somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন-২০০৮।। বিপুল ভোটের ব্যবধানে সংগ্রাম কমিটির জয়লাভ

২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন-২০০৮
গতকাল অনুষ্ঠিত ৭টি ভ্যালী ও বাগান পঞ্চায়েত কমিটি নির্বাচনে অধিকাংশ বাগানে বিপুল ভোটের ব্যবধানে সংগ্রাম কমিটির জয়লাভ
গতকাল ২৬ অক্টোবর বিশাল চা শ্রমিক জনগোষ্ঠীর একমাত্র ট্রেড ইউনিয়ন সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের প্রথমবারের মতো ৭টি ভ্যালী ও ২০৮ টি চা বাগান পঞ্চায়েত কমিটির ২০০৮ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাথমিক স্তরে গত রবিবার অনুষ্ঠিত ৭টি ভ্যালী ও ২০৮টি বাগান পঞ্চায়েত নির্বাচনে প্রাপ্ত ফলাফলে বেসরকারীভাবে শ্রমিক নেতা মাখন লাল কর্মকার ও রামভজন কৈরির নেতৃত্বাধীন সংগ্রাম কমিটি কর্তৃক মনোনীত ও সর্মথিত প্যানেল ১৪০টি বাগান পঞ্চায়েত কমিটি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। অপরদিকে, ৭টি ভ্যালীর নির্বাচনে অধিকাংশতে সংগ্রাম কমিটি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে বলে জানা গেছে।
দেশের চা শিল্পাঞ্চল সিলেট বিভাগের ৬টিসহ মোট ৭টি ভ্যালীর ২০৮ টি চা বাগানে পঞ্চায়েত কার্যকরী পরিষদ ও ভ্যালী কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে গত রবিবার। গতকাল সোমবার এ রির্পোট লিখা পর্যন্ত (রাত ৯·৩০ টায় ) বেসরকারী ভাবে প্রাপ্ত ফলাফলে ভ্যালী কার্যকরী পরিষদের নির্বাচনে সিলেট ভ্যালীর সভাপতি পদে সংগ্রাম কমিটির শ্রীবাস মহালী, সম্পাদক পদে বিজয় বুনার্জী সমর্থিত কৃপেশ বুনার্জী, জুড়ি ভ্যালিতে সভাপতি পদে বিজয় বুনার্জী সমর্থিত মুরলীধর গোয়ালা ও সম্পাদক পদে সংগ্রাম কমিটির বিজিত লাল কৈরী, লংলা ভ্যালিতে সভাপতি পদে সংগ্রাম কমিটির শহীদুল ইসলাম, সম্পাদক পদে সঞ্জু অধিকারী, লস্করপুর ভ্যালিতে সভাপতি পদে সংগ্রাম কমিটির অবিরত বাক্তি, সম্পাদক পদে যুবরাজ জরা, মনু-ধলাই ভ্যালিতে সভাপতি পদে বিজয় বুনার্জী সমর্থিত গরনা অরমিক ও সম্পাদক পদে সংগ্রাম কমিটির নির্মল পাইনকা ও সর্ববৃহৎ ভ্যালী বালিশিরা ভ্যালিতে সভাপতি পদে সংগ্রাম কমিটির বিজয় হাজরা, সম্পাদক পদে দেবেন্দ্র বাড়াইক জয়লাভ করেন। অপর দিকে, পঞ্চায়েত কমিটির নির্বাচনে সংগ্রাম কমিটি মনোনীত ও সমর্থিত ১৪০টি চা বাগান পঞ্চায়েত কমিটি জয়লাভ করে বলে জানা গেছে। তাদের অপর প্রতিদ্ধন্ধি বিজয় বুনার্জী সমর্থিত পঞ্চায়েত প্যানেল জয়লাভ করে ৪৭টি বাগানে। বাকী গুলোর ফলাফল এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এদিকে আগামী ২ নভেম্বর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ঐ তারিখে বিজয়ী পঞ্চায়েত কমিটি ও ভ্যালী কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন করবেন। এ নির্বাচনে সংগ্রাম কমিটির সভাপতি পদে প্রতিদ্ধন্ধিতা করছেন শ্রীমঙ্গল রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান শ্রমিক নেতা মাখন লাল কর্মকার ও সম্পাদক পদে রাম ভজন কৈরী এবং রাজেন্দ্র বুনার্জী সমর্থিত সভাপতি বিজয় বুনার্জী ও সম্পাদক পদে সীতারাম অলমিক প্রতিদ্ধন্ধিতা করবেন।
আগামী ২ নভেম্বর একযুগে ৭টি ভ্যালীতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগের সিলেট ভ্যালীর লাক্কাতুরা চা বাগান প্রাথমিক বিদ্যালয়, জুড়ি ভ্যালীর কাপনা পাহাড় চা বাগান প্রাথমিক বিদ্যালয়, লংলা ভ্যলীর হোলীছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয়, মনু-ধলাই ভ্যালীর আলীনগর চা বাগান প্রাথমিক বিদ্যালয়, বালিশিরা ভ্যালীর কাকিয়াছড়া চা বাগান অফিস ও লস্করপুর ভ্যালীর চন্ডিছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয় এবং চট্রগাম বিভাগের নেপচুন চা বাগান।
ইতিমধ্যে মৌলভীবাজার জেলায় মৌলভীবাজার সদরে ১টি, রাজনগরে ৪টি, কুলাউড়ায় ৬টি, জুড়ি ৩টি, বড়লেখা ৫টি, কমলগঞ্জ ৭টি ,শ্রীমঙ্গল ৪টি, হবিগঞ্জ জেলায় চুনারুঘাট ৩টি, বাহুবল ২টি, নবীগঞ্জ ১টি, সিলেট জেলায় সিলেট সদর ৬টি, জৈন্তাপুর ৩টি, কানাইঘাট ১টি, ফেঞ্চুগঞ্জ ১টি, চট্টগ্রাম জেলায় ফটিকছড়ি ১৩টি, রাঙ্গুনিয়ায় ১টি, রাঙামাটি জেলায় কাপ্তাই ১টিসহ মোট ৬২টি চা বাগানের পঞ্চায়েত কমিটি বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার একটি চা বাগানে পঞ্চায়েত কমিটির মনোনয়নপত্র বাতিল ঘোষিত হয়েছে। মোট ৭টি চা বাগান পঞ্চায়েত কমিটির কোন মনোনয়নপত্র দাখিল করা হয়নি। এগুলোর মধ্যে রয়েছে মৌলভীবাজার জেলার বড়লেখায় ২টি চা বাগান, শ্রীমঙ্গল ২টি , ফটিকছড়ি ১টি, রাঙ্গুনিয়ায় ১টি ও বাঁশখালিতে ১টি।
উল্লেখ্য, প্রথমে ২৩২টি চা বাগানের পঞ্চায়েত কমিটি গঠনের লক্ষ্যে মনোনয়নপত্র আহবান করা হয়েছিল। পরে চা শ্রমিকদের দাবীর প্রেক্ষিতে আরো ৬টি ফাঁড়ি চা বাগানের নাম অর্ন্তভূক্ত করা হয়েছে। পঞ্চায়েত ও ভ্যালী নির্বাচনে এবছর মোট ভোটার সংখ্যা ৮৭,৯৩৭ জন।
এবারের নির্বাচনকে ঘিরে শুরু থেকেই চা বাগানগুলোতে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা। বিশেষ করে বিভিন্ন সুবিধা বঞ্চিত চা শ্রমিকরা প্রথমবারের মত নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নিবাচিত করতে পেরে মহা খুশী। বৈরী আবহাওয়ার মধ্যেও গত রবিবার ভোটাররা তাদের পছন্দের প্রার্থীরা কে ভোট প্রদান করেন।

২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×