আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার(অক্টোবর ৭) ২০১১ ক্রিকেট বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত করেছে। জোহানেসবার্গে দেওয়া ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার ঘোষণা অনুযায়ী বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে। এই গ্রুপে আরো রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস। গ্রুপ 'এ'-তে রয়েছে চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, কানাডা ও কেনিয়া।
২০১১ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
গ্রুপ 'এ' : অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, কানাডা ও কেনিয়া।
গ্রুপ 'বি': বাংলাদেশ,ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস।
মতামত: বাংলসদেশ তুলনা মূলকভাবে সহজ গ্রুপে পরেছে কারন ওয়েস্ট ইন্ডিজ নিশ্চত ভাবে নিউজিল্যান্ডের চেয়ে দূর্বল। গ্রুপ 'এ' তে দুই এশিয়ান দেশের পাশাপাশি আছে অস্ট্রেলিয়া। আর গ্রুপ 'বি' তে আমাদের প্রতিপক্ষ এশিয়ার একমাত্র দেশ ভারত। আর দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এই তিন দেশ যে এশিয়ার স্পিনিং উইকেটে দূর্বল তা প্রমানিত।
আমাদের মূল টার্গেট ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌছান। গ্রুপে ইংলেন্ড ছারা সবাইকে বাংলাদেশ একাধিক বার হারিয়েছে। ভারতের বিপক্ষে খেলাটা ছারা আর সবগুলো খেলাই সম্ভবত বাংলাদেশে হবে। সুতরাং নিজ দেশে প্রথম বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল খেলার দারুন সুযোগ এখন মাশরাফি-সাকিবদের সামনে ! আমার বিশ্বাস ওরা নিশ্বই পারবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

