somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

!:#P আরও কিছু খেলাধূলা !:#P

০৪ ঠা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শ্রীলংকানরা বরাবরই খেলাধূলা প্রিয়। সুযোগ পেলেই এরা বিভিন্ন অনুষ্ঠান অথবা বিভিন্ন উপলক্ষ্যকে কেন্দ্র করে খেলাধূলার আয়োজন করে থাকে। নববর্ষ উপলক্ষ্যেও এরা মজার মজার খেলাধূলার আয়োজন করে। নতুন বছর শুরুর এই উৎসবকে এরা আভুরুদু উৎসেয়া বলে থাকে। আভুরুদু উৎসেয়া নিয়ে আগেই একটা পোষ্ট দিয়েছিলাম।

আভুরুদু উৎসেয়া

আজকের পোষ্টটি আমাদের অফিসের বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত সব খেলা নিয়ে। অনুষ্ঠানের বর্ণনা দিয়ে আর সময় নষ্ট না করে শুধু খেলধূলা নিয়েই লিখলাম। চলুন দেখা যাক......



বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় কুমুদু রিসর্টে.....ছবিটাতে রিসর্টের ভিতরে সুইমিং পুল.... সকাল বেলা অনুষ্ঠান শুরু হবার আগে তোলা...



খেলা শুরু হয় ক্রিকেট দিয়ে। শ্রীলংকানদের ক্রিকেট প্রীতি নিয়ে নতুন করে মনে হয় কিছু বলার নেই.....



ক্রিকেট খেলার আরও একটি দৃশ্য.....আমাদের ডিপার্টমেন্টের একমাত্র প্রতিভাবান খেলোয়াড়......



পুরো খেলা চলাকালীন ছিল বিরতিহীন ধারা বিবরনী......



মেয়েদের বল নিক্ষেপ....এই খেলাটা বাচ্চারাও খেলেছিল........



বস্তা দৌড় তবে একক না........রিলে বস্তা দৌড়.....প্রত্যেক দলে চারজন করে ...... একজন তার ট্র্যাক শেষ করে বস্তা থেকে বের হয়ে পরের জনকে খুব দ্রুত বস্তা দিয়ে দেয়..... পুরা খেলাটা দারুন উত্তেজনার.....



আমার বস....বরাবরের মতই অসাধারণ পারফর্মেন্স.......



খেলাধূলার ফাকে ফাকে সুইমিং পুলের ঠান্ডা পানিতে শরীর জুড়ানো......



আমাদের জেনারেল ম্যানেজার......সাথে তার একমাত্র কন্যা.......



এই খেলাটা খুব মজার... পাইপের ভিতরে বরফের টুকরা ছেড়ে দেয়া হয়....বরফটি টেবিলের উপর দিয়ে গড়ানোর সময় কাঠের হাতুরি দিয়ে ভাংতে হয়.......প্রথম রাউন্ডে মাত্র ৫ জন পেরেছিল (যাদের মাঝে ব্লগার পুরাতনও ছিল :-0 )



এইটাও খুব মজার খেলা... যারা আগে বোতল ভরতে পারবে তারা বিজয়ী....৮ জন করে একেকটা দল......লাইন দিয়ে দাড়ায়.....লাইনের একমাথা পুলের দিকে আরেক মাথা বোতলের দিকে..... পানি একজনের হাত থেকে আরেকজনের হাতে করে নিয়ে নিয়ে বোতল ভরতে হবে.....এই খেলায় মেয়েদের দল জিতে যায়.....আমাদের দলটা দ্বিতীয় হয় ... কিন্তু দ্বিতীয়র জন্য কোন পুরষ্কার ছিলনা.....



এইটা শুধু মেয়েদের একক বোতল ভরা.....তবে শুধু এক হাত ব্যাবহার করা যাবে...



দড়ি টানাটানির আগে পরিকল্পনা.....



সব শেষে পুরষ্কার বিতরনী.....

আরও কিছু খেলা ছিল...যেমন : ভলিবল, বাচ্চাদের জন্য ক্যানের তৈরী পিরামিড বল ছুড়ে ভাংগা... ঐ গুলার ছবি পেলাম না.....তাই.....

সুইমিং পুল আর আমাদের জি এম সাহেবের ছবি আমি তুলেছি.....বাকি গুলো অফিসের ফটো আর্কাইভ থেকে.....


শ্রীলংকান দের আরও মজার মজার খেলা নিয়ে আমার আগের পোষ্ট:

আভুরুদু উৎসেয়া





সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×