somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোজার টুকরো স্মৃতি

২৪ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবার চেয়ে বেশী রোজা
ছোট বেলায় আব্বু আম্মুকে রোজা রাখতে দেখে আমারও অনেক রাখতে ইচ্ছা করত। রাতে আম্মুকে অনেক করে বলতাম যেন আমাকে শেষ রাতে উঠিয়ে দেয়। কিন্তু আম্মু কোনদিনও ডাকতেননা। বলতেন যে নাস্তা খাও তাহলেই তোমার একটা রোজা হয়ে যাবে। আম্মুর কথা মত আমি নাস্তা খেয়ে নিতাম। পরে দুপুরের খাবারের সময় হলে খাওয়ায়ে দিতেন আর বলতেন এখন আরও একটা রোজা হয়ে গেল। আর ইফতারের সময় ইফতার করলে আমার তিনটা রোজা হয়ে যাবে। যদিও একটু অবাক হতাম যে সকাল দুপুর ভরপুর খেয়ে আমার তিনটা রোজা হচ্ছে, তার পরও সবার চেয়ে বেশী রোজা রেখে বেশ গর্ব অনুভব করতাম :#) (এই ঘটনাটা মনে হয় সবারই কমন পড়ছে)।


প্রথম রোজা
তারপর এক রমজানে আমি ঠিক করলাম যে ,এবার আর কোন ছাড় নাই। সব গুলা রোজাই রাখতে হবে। তো সেইবার রমজানের প্রথম দিন সেহরী খেয়ে নেই। তারপর সকাল টা কোন রকমে পার করে দেই। কিন্তু দুপুরে আর সময় আগায়না:|। মনে হয় কখন ইফতারের সময় হবে/:)। কখন খেতে পারব:((। তার উপর আবার পাশের বাসায় বার্মিজ আপুটা ঐদিন অনেক চকলেট পাঠালেন। এর মধ্যে একটা চকলেট ছিল দেখতে ছোট্ট ডিমের মত:P। ঐ চকলেট দেখে তো আর থাকতে পারলামনা ...দিলাম রোজাটা ভেংগে;)। পরে একটা রোজা মিস হয়ে গেল বলে ঐবারও আর একটাও রোজা রাখিনাই:-*। তবে চকলেটের লোভে রোজা ভেংগেছি বলে আমার ভাই আর কাজিন রা পুরা রোজার মাসটাই আমাকে খেপাইছেX(


তারাবীর নামাজের সময়
তখন সেভেন কি এইটে পড়তাম। তারাবীর নামাজের সময় হলে আমি, ভাইয়া আর পাড়ার আরও ২টা ছেলে পাড়ায় ঘুরে বেড়াতাম। আবার কোন কোন দিন আমাদের বাসার ছাদে যেতাম। তখন অনেক শীত ছিল। আর আমার এক জোড়া হাত মোজা ছিল। আমি প্রতিরাতেই হাত মোজা নিয়ে বের হতাম।

আমাদের সাথে আরও ২টা ছেলে মাঝে মাঝে আসত। ওরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ত। আর বয়সে আমার চেয়ে অনেক ছোট হয়েও আমার সামনে দুইজনে ইংলিশে ফটর ফটর করত। আমার খুবই বিরক্ত লাগতX((। যাইহোক ঘটনার দিন আমি আর আমার ভাইয়া ছাদে প্রতিদিনের মত অন্যান্যদের অপেক্ষায় আছি। তো দেখি ইংলিশ মিডিয়ামে পড়ুয়া ঐ পাকনা পোলা দুইটা আসতেছে। হঠাত আমার গোবর মাথাটা উর্বর হয়ে গেল। আমি হাত মোজা হাতে ঢুকিয়ে দরজা পিছনে গিয়ে হাত দুটো দরজার উপর দিয়ে বের করে নাড়ছি আর মানিক জোড়ার অপেক্ষায় আছি;)




কিছুক্ষণ পর সিড়ি দিয়ে অনেক জোরে জোরে থপ থপ শব্দ শুনে আমি বুঝলাম যে কাম সেরেছে। এক দৌড়ে ছাদের কোনায় গিয়ে বাছাদের অবস্থা দেখে তো আমি আর ভাইয়া =p~ =p~ =p~







১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×