somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোড টু ইউ-কে ৮: না গেলেই কী নয় ? যেতে যে হবেই.........

১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত এক মাস মনের সকল চিন্তা ঘুরপাক খাচ্ছিল একটি বিষয়কে কেন্দ্র করে আর তা হচ্ছে 'কবে যে ভিসা পাব .........আদ ও পাব কী'। মাঝে মাঝে মানের উপর ভিষন চাপ তৈরী করত সিন্দাবাদের ভূতের মত কাধে ভড় করা টেনশন। মাঝে মাঝে নিজেই নিজেকে শান্তনা দিতাম "ভিসা পেলে ভাল না পেলে আরো ভাল"। কিন্তু নিজেকে আর কতক্ষণ ই বা এভাবে শান্ত রাখা যায়। অবস্থা আরো খারাপ হল চাকরীটা ছেড়ে দেওয়ার পর, সময় যেন আর কাটতে ই চায় না....

১৮ ই অক্টোবর ১১:০০

ভিসা অফিসের সামনে দাড়িয়ে আছি। বাংগালী গত ৫-৭ বছরে আর যাই হোক 'লাইনে দাড়াতে' শিখে গেছে। আমি ৮-১০ জনের পরে থাকলেও আমার পেছনে প্রায় ৪০-৫০ জন। ১২:০০ টায় সবাইকে নিয়ে ঢুকাল ভিএফএস এর ভেতরে। প্রথমেই এপ্লিকেশন স্লিপ ( এপ্লিকেশন জমা দেওয়ার সময় দিয়েছিল) জমা দিতে হল কাউন্টারে। এর পর এক এক করে নাম ডাকা আর ভিসা প্রদান, এ যেন আনন্দ আর বেদনার যুগোলবন্ধি। রিফিউজ হওয়া ছেলে-মেয়েগুলোর কষ্ট মন ছুঁতে না ছুঁতেই অন্যের সাফল্যের আনন্দ এসে ভড় করছে নিজের উপর। ৮-১০ জনের পরে আমার ডাক পড়ল, হলুদ খামটা যখন হাতে পেলাম তখন হটাত্ করেই মনটা একেবারে শুন্য হয়ে গেল যেন কোন অনুভূতি ই নেই। হলুদ কখনই আমার প্রিয় রং ছিল না তবে তখন কেন যেন খামটাকে অনেক সুন্দর দেখাচ্ছিল।

১৮ ই অক্টোবর ০৩:০০

টিকিট কনফর্ম করে ফেল্লাম। গাল্ফ এয়ারের ঢাকা-বাহারাইন-লন্ডন রিটার্ন টিকিট ৬৭৯০০ টাকা। টিকিট গাল্ফের হলে ও বিমানগুল জেট এয়ার ওয়েজের। আগামী ২২শে অক্টোবর রাত ৯:৫০ এ উড়ল দিতে হবে।

মনটা অনেক দিন পর অন্য কিছু নিয়ে ভাবার সময় পেল, আচমকাই লক্ষ করলাম চারপাশের আপনজনের চেহারায় লুকনো অব্যক্ত বেদনা যেন বলতে চায় "যেতে ই কী হবে? না গেলে কী এমন ক্ষতি ?"

১৯ শে অক্টোবর ১০:০০

হাতে সময় নেই তাই আজই কেনা কাটা করতে বেরিয়েছিলাম। যদিও গত শুক্রবার কসমেটিক্স ও স্টেশনারী পন্যগুল কিনে ফেলেছিলাম। আজ জামা-কাপড়, জুতা, বেগ এই সব কিনলাম। ঔষধপত্র, মসলা-পাতি ও টেকি পন্যগুল কাল কিনব। কেনা কাটার মাঝারি সাইজের একটা ফর্দ তৈরি করে ফেলেছি, এখানে পোস্ট করতে পারলে হয়ত অনেকের কাজে লাগত কিন্তু ১২০-১২৫ টা আইটেমের লিস্ট দেখে এখন নিজেরই ক্লান্তি লাগছে !


২০ শে অক্টোবর

আগামীকাল পাউন্ড এনডোর্স করতে হবে। আর বাকি কেনাকাটা ও শেষ করতে হবে। অফিসে যাব একবার, এস্কপিরিএন্স লেটেরটা আনতে হবে।


যাবার আগে আর লিখতে পারব কীনা জানি না, তবে অবশ্বই চোখ বোলাব। ব্লগ দেখা এখন মাছ-ভাত খওয়ার মতই অভ্যাসে পরিণত হয়েছে এই ৪-৫ মাসে। আপনারা দোয়া করবেন একটু আমার জন্যে যেন ভাল ভাবে পৌছাতে পারি।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৬
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×