মোবাইলের রিংটোন হিসাবে যিকির, তাসবীহ (বা কুর’আন তেলাওয়াত) ব্যবহার করা। - এটি অবশ্যই পরিহারযোগ্য। আল্লাহ তায়ালা যেমন মহান ও সকল সম্মানের আধার, তেমনি তাঁর তাসবীহ, যিকির (অথবা কুর’আনের আয়াত) একমাত্র তাঁর স্মরণেই এবং তাঁকে রাজিখুশি করার উদ্দেশ্যেই উচ্চারিত হতে হবে। তবেই কেবল যিকিরের মর্যাদা আদায় হবে।
সুতরাং মোবাইলের কল এসেছে এটি বুঝানোর জন্য রিংটোন হিসেবে যিকির, তাসবীহ, তেলাওয়াতের ব্যবহার মূলত এগুলোর অসম্মানি করা। যেখানে ফিকহ্বিদগণ প্রহরি জাগ্রত আছে একথা বুঝানোর জন্য উচ্চস্বরে তাসবীহ পড়তে নিষেধ করেছেন, সেখানে রিংটোন হিসেবে যিকির, তাসবীহ (বা কুরআন তেলাওয়াতের) ব্যবহার যে নিষিদ্ধ তা বলাই বাহুল্য।
তা ছাড়া এতে আরো ক্ষতি আছে। যেমন, এ মোবাইল টয়লেটে নিয়ে গেলে এবং তখন রিং আসলে আল্লাহু আকবার, বা কোন যিকির (বা কুর’আনের তেলাওয়াত) বেজে উঠবে। (আবার কুর’আন তেলাওয়াতের মাঝখানে কল রিসিভ করলে আয়াতের অর্থেরও পরিবর্তন হতে পারে।)
মোটকথা এতে আল্লাহ তায়ালার মহান নাম (ও কালাম) রিংটোন ও ইনফরমেশনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে এ পবিত্র নামের (ও কালামের) অসম্মানি ও অপাত্রে ব্যবহার সুস্পষ্ট। তাই সকল মুসলমানের জন্য এ থেকে বিরত থাকা আবশ্যক। - ফাতাওয়া হিন্দিয়া ৫/৩১৫। [মাসিক আল কাউসার, মে-জুন -২০০৬, পৃষ্ঠা-২৭]
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


