somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সূর্যগ্রহণ এবং আমাদের করণীয়

২১ শে জুলাই, ২০০৯ সকাল ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামীকাল ২২শে জুলাই পত্র-পত্রিকার ভাষ্য অনুযায়ী সকাল ছয়টা ঊনষাট (৬.৫৯) মিনিটে বাংলাদেশ থেকে প্রায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাওয়ার কথা। পত্র-পত্রিকার ভাষ্য অনুযায়ী আগামী এক শতাব্দীতে এই রকম সূর্যগ্রহণ আর দেখা যাবে না। তাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় উৎসবমুখর পরিবেশে সুর্যগ্রহণ দেখার প্রস্তুতি চলছে। কিন্তু একজন মুসলমান হিসেবে আমাদের জন্য এইসব উৎসব এবং আনুষ্ঠানিকতাকে বর্জন করে কুরআন ও সুন্নাহ-এর দিকে প্রত্যাবর্তন করাই হবে বাঞ্চনীয় এবং কল্যাণময়। এ ব্যাপারে শরীয়তে সুস্পষ্ট বিবরণ দেয়া আছে।

মুগীরাহ বিন শু’বাহ (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (সাঃ)-এর যুগে ইব্রাহীমের (রাসুলুল্লাহ সাঃ-এর ছেলে) মৃত্যু দিনে সুর্যগ্রহণ হয়। এতে লোকেরা বলতে আরম্ভ করল যে, নাবী (সাঃ)-এর সন্তান ইব্রাহীমের মৃত্যুর কারণে সুর্যগ্রহণ হয়েছে। ফলে রাসুলুল্লাহ (সাঃ) ঘোষণা করলেন, আল্লাহ্‌র নিদর্শনাবলীর মধ্যে চাঁদ-সূর্য দুটি নিদর্শন বিশেষ। এদের গ্রহণ কোন মানুষের জন্ম বা মৃত্যুর কারণে হয় না। যখন তোমরা অনুরূপ (অর্থাৎ সুর্যগ্রহণ) দেখবে তখন গ্রহণমুক্ত না হওয়া পর্যন্ত আল্লাহ্‌র নিকট দুআ করতে এবং নামাযে রত থাকবে। - বুখারী ও মুসলিম।

অন্য বর্ণনায় আছে, রাসুলুল্লাহ (সাঃ)-এর যামানায় একবার সূর্যগ্রহণ হলে সাহাবায়ে কেরাম ছুটে এলেন রাসুলুল্লাহ (সাঃ)-এর নিকট এটি দেখার জন্য যে, তিনি এ অবস্থায় কী করেন। রাসুলুল্লাহ (সাঃ) দুই রাকাআত সালাতুল কুসুফ বা সূর্যগ্রহণের নামাজ পড়লেন। যা এত দীর্ঘ ছিল যে, লোকেরা বেঁহুশ হয়ে পড়ে যেতে লাগল। রাসুলুল্লাহ (সাঃ) নামাযে কাঁদতে ছিলেন আর এই দুআ করতে ছিলেন- “ হে পরওয়ারদিগার! আপনি কি আমার সাথে এই ওয়াদা করেন নাই যে, আমি বর্তমান থাকা অবস্থায় তাদেরকে আযাব দিবেন না, আর তারা যখন ইস্তেগফার করতে থাকবে তখনও তাদেরকে আযাব দিবেন না।”
অতঃপর রাসুলুল্লাহ (সাঃ) লোকদেরকে নসীহত করলেন- যখনই এমন অবস্থা হবে এবং সূর্য অথবা চন্দ্রগ্রহণ হবে তখন তোমরা ঘাবড়াইয়া নামাযে মনোনিবেশ করবে। আমি আখিরাতের যেসব অবস্থা দেখতে পাই যদি তোমরা তা জানতে, তবে তোমরা কম হাসতে এবং বেশী কাঁদতে। যখনই এরূপ অবস্থা ঘটবে তখন নামায পড়বে, দু’আ করবে ও দান-খয়রাত করবে। - ফাযায়েলে আমাল, পৃষ্ঠাঃ ৬৩৮ (দারুল কিতাব)।
আল্লাহ্‌ তায়ালা আমাদের সবাইকে এইরূপ আমাল করার তৌফিক দান করুন। আমীন।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৩২
১১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×