রিপোর্ট আসার পর, সাথে থাকা মেয়েটিকে বললাম, আপনি একটু বাইরে যান, রোগীর সাথে বিস্তারিত কথা বলতে চাই।
মেয়েটি এসেছিল পেটে ব্যাথা নিয়ে। বয়স ১৭। খুব ব্যাথা হওয়ার কারণে প্রাথমিক ভাবে কিছু পরীক্ষা করতে পাঠানো হয়।
ভর্তির সময় বিবাহিত লিখা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কোন পুরুষ বা অন্য কোন অভিভাবক না আসাতে একটু সন্দেহ হলো। তাই রিপোর্ট আসার পর বাকী কথা তার বান্ধবীর সামনে বলা সমীচিন মনে করা হয়নি।
প্রচন্ড ব্যাথার কারণ একটোপিক প্রেগনেন্সি। যেহেতু খুব ব্যাথা। তাই তারাতারি সিজার করে বের করে ফেলতে হবে।
শোন, যা জিজ্ঞেস করব, সঠিক ভাবে বলবে। প্রথমে স্বীকার করেনা। যখন বলা হল, তোমার সিজার করতে হবে, সেহেতু তোমার হাজবেন্ড বা অভিভাবক লাগবে। এটা সরকারী হাসপাতাল। অভিভাবক ছাড়া সিজার করা সম্ভব নয়। এরপর সে আসল ঘটনা বলে।
পড়ালেখা করে মফস্বলের একটি কলেজে, ইন্টারমিডিয়েট ফাষ্ট ইয়ার। থাকে ছাত্রীদের একটি হোষ্টেলে। কলেজে ভর্তির পরপর সেকেন্ড ইয়ারের একটি ছেলের সাথে পরিচয়। ছেলেটি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। কয়েকমাস পরপর এসে দেখা করে। বিভিন্ন জায়গায় বেড়াতে যায়...। ঘনিষ্টতা আরো বেড়ে যাওয়া, ইত্যাদী, ইত্যাদী...!
তাকে জানিয়েছ?
হ্যাঁ, জানিয়েছিলাম।
সব খুলে বলেছিলে?
হ্যাঁ
এরপর?
প্রথমে চুপ করে ছিল। এরপর বলে, সামনে তার পরীক্ষা। এখন সে এসব নিয়ে বেশী চিন্তা করতে পারবেনা। তার আসতেও দেরী হবে। যা করার আমাকেই করতে বলেছে।
হুমম, এখন আসতে তো দেরী হবেই। এরপর আর কিছু বলোনি? ওই কথাতেই তুমি রাজী হয়ে গেলে?
না, আমি তাকে আসতে বলেছিলাম। অনেক বার চাপাচাপি করেছি। এরপর সে সরাসরি অস্বীকার করেছে...। কোন দায়িত্ব নাকি নিতে পারবেনা। পরে ফোন ধরেনা। সবশেষে ফোন বন্ধ। চেষ্ঠা করেছি কিন্তু আর কোন যোগাযোগ নেই। এদিকে নিয়মিত প্রচন্ড ব্যাথা। তাই বাধ্য হয়ে বান্ধবীকে নিয়ে এসেছি।
তোমার ফ্যামিলি জানে?
না, জানেনা।
তুমি কেন এসব করতে গেলে? তুমি কি তোমার ফ্যামিলিকে জানাতে পারবে? কেউ তোমার সহযোগীতায় এগিয়ে আসবে বলে মনে কর? সে কি আসবে? এত বোকা হলে কি চলে?
আপা, আমাকে বাঁচান! ভূল হয়ে গিয়েছে। বেশী বিশ্বাস করে ফেলেছিলাম।
তুমি বাঁচবে। কিন্তু এটাকে কি বেঁচে থাকা বলে? এ ঘটনা কি তোমাকে নিয়মিত আঘাত করতে থাকবে না? এসব করার আগে কেন চিন্তা করোনা?
চুপ করে থাকে, আর মাথা নিচু করে কাঁদতে থাকে...!
আর আমি ভাবতে থাকি, মেয়েরা কত সহজে প্রলোভনে পড়ে যায়। কত সহজে সবকিছু বিলিয়ে দেয়...! এরপর কান্নাই যেন ভরসা..
রিলেটেড একটি পোষ্ট- জীবন যেন পৃথিবীতেই নরক...
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


