প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন সেটা হল চিকেন ঝাল ফ্রাই, বেগুন ভাজি, শুটকি দিয়ে লাউ তরকারী আর ডাল। খাবার গুলো সাজানো কারণ আমাদের সামনের বাসার সিংহলিজ প্রতিবেশীদের খাবার গুলো দিয়েছিলাম। তার আগে এই প্লেটে আমাদের সিংহলিজ প্রতিবেশী যা দিয়েছিল তা দেখতে হলে নীচে তাকান
হুমম এইজিনিস গুলাই ঐ প্লেটে ছিল। জিনিস গুলা দেয়ার কারণ হইল নতুন বছর। নতুন বছরে এরা এই সব জিনিসপত্র বানিয়ে প্রতিবেশীদের বাসায় পাঠায়। মজার ব্যপার হল আমাদের পহেলা বৈশাখ আর ওদের নতুন বছর একই দিনে শুরু হয়।
এইবার যেই জিনিসটা দেখতেছেন সেইটা হল চিকেন বুড়িয়ানী উইথ ২ পিছ টমেটো স্লাইস এন্ড ৩ পিছ শসা স্লাইস। বুড়িয়ানী লিখলাম দেখে বানান ভূল ধইরেননা। কারণ শ্রীলংকানরা বিড়িয়ানীকে বুড়িয়ানীই বলে।
এইটা হল টুনা স্টেক। টুনা স্লাইস করে কেটে মশলা পাতি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর ভেজে ফেলুন।
খিচুড়ী উইথ চিকেন ঝাল ফ্রাই এন্ড চাইনিজ মিক্সড ভেজিটেবল।
উপরে খিচুরীর সাথে যেই চাইনিজ মিক্সড ভেজিটেবল দেখলেন সেইটা। এইটা কিভাবে রান্না করতে হয় তা একবার একটা পোষ্টে দিয়েছিলাম। কারও ব্যপক আগ্রহ থাকলে শিখতে পারেন। এইখানে কিলিক করেন
অনেক ঝাল খাইলেন, এবার একটু মিষ্টি খান। আমাদের বাসার পাশে এক মুসলিম আংকেল আছেন। এখানে আসার পর আংকেল আমাদের অনেক উপকার করেছেন। আংকেলের জন্মদিনে এই কেক টা উনার বাসায় নিয়ে সারপ্রাইজ দিয়েছিলাম। আংকেলের বাসায় তো এ নিয়ে ব্যপক হাসাহাসি, কারণ উনার বয়স মাত্র ৫৫ বছর।
ফ্রুট সালাদ উইথ ভ্যানিলা আইসক্রিম টপিং। বানানো একদম সোজা। আম আর পেপে আর যদি আপেল পছন্দ করেন তো আপেল কিউব করে কেটে ফ্রিজে রেখে ঠান্ডা করুন। যদি আমার মত মিষ্টি খান তো একটু চিনি মিশিয়ে গ্লাসে নিয়ে উপরে আইসক্রিম দিয়ে দিন। (তারপর একটা ছবি তুলুন
এইটা গতকালের। গ্রীল চিকেন উইথ নুডুলস। নুডুলস টা আমার কলিগের বানানো আর গ্রীল চিকেন দোকানের। তবে গ্রীলটা বেশী ভালো না। আমাদের ছায়ানীড় বা ১০ নাম্বারের টোকিওর গ্রীল এর চেয়ে হাজার গুন ভালো। তবে এই দেশে একটা ভালো খাবার আছে....
আশরাফিয়া হোটেলের বুড়িয়ানী। এইটা ছোট খাট একটা পার্টি ছিল। আমার কলিগ নোকিয়া এন-৯৭ কিনেছিলেন সেই উপলক্ষ্যে। কেন জানি আশরাফিয়ার বুড়িয়ানীর ঐদিনের স্বাদ এখনও ভুলিনাই। হয়তো কলিগকে জবাই করছিলাম বলে
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


