somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রান্না বান্না- (চাইনিজ মিক্সড ভেজিটেবল)

১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে একটা রান্না বান্না বিষয়ক পোষ্ট দিতে ইচ্ছা করতেছে। চলুন আজকে আমরা শিখি কিভাবে মিক্সড ভেজিটেবল রান্না করতে হয়।
প্রথমেই উপকরণ:
তেল, লবণ, টেস্টিং সল্ট, সয়া সস, লেবু, গোল মরিচের গুড়া, সামান্য আদাবাটা, কর্ণ ফ্লাওয়ার আর বিভিন্ন ধরণের সবজি। সবজি গুলো বিভিন্ন রঙের হলে ভালো হয়। এতে দেখতেও ভালো লাগে।
এবারে রন্ধনপ্রণালী:
প্রথমে সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে ফেলুন। কাটার সময় সব ধরণের সবজির মধ্যে সাদৃশ্য রাখতে পারলে ভালো হয়। মানে কোনটা খুব বড় আবার কোনটা খুব ছোট না হলেই ভালো।








শুধু মাত্র পেয়াজ কাটার সময় একটু খেয়াল রাখতে হবে। পেয়াজের খোসা ছাড়িয়ে পেয়াজটিকে ৪ টুকরো করুন। এরপর একটা একটা করে কোষ উন্মুক্ত করুন(নিচের ছবির মত)।


সবগুলো সবজি (পিয়াজ বাদে) সিদ্ধ করে ফেলুন। এক্ষেত্রে যেটি সিদ্ধ হতে বেশী সময় লাগে সেটি আগে চুলায় দিন। তারপর ক্রমানুসারে অন্যগুলো দিন। (উদাহরণ স্বরূপ : আমি গাজর আর বাধাকপি আগে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে তারপর বাকি গুলো দিই)।
সবজি গুলো সিদ্ধ হবার পর যেন সামান্য পানি অবশিষ্ট থাকে।
এঅবস্থায় একটি ফ্রাইং প্যানে সামান্য তেল নিয়ে পিয়াজের টুকরা গুলো ভেজে নিন। এসময় এক চিমটি আদা বাটাও দিয়ে দিন।
পিয়াজ ভাজা হয়ে গেলে তা সবজির পাতিলে ঢেলে দিন।
একটি কাপে দুই থেকে আড়াই চামচ কর্ণ ফ্লাওয়ার নিয়ে পানিতে গুলিয়ে রাখুন।
এরপর সবজির পাতিলে একে একে লবণ, টেস্টিং সল্ট, খানিকটা লেবুর রস, গোল মরিচের গুড়া এবং সয়া সস দিন। সব শেষে কাপে গুলানো কর্ণ ফ্লাওয়ার ঢেলে হালকা নেড়ে নামিয়ে ফেলুন।
এবার তাহলে খাওয়ার পালা




বাড়তি স্বাদের জন্য মুরগী বা চিংড়ীও দিতে পারেন(যদিও আমি দেইনাই)।
মুরগী দিতে চাইলে কিউব করে কাটা মুরগী আগে আদা রসুন আর সয়া সস দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিন। তারপর ফ্রাইং প্যানে ভেজে সবজি সিদ্ধ হওয়ার পর মিশিয়ে নিন।
চিংড়ী দিতে চাইলে চিংড়ীর খোসা ছাড়িয়ে হালকা তেলে ভেজে সবজি সিদ্ধ হওয়ার পর দিয়ে দিন।


সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৪
৩১টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

দেখে শূন্য চাকত

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫২


কেমন করে সাজাও তুমি?
কলমের সাথে- খাতার প্রেম,
মাটির সাথে মৃত্যুর লাশ,
ঘাসের গায়ে ঘাসফড়িংর কাশ।
শেষ বিকালে ভাবনার সাথে
চিন্তার হয় রে অবকাশ-
সবিই যেনো শূন্যে প্রেমে আশ
হাত গুটানো-জীবনের নাশ;
বাস্তবতার হয় নির্দয় স্বার্থপর
সময়ের শুধুই... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×