somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রুথ কমিশন অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ট্রুথ কমিশন অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটঃ
সত্য ও জবাবদিহিতা কমিশনের (ট্রুথ কমিশন) প্রতিষ্ঠার বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চে গতকাল এ রিট আবেদন দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী আদিলুর রহমান খান, উন্নয়ন বিষয়ক নীতিনির্ধারণী গবেষণার (উবিনীগ) নির্বাহী পরিচালক ফরিদা আখতার, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ডা· দীপুমণি এবং মানবাধিকার সংস্থা অধিকারের ভারপ্রাপ্ত পরিচালক নাসিরউদ্দিন এলান এ রিট আবেদনটি দায়ের করেন। আবেদনকারীদের আইনজীবী এডভোকেট এম আসাদুজ্জামান এ ব্যাপারে বলেছেন, বর্তমান সরকারের ট্রুথ কমিশন আইন করার কোন এখতিয়ার নেই। তিনি বলেন, ট্রুথ কমিশন আইন অনুযায়ী দোষ স্বীকার করা ব্যক্তি পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। এটা এক ধরনের সাজা। এ সাজা দেয়ার এখতিয়ার আদালত ছাড়া অন্য কারও নেই। আজ এ রিট আবেদনের শুনানি হতে পারে বলে জানিয়েছেন তিনি। গত ৮ই জুন প্রেসিডেন্ট 'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ' জারি করেন। এই অধ্যাদেশের আওতায় প্রতিষ্ঠা করা হয় পাঁচ মাস মেয়াদি 'সত্য ও জবাবদিহিতা কমিশন' যা ট্রুথ কমিশন হিসেবে পরিচিতি পায়। দুর্নীতির মামলায় অনধিক দুই বছর সাজাপ্রাপ্ত কেউ সত্য ও জবাবদিহিতা কমিশনে আবেদন করে সাজা মওকুফ পেতে পারবেন। রিট আবেদনে বলা হয়, ট্রুথ কমিশন অধ্যাদেশের লক্ষ্য ও উদ্দেশ্য কলামে দুর্নীতি সংক্রান্ত অপরাধের বিচার নিষ্পত্তির জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে এই অধ্যাদেশ প্রণয়নের কথা বলা হয়েছে। এই বিধান সংবিধান পরিপন্থি। কারণ, সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী যথাযথ আদালত ছাড়া ফৌজদারি অপরাধের বিচার ও সাজা দেয়ার ক্ষমতা অন্য কোন কর্তৃপক্ষের নেই। আবেদনে আরও বলা হয়, ট্রুথ কমিশনকে মানুষের সম্পত্তি বাজেয়াপ্তসহ অন্যান্য অধিকার ক্ষুন্ন করার যে ক্ষমতা দেয়া হয়েছে তা-ও সংবিধান পরিপন্থি। রিটে বলা হয়েছে, ট্রুথ কমিশন অধ্যাদেশের ২৯ ধারায় বলা আছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বিচার বিভাগের কাছে সহায়তা চাইলে বিচার বিভাগ ট্রুথ কমিশনকে সহায়তা করতে বাধ্য। এই বিধান সংবিধানের মূল কাঠামো পরিপন্থি। কারণ, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট কোন বিষয় রেফার করলে সে বিষয়ে সুপ্রিম কোর্ট পরামর্শ দিতে পারে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সরকার কেবল বিচারক নিয়োগ করতে পারে। ট্রুথ কমিশন অধ্যাদেশের বিধান স্বাধীন বিচার ব্যবস্থা ধ্বংস করবে। আবেদনে আরও বলা হয়, সংবিধানের ৯৩ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রত্যেকটি অধ্যাদেশ সংসদ অধিবেশন শুরু থেকে ৩০ দিনের মধ্যে সংসদে উপস্থাপন করতে হবে। তবে ট্রুথ কমিশন অধ্যাদেশ এমনভাবে করা হয়েছে যাতে এটি সংসদে উপস্থাপন না করা হয়। তাই সংবিধানের ৯৩ অনুচ্ছেদের প্রয়োগ এক্ষেত্রে যথাযথভাবে হয়নি। সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট তত্ত্বাবধায়ক সরকারের সময় জরুরি প্রয়োজন ও নির্বাচন সংক্রান্ত ছাড়া কোন অধ্যাদেশ জারি করতে পারে না দাবি করে রিটকারীদের আবেদনে বলা হয়, ট্রুথ কমিশন অধ্যাদেশ জরুরি প্রয়োজন ও নির্বাচন সংক্রান্ত বিষয়ের মধ্যে পড়ে না। তাই এই অধ্যাদেশ জারি প্রেসিডেন্টের এখতিয়ার বহির্ভূত। রিটে প্রেসিডেন্টের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও ট্রুথ কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০২
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×