যাই হোক চাচার ফোন লক করে রাখা উল্টো ফোনের প্রতি আমাদের আকর্ষণ বাড়িয়ে দেয়। তখন আমাদের সাথে এক চাচাতো ভাই থাকতো। ও কিভাবে যেন ফোন আনলক করার নিয়ম জেনে যায়।
যত দূর মনে পড়ে আনলক কোড ছিল এরকম:
#৩৪*১২৩৪#
আর লক করার কোড:
*৩৪*১২৩৪*০১#
১২৩৪ এর জায়গায় যে কোন চারটি সংখ্যা বসাতে হয়। কিন্তু চাচা ১২৩৪ ই ব্যাবহার করতেন
এরপরের ঘটনা অনেক দিন পরের। আমি তখন ক্লাস এইটে পড়ি। স্কুলে একটা মেয়েকে অনেক ভালো লাগতো :#> । মেয়েটা ক্লাস সিক্সে পড়ত। খেলাধুলায় নাচেগানে মেয়েটার অসাধারণ প্রতিভা। পুরো স্কুল সে দাপিয়ে বেড়াত। স্কুলের সবাই তাকে চিনত। মানে অনেকটা সেলিব্রেটি টাইপ আর কি
একদিন ভাবলাম আজ কথা বলতেই হবে। ফোন করার পর ও ই ধরল। ২-৩ বার হ্যালো হ্যালো করল। কিন্তু তখনও আমি কিছু বলছিনা। যখন বলতে যাবো তখনই লাইনটা কেটে দিল
ঐ বছররেই আরেকটা ঘটনা। একদিন ভাবলাম বন্ধুদের সাথে একটু মজা করি। একেকজনকে ফোন করে ক্যাসেট প্লেয়ারে গান বাজিয়ে শোনাতে লাগলাম
বন্ধু: কিরে দোস্ত কেমন আছিস?
আমি: হ্যা দোস্ত ভালো আছি
বন্ধু: তুই কি ফোন করে সেতুকে(বন্ধুর বোন) গান শুনাইছিস
আমি: কই নাতো ... কে বলল...
বন্ধু: না ... ট্রেসিং মেশিনে তোর নাম্বারটাই তো উঠছে...
যাই হোক, ফোন নিয়ে আরও একটা ঘটনা বলেই শেষ করি। এইটা হয়তো ২ বছর আগের ঘটনা। বাসায় আমি ফোন ধরিইনা বলতে গেলে। ফোন আসলেও আম্মুকে বা কাউকে ডেকে ফোন উঠাতে বলি। ঐদিন বাসায় কেউ ছিলনা । ফোন আসার পর বাধ্য হয়ে আমাকেই উঠাতে হল
আমি : হ্যালো কে?
>> আমি সুলতান, সৌদি থেকে... তুমি কে?(সুলতান আমার ফুপাতো ভাই , অল্প কিছুদিন আগে সৌদি গিয়েছে)
আমি : ও ,সুলতান কেমন আছো ...আমি ...?
>>জি ভালো তোমরা সবাই ভালো আছো?
আমি : হ্যা ভালো... তারপর তোমার কি অবস্থা ... সব কিছু ঠিক মত চলতেছে.... ?
>>হ্যা ভালোই আছি.... তোমার আম্মু কোথায়?
আমি : আম্মু তো বাসায় নাই ...
>> আচ্ছা আসলে বইলো আমি ফোন করছিলাম
উনার শেষ কথা টা শুনে আমি একটা ধাক্কা খেলাম। আমার এক নানা (আম্মুর মামা) সৌদীতেই থাকেন। কাকতালীয় ভাবে উনার নামও সুলতান। আর দুর্ভাগ্যক্রমে ফোনটা উনিই করছিলেন
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


