http://www.seoindiaoutsourcing.com/
এ এক অভিনব প্রতিবাদ..... দুর্দান্ত এগিয়ে চলা...
আহ! বাংলাদেশী ও ভারতীয় হ্যাকারদের ভেতরে দারুন এক যুদ্ধ শুরু হয়েছে, বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার এই সাইবার যুদ্ধে বাংলাদেশী সাইবার যোদ্ধারা বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদের সাইবার যোদ্ধারা ৭০০০+ ইন্ডিয়ান ওয়েবসাইট হ্যাক করেছে। গতকাল সারারাত এই হ্যাকিং এর ঘটনা ঘটে। হ্যাকিং আর পাল্টা হ্যাকিং-এর কারণে টালমাটাল অবস্থায় দুই দেশের সাইবার জগত।
বিএসএফ কর্তৃক বাংলাদেশী তরুণী ফেলানী হত্যাকান্ডের প্রতিবাদে 3xp1r3 সাইবার আর্মি , বাংলাদেশ সাইবার আর্মি ও বাংলাদেশ ব্লাক হ্যাট হ্যাকারস্ গ্রুপ ইন্ডিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক করে সেখানে ফেলানী হত্যার প্রতিবাদমুলক বার্তা তুলে ধরে। সীমান্তে হত্যাকান্ড ও বাংলাদেশ বিরোধী কর্মকান্ডের প্রতিবাদেই এই কর্মসূচী হাতে নিয়েছিলো বাংলাদেশী হ্যাকার গ্রুপস। সেখান থেকেই শুরু হয় সাইবার যুদ্ধ। ইন্ডিয়ার হ্যাকাররাও বেশ নড়ে চড়ে বসে এতে। বেশ কয়েকদিন যাবৎ হ্যাক-কাউন্টার হ্যাক চলতে থাকে দুই দেশের সাইবার জগতে। ইন্ডিশেল নামক একটি হ্যাকার গ্রুপের নেতৃত্বে ইন্ডিয়ান হ্যাকার গ্রুপগুলো একত্রিত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে রীতিমত যুদ্ধ ঘোষনা করে। যেখানে বাংলাদেশীরা চেয়েছিলো সকল বর্বোরোচিত হত্যাকান্ডের প্রতিবাদ জানাতে, সেখানে ইন্ডিয়ান হ্যাকারদেরযুদ্ধ ঘোষনা রীতিমত অবাক করার মত। বাংলাদেশী হ্যাকাররা তাই সম্মিলিতভাবে একের পর এক দখল করে চলেছে ইন্ডিয়ার সব গুরুত্বপূর্ণ ওয়েবসাইট।
আর যাই হোক শুরু যখন হয়েছে.... থামতে হবে জয়ের শেষ সীমানায়...
সুত্র: Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



