somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রতিবেশীরা

২০ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডুপ্লেক্স বাসাটার উপরতলায় আমার দুই কলিগ থাকে। নীচতলায় আমি একা। একদিন বাসায় আমি একাই ছিলাম। হঠাৎ শুনতে পেলাম উপরতলায় হাতুড়ি পেটানোর মত শব্দ হচ্ছে। প্রথমে ভাবলাম , ভুল শুনেছি। কিন্তু এবার ভালো করে খেয়াল করলাম , ভুল না স্পষ্ট শুনতে পাচ্ছি , কেউ একজন কিছু একটা ভাংতে চেষ্টা করতেছে। আমার রুম থেকে বের হওয়ার পরে শব্দ আরও স্পষ্ট হলো আর এটাও বুঝতে পারলাম যে শব্দটা উপর থেকেই আসছে।


সিড়ি দিয়ে নিঃশব্দে উপরে চলে এলাম, এবার পা টিপে টিপে শব্দটার দিকে এগোতে এগোতে আমার কলিগের রুমের দরজার কাছে চলে গেলাম। দরজা দিয়ে উকি মেরে দেখি ...



এই পাখিটাই শব্দ করছিল। আমার কলিগের রুমের বারান্দার দরজার কাচের উপর ঠোট দিয়ে অনেক জোরে জোরে আঘাত করে পাখিটা শব্দ করছিল। পরে কলিগের কাছ থেকে জেনেছি , পাখিটা প্রায়ই এমন করে।



বাসার নীচে ক্রিকেট খেলতে গিয়ে একদিন আমার এক কলিগ বলটাকে সামনের বাসায় পাঠিয়ে দিল। সামনের বাসার উঠোন টা অনেক ফুলের গাছ দিয়ে সাজানো। অনেক বড় বড় ঝোপও আছে। তাই ঐদিন বলটা অনেক খুজেও পেলামনা। পরে ঐবাসার ভদ্রমহিলা একদিন বলটি দিয়ে গেলেন। বললেন যে বলটা নাকি উনার কুকুরটা বাগানের ভিতর পেয়ে মুখে করে নিয়ে এসেছে ।



বাসার দোতলার বারান্দা থেকে সামনের বাসার ছবি। ডান পাশের বাসাটাতে আমাদের বল হারিয়েছিল। রাস্তায় সেই কুকুর।



একদিন সকালে ঘুম থেকে উঠে ঝিমাচ্ছি। জানালা দিয়ে তাকিয়ে দেখি এই বিলাইটাও আমার মতই ঝিমাচ্ছে। এরপর থেকে বিলাইটার প্রতি ভালো লাগা শুরু হলো। মাঝে মাঝে খাবার দিতাম। কিন্তু বিলাইটাও মাঝে মাঝে আমাদের উঠোনে টাট্টি করে রাখতো । তাই এখন আর খাবার দেইনা।



এইটা কখনও বাসার সামনে দিয়ে আসেনা। সব সময় বাসার পিছন দিয়ে এসে রান্না ঘরে উকি ঝুকি মারে। জানালা বা দরজা খোলা পেলেই খাবার চুরি করতে ভিতরে ঢুকে পরে। সব কালো বিলাই ই মনে হয় এরকম ছ্যাচড়া চোর হয়।



বাসার পাশের ফাকা জায়গাটায় অনেক জংগল ছিল। পরে ঐ জংগলের মালিক (সম্ভবত ) জংগল পরিষ্কার করে চাষবাস শুরু করল। এখন প্রতিদিন সকালে আর বিকালে দেখি কয়েকটা বক আসে। ক্ষেতের পাশে চিকন নালায় খাবার খুজে খুজে খায়। আর বৃষ্টি হলে সারাদিনই বক গুলা থাকে ।



এই গুই সাপটা অনেক দিন আগে বাসার পাশের নালার উপর দেখেছিলাম। ছবিটা দোতালার বারান্দা থেকে জুম করে তোলা। তখন ভেবেছিলাম এইটা এইখানে থাকেনা। কিন্তু আজ সকালেই নালাটাতে দেখলাম বিশাল একটা গুইসাপ। মাথাটাই দেড় বিঘা হবে। সাপটা নালার এক পাশ থেকে সাতার কেটে অন্য পাশে গেল আবার আগের পাশে ফিরে এল। বুঝলাম এখানে বেশ কয়েকটা গুইসাপ আছে।



সবুজ রঙের টিকটিকি প্রথম দেখলাম



সবশেষে বকের ছবি আরও একটা দিলাম। এই ছবি টা আমার কলিগের মোবাইলে তোলা। আর উপর সবগুলো আমার মোবাইলে তোলা।





সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:২৯
২৫টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×