‘সব মুসলমান সন্ত্রাসী না হলেও প্রায় সব সন্ত্রাসীই মুসলমান। ইসলামপন্থীরা হল পশ্চিমা বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি ।'
অথচ ইউরোপ ও আমেরিকার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বিশ্বের মোট সন্ত্রাসী ঘটনার ৫ শতাংশের জন্যও মুসলমানরা দায়ী নয়। এফবিআই’র সরকারি নথিপত্রের আলোকে এক গবেষণায় দেখা যায়, ১৯৮০ থেকে ২০০৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাটিতে সংঘটিত সব সন্ত্রাসী আক্রমণের মাত্র ৬ শতাংশ করেছিল ইসলামি চরমপন্থীরা। বাকি ৯৬ শতাংশের জন্য দায়ী ছিল অন্যরা (ল্যাতিনোরা ৪২ শতাংশ, চরম বামপন্থীরা ২৪ শতাংশ, চরমপন্থী ইহুদিরা ৭ শতাংশ, কমিউনিস্টরা ৫ শতাংশ, অন্য গ্রুপগুলো ১৬ শতাংশ।) আর ইউরোপে মুসলিম সন্ত্রাসী এক শতাংশেরও অর্ধেক নয়।
হেগভিত্তিক ইউরোপিয়ান পুলিশ অফিস তথা ইউরোপোলের ইইউ টেরোরিজম সিচুয়েশন অ্যান্ড ট্রেন্ড রিপোর্টে প্রকৃত সন্ত্রাসের বাস্তব চিত্র পাওয়া যায়। ২০০৭, ২০০৮ ও ২০০৯ সালের রিপোর্ট দেখলেই বোঝা যাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে মুসলমানদের উপস্থিতি খুব একটা নেই।
ইউরোপে ৯৯.৬ শতাংশ সন্ত্রাসী হামলাই হয়ে থাকে অমুসলিমদের মাধ্যমে। এর মধ্যে ৮৪.৮ শতাংশ সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় ইসলামের সাথে সম্পূর্ণ সম্পর্কহীন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো।
চরমপন্থী ইসলামি গ্রুপগুলো যত সন্ত্রাসী হামলা চালায়, বামপন্থী গ্রুপগুলো তার চেয়ে অন্তত ১৬ শতাংশ বেশি হামলা চালিয়ে থাকে।
২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত সংঘটিত হামলাগুলোর মধ্যে চরমপন্থী মুসলিমরা চালিয়েছিল মাত্র ০.৪ শতাংশ।
২০০৮ সালে ইউরোপিয়ান ইউনিয়ন ইসলামপন্থীদের মাত্র একটি হামলার শিকার হয়েছে। সেটি হয়েছিল ব্রিটেনে। অথচ ইউরোপে সবচেয়ে বেশি সন্ত্রাস হচ্ছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কারণে। স্পেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে স্বাধীনতাকামীরা অত্যন্ত সক্রিয়। তারাই মূলত সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।
২০০৬ ও ২০০৮ সালের ইউরোপের সন্ত্রাসী হামলার চিত্র এখানে তুলে ধরা হলো
২০০৬ সালের পরিসংখ্যান
সদস্য দেশ ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদী বামপন্থী ডানপন্থী একক ইসুø সুনির্দিষ্ট নয় ২০০৮ সালে মোট
অস্ট্রিয়া ০ ০ ০ ০ - ১ ১
বেলজিয়াম ০ ০ ০ ০ - ১ ১
ফ্রান্স ০ ২৮৩ ০ ০ - ১১ ২৯৪
জার্মানি ১ ০ ১০ ০ - ২ ১৩
গ্রিস ০ ০ ২৫ ০ - - ২৫
আয়ারল্যান্ড ০ ১ ০ ০ - ০ ১
ইতালি ০ ০ ১১ ০ - ০ ১১
পোল্যান্ড ০ ০ ০ ১ - ০ ১
পতুêগাল ০ ০ ১ ০ - ০ ১
স্পেন ০ ১৩৬ ৮ ০ - ১ ১৪৫
যুক্তরাজ্য ০ ৪ ০ ০ - ০ ৫
মোট ২০০৬ ১ ৪২৪ ৫৫ ১ - ১৭ ৪৯৮
২০০৮ সালের পরিসংখ্যান
সদস্য দেশ ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদী বামপন্থী ডানপন্থী একক ইসুø সুনির্দিষ্ট নয় ২০০৮ সালে মোট
অস্ট্রিয়া ০ ৫ ০ ০ ০ ১ ৬
ফ্রান্স ০ ১৩৭ ০ ০ ৫ ৫ ১৪৭
গ্রিস ০ ০ ১৩ ০ ০ ১ ১৪
আয়ারল্যান্ড ০ ২ ০ ০ ০ ০ ২
ইতালি ০ ০ ৫ ০ ০ ৪ ৯
স্পেন ০ ২৫৩ ১০ ০ ০ ০ ২৬৩
যুক্তরাজ্য - - - - - - -
মোট ২০০৮ ০ ২৯৭ ২৮ ০ ৫ ১১ ৫১৫
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


