শুরুতেই মোমবাতি জালিয়ে অনুষ্ঠানের উদ্ধোধন। এর সাথে সাথে স্বাগত ভাষণ আর জাতীয় সংগীত এগুলোও ছিল।
ছিল সকালের নাস্তার ব্যবস্থা
এবার খেলা ধূলা শুর করা যাক। ছবির হাতিটি দেখতে পারেনা। কারণ চোখ নাই। তাই চোখ বসাতে হবে। এই চোখ বসাতে গিয়ে অনেকেই আবার বোর্ড ছেড়ে পিছনে চলে যায়
প্রায় সব খেলাই পুরুষ, মহিলা এবং শিশু এই ৩ শ্রেণীতে বিভক্ত ছিল। আবার কিছু কিছু খেলায় পুরুষ মহিলা একত্রে ছিল, যেমন: মিউজিকাল চেয়ার।
এই খেলাটা আমি আগে দেখিনি। সুতায় ঝুলানো রুটি গুলো দূর থেকে দৌড়ে এসে কামড়ে মাটিতে ফেলে খেতে হবে। পুরা রুটি শেষ করে তবে উঠতে হবে। এমন কি রুটি মুখে অবশিষ্ট থাকলেও চলবেনা
বাচ্চাদের রুটি খাওয়ার এই করুণ দৃশ্য দেখে মায়াই লাগলো
অনুষ্ঠানে সব বয়েসীদেরই ছিল অংশগ্রহণ
আমাদের মার্বেল দৌড়ের মত লেবু দৌড়। চামচে লেবু নিয়ে...
লেবু দৌড়ে বাচ্চাদের অংশগ্রহণ
দর্শকদের একাংশ
বস্তা দৌড়ের জন্য প্রস্তুতি
যেই লোকটা প্রথম হচ্ছেন উনি আমার বস। সেইরকম অ্যাথলেট। অনেক গুলা খেলায় তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং পুরুষ্কার প্রাপ্তি ছিল দেখার মত
এমন কি নিজের বাচ্চাগুলার ব্যপারেও যথেষ্ট সিরিয়াস
এইটা শুধু বাচ্চাদের খেলা। পানি ওয়ালা বেলুন ছোড়াছুড়ি করা। একটু পর পর একটা একটা করে বেলুন পটাশ পটাশ।
রশিতে ঝুলানো হাড়ি ভাংতে হবে। তবে যে কোন একটা ভাংলেই হবেনা। বিশেষ একটা হাড়ির ভিতর বিশেষ তরল বিদ্যমান। ঐটাই ভাংতে হবে। এই খেলা টা অনেক কঠিন হলেও দেখতে অনেক মজা। কারণ প্রায় সবাই বাতাসে সজোরে বাশ ঘুরিয়ে ব্যপক বিনোদন দিয়েছিল
পা বেধে দৌড়
এই খেলাটাও আগে দেখিনি। নিয়ম হল ২জন করে একটা জোড়ার হবে, জোড়া গুলো ছেলে-ছেলে, মেয়ে-মেয়ে আবার স্বামী-স্ত্রীও ছিল। প্রত্যেক জোড়ার একজনের চোখ বাধা অবসথায় হাতে দৈ এর কাপ থাকবে। আর অপরজন দূরে লাইনে দাড়িয়ে থাকবে...
বাশী বাজলেই দৌড়ে এসে সংগীর কাছে গিয়ে দৈ খেতে হবে। সবটুকু দৈ শেষ করেই আবার ফিরতে হবে।
খেলার শেষে দৈ খাদক গুলার চেহাড়া ছিল .....বড়ই সৈন্দর্য
দেখতে ভালো লাগলেও খেলাটা ভয়ংকর। এক হাতে মুগুর ধরে আরেক হাত পিছনে রেখে প্রতিপক্ষকে মুগুর (বালিশ) দ্বারা আঘাত করতে করতে নিচে ফেলে দিতে হবে। খেলাটার শুরুতে দুজনেরই দেখা যায় হাসি মুখ
তবে শেষে একজনকে ভোগ করতে হয় ভূপাতিত হওয়ার সুখ
এইটা দেইখাই বুঝছেন ...মিউজিকাল চেয়ার
চেয়ার দখলের আপ্রাণ চেষ্টা
এইটা কি বলতে পারবেন? কেন সবাই মুখোমুখি?
কারণ হল...এখন হবে ডিম ছুড়াছুড়ি
ডিম ধরার জন্য একেকজনের একেক রকম চেষ্টা
অবশেষে সুন্দরী
সুন্দরীদের ক্যাট ওয়াক
দড়ি ধরে মারো টান....( রাজা হবে খান খান
সবশেষে পুরুষ্কার বিতরণী
এবার আমার কথা বলি
১। বস্তা দৌড়ে যারা যারা পুরুষ্কার পাবেনা তাদের মধ্যে প্রথম (মানে চতুর্থ)
২। লেবু দৌড়ে পিছনের দিক থেকে প্রথম কারণ সবার আগেই আমার লেবুটা ভূমিতে ল্যান্ড করে
এছাড়াও হাতিকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দেয়ার জন্য আর পাতিল ভাংগার জন্য লাইনে দাড়িয়েছিলাম , কিনতু আমার আগেই....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



