আমার প্রিয় পোস্ট
- বেহুলা-লখিনদর - ইমন জুবায়ের
- কে ছিলেন চাণক্য? - ইমন জুবায়ের
- আধুনিক - ফেরারী পাখি
- টিউটোরিয়াল: অ্যাডো্ব ইলাস্ট্রেটরে ত্রিমাত্রিক ফুলদানী - মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ
- রূপকথার বিষন্ন বালিশ - রাসেল মাহ্মুদ
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (এক) - জেমিনি
- স্কেচ শেখার কিছু বই - সাদাচোখ
- সাত ব্লগার'রে লইয়া খভিতা, মাইনাচ দিবেন নাকি পুলিশ ডাকমু
- সৌপ্তিক
- সময়টা ঠিক ছিলনা বোধহয় - কালপুরুষ
- ভালবাসি বলেই তো নাকি ? / আদিত্য অনীক - আদিত্য অনীক
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- ভালো থাকবেন সবাই.......
- শিরোনামহীন
- এই শহরে আমার পথে মগ্ন হয়ে যায় বাসের শিস - ছন্নছাড়ার পেন্সিল
- একজন শিরোনামহীন ভালোবাসার জন্য - রাগ ইমন
- অত:পর তোতামিয়া ব্লগিল বিষাদে - আরিফ জেবতিক
- আমার কেনো তোমায় শুধু দেখতে ইচ্ছা হয়? - কাঙাল মামা
- প্রণয় এবং বিচ্ছেদের অবশ্যম্ভাবিতাঃ একটি ময়নাতদন্ত - ছন্নছাড়ার পেন্সিল
- ভাত, ভাতার এবং ভাতের দোকান - রাসেল মাহ্মুদ
- ভালোবাসবো বলে ! - রাগ ইমন
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
এই এবড়ো খেবড়ো রঙ, থাক বরং...
২৬ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫
![]()
এই এবড়ো খেবড়ো রঙ, থাক বরং
দেখো ঝুল খাওয়া কানা দোকান
পাশ ফিরে মরে যাওয়া জলযান
তার রোদজ্বলা ঘাসে, পাখি আসে।
এই এবড়ো খেবড়ো রঙ, থাক বরং
ছাই রঙে
ঝরছে ক্লান্ত চোখ
এলোচুলে রাতের শুকনো পাতা চুপ
নিভে গেলো আঁচলের ঘ্রাণ , যেমন, হারায় চিঠি
তার ছটফটানো ভ্রূন, পাবে বেলুন
এই গর্তময় শরীর, কোজাগরীর।
(কোজাগরী অর্থ : লক্ষ্মী পূর্ণিমা , এখানে তার গর্তময় শরীর কোজাগরীর মতো উজ্ঝ্বল বোঝাতে শব্দটা ব্যবহার করা হয়েছে।)
তাজা লোফারের শীষের বিষ,
উঠে গিয়ে কেন্নো-কে পীষে দিস
তারো কাক-স্নান এর প্রহর, হবে অঝর।
এই এবড়ো খেবড়ো রঙ, থাক বরং
কাজলতল, দোষের ছোপ
বুড়ো গলি পেটের শ্বাস
মিনে করা তৃণের কাজ
দুরে বিয়ে হওয়া বেসুরো বোন
সখী পেলো শৈশবের মৃদু কোণ
তার শানভাণ্গা হৃদয়, পোয়াতি হয়।
এই এবড়ো খেবড়ো রঙ, থাক বরং
সে যে হাওয়াদের মতো, অবিরত....ও...ও...
এই এবড়ো খেবড়ো রঙ, থাক বরং
ব্যান্ড: চন্দ্রবিন্দু
অ্যালবাম: হূলাবিলা
প্রকাশ: ২০০৬-২০০৭
গানটি শুনুন:
ই-স্নিপ্স : Click This Link
মিডিয়াফায়ার: http://www.mediafire.com/?3eirjut0tc1
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): চন্দ্রবিন্দু ;
আউলা বলেছেন:
চন্দ্রবিন্দুর গান আমার অনেক ভাল লাগে। ধন্যবাদ শেয়ার করার জন্য লেখক বলেছেন:
আচ্ছা আপ্নি কি চন্দ্রবিন্দুর ভোকালের নাম টা বলতে পারেন?
লেখক বলেছেন: হূ। উপল বন্দোপাধ্যায়। লিরিকস এ চন্দ্রিল। http://www.chandrabindoo.in/
নাঈম বলেছেন:
+++++
লেখক বলেছেন: ঠেনকু
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
ছাই রঙে ঝরছে ক্লান্ত চোখ
এলোচুলে রাতের শুকনো পাতা চুপ
নিভে গেলো আঁচলের ঘ্রাণ , যেমন, হারায় চিঠি
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ওয়েলকু ![]()
আরিল বলেছেন:
কি সুন্দর রঙ
লেখক বলেছেন: হূঁ। আমার খুব প্রিয় ছবি এটা।
লেখক বলেছেন: কেয়া হূঁয়া?
একরামুল হক শামীম বলেছেন:
বাহ! বাহ!!
লেখক বলেছেন: ওরে বোকা ছেলে
দারুন, বাহ আর হুমম থেকে বেরিয়ে আয় শিগগির!! ![]()
লেখক বলেছেন: খিক খিক! ![]()
লেখক বলেছেন: হেহেহহেহহে। আইচ্ছা ![]()
নুশেরা বলেছেন:
কী স্বার্থপরের মতো গানগুলো নামাই, আরাম করে শুনি, অথচ কৃতজ্ঞতা জানাই না!শেয়ার করা সব গানের জন্য বিশাল ধন্যবাদ। আপনার সঙ্গীত-রুচি চমৎকার।
লেখক বলেছেন: ধন্যবাদ আপু।
অনেক অনেক....।
নিঃশব্দ শিশির! বলেছেন:
দারুন।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ওয়েলকু ওয়েলকু ওয়েলকু দাদা ![]()
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
অসাধারণ একটা গান...আমি অবশ্য আগে শুনেছিলাম


















