্ষর ছিলেন।”- এটি একটি জাল হাদীস। শিক্ষার গুরুত্ব বয়ান করতে গিয়ে উপরোক্ত কথায় মানব জীবনের প্রধান লক্ষ্য ও মিশন ঈমানের মহান দৌলতকে অতি স্পষ্ট ও জঘন্যভাবে খাটো করা হয়েছে। আর এ জালিয়াতি করা হয়েছে মহানবী (সাঃ) এর নামে! কেননা, এমন কথা না হাদীসে আছে, আর না এমন অবাস্তব কথা তার বাণী হতে পারে।

ইসলামের দৃষ্টিতে প্রকৃত ইলম হল যা মানুষকে তার খালিক ও মালিক আল্লাহর সঙ্গে জুড়ে দেয় এবং যা ইনসানকে ইনসানিয়াত শেখায়। এই ইলম যার আছে সে নিরক্ষর হলেও ইসলামের দৃষ্টিতে জাহিল বা মূর্খ নয়। অন্যদিকে কারও যদি অক্ষরজ্ঞান থেকে আরম্ভ করে জগতের সকল শাস্ত্রের জ্ঞান থাকে কিন্তু আল্লাহর পরচয় ও ইনসানিয়াতের জ্ঞান না থাকে, তবে সে জগদ্বাসীর কাছে পন্ডিত বিবেচিত হলেও আল্লাহর কাছে খালিছ জাহিল বা মূর্খ হিসেবে পরিগণিত।

বইয়ের একই ইউনিটে লেসন টু অর্থাৎ ১৮০ পৃষ্ঠায় আরেকটি জাল ও ভিত্তিহীন কথাকে অত্যন্ত গুরুত্বের সাথে ‘হাদীস’ হিসেবে লিখা হয়েছে- “The ink of the scholar is holier than blood of the martyr” অর্থাৎ ‘জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও বেশী পবিত্র।’ হাদীস বিশারদরা প্রায় সকলেই একমত যে, একথাটি হাদীস নয়, এটি একটি জাল বর্ণনা। - তারীখে বাগদাদ ২/১৯৪, মীযানুল ই’তিদাল ৩/৪৯৮; তাজকিরাতুল মাওজুয়াত ২/৩৬৯; আলআসারুল মারফুআ ২০৭; কাশফুল খাফা ২/২০০; আলমাকাসিদুল হাসানা ৫৯৫।

পাঠক শুনে বিস্মিত হবেন যে, এমন দুইটি স্পষ্ট জাল বর্ণনায় সমৃদ্ধ বইটি মাদরাসা বোর্ডের আলিম শ্রেণীরও পাঠ্য বই। [মাসিক আল কাউসার, মে -২০০৭, পৃষ্ঠা-৩১] এবং [মাসিক আল কাউসার, সেপ্টেম্বর-অক্টোবর -২০০৭, পৃষ্ঠা-৩২]
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৮
১৪টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×