আমার প্রিয় পোস্ট

শেয়ার ব্যবসা - ১: যে ভাবে শুরু করতে পারেন

১৬ ই মার্চ, ২০১০ রাত ১১:২৯

শেয়ারঃ
0 16 0

ভূমিকা : এই ব্লগে প্রায়ই শেয়ার বাজার নিয়ে কিছু পোস্ট আসে, সেগুল পড়া আর টুকটাক ২-১ টা কমেন্ট করাই ছিল আমার কাজ। আজ হটাৎ করেই এক জনের মেইল পেলাম। শেয়ার বাজার সম্পর্কে জানতে চান-শিখতে চান। সম্ভবত আমার কোন কমেন্ট পড়েই ওনার জানার আগ্রহ হয়েছে........

আমার অভিগ্যাতা খুব বেশি দিনের নয় মাত্র ২ বছরের। নেট ঘেটে আর বিভিন্ন ব্লগ/ পত্রিকা পড়েই শিখেছি এই বাজারের নিয়ম-কানুন। প্রসেসটা কষ্টসাদ্ধ :) ৬ মাস লেগেছিল অ,আ, ক, খ শিখতে আর রিসোর্সের সল্পতা ত ছিলই। আমাদের শেয়ার বাজারের মূল সমস্যা হল প্রচুর অজ্ঞ বিনিয়োগকারীর উপস্থিতি, এখানকার ৮০ ভাল লোক শিক্ষিত হলেও তাদের কত জন শেয়ার ও শেয়ার মার্কেট সম্পর্কে জ্ঞান রাখে বা জ্ঞান লাভের চেষ্টা করে তা এক আল্লাহই জানে। এদের বিনিয়োগের ভাব-সাব দেখে মনে হয় না কেউ জানার বা শেখার চেষ্টা করে। এই শিক্ষিত (!) লোকজন গুলর জন্যই মার্কেটের বেহাল দশা :( নিয়ম-নীতির ধার না ধেরে আমাদের মার্কেট তাই উঠা-নামা করে গুজব আর হুজুগের উপর।

তাই ভাবলাম এক জনকে না জানিয়ে না শিখিয়ে বরং আমার সীমিত জ্ঞান সবার সাথেই শেয়ার করি। আর এতে যদি কারো নূন্যতম কোন উপকার হয় তবে ক্ষতি কি ? এটা ত আর কেজি ওয়ান-টু র কোন পাঠ না যে শেয়ার করলেই ক্লাসের অন্য কেউ ফার্স্ট হয়ে যাবে :) :) তাহলে শুরু করা যাক -

১। যে ভাবে শুরু করতে পারেন-

প্রথমেই শেয়ার বাজারের প্রচলিত টার্মসগুল শিখুন -

Earning Per Share (EPS): earning of each share unit of a company.
Suppose company A's net earning (total earning -tax - operation cons ) is 100 TK and total number of share is 10. Thus the EPS= 100 TK/10 = 10 TK

শেয়ার প্রতি আয় - ধরুন কম্পানি ক এর নিট বাৎসরিক আয় ১০০ টাকা এবং মোট শেয়ারের পরিমান ১০ টি । সুতরাং শেয়ার প্রতি আয় হল ১০ টাকা । এটা যত বেশি হবে সেই শেয়ার তত বেশি লাভ দেবে।

Net Asset Value (NAV): Asset (such as matchings, buildings, land, deposit money ) value of each share. If company A has 100 share and its net total asset value is 10,000TK then NAV= 10,000TK/100 = 100TK

শেয়ার প্রতি নিট সম্পদ - ধরুন কম্পানি ক এর নিট সম্পদ ১০০০ টাকা এবং মোট শেয়ারের পরিমান ১০ টি । সুতরাং শেয়ার প্রতি নিট সম্পদ হল ১০০ টাকা । এটা যত বেশি হবে সেই শেয়ার তত ভাল এবং এর দাম ও বেশি হবে।

Price Earning Ratio (P/E): Ration of earning with price. Suppose company A's EPS is 20TK and its current price is 600TK thus P/E= 600TK / 20TK =30।

দাম ও আয়ের অনুপাত -ধরুন কম্পানি ক এর শেয়ার প্রতি আয় ১০ টাকা এবং মার্কেটে চলতি মূল্য ১৪০ টাকা । সুতরাং দাম ও আয়ের অনুপাত হল ১৪ । এটা যত বেশি হবে সেই শেয়ারে বিনিয়োগ করা তত খারাপ। সাধারনত এটা ১৬-২০ ক্রস করলে সেই শেয়ারকে ঝুকিপূর্ন ভাবা হয়। শেয়ার কেনার সময় এই অনুপান যত কম হয় ততই ভাল।

Face value : Inertial price of a share. - শেয়ারের প্রাথমিক মূল্য
Market value: Current price of a share. - চলতি বাজার মূল্য

The authorized capital of a company (sometimes referred to as the authorized share capital or the nominal capital) is the maximum amount of share capital that the company is authorized by its constitutional documents to issue to shareholders. Part of the authorized capital can (and frequently does) remain un-issued.

-- কোন কম্পানির সর্বোচ্চ সম্পদের পরিমান (আপার লিমিট)।

Paid-Up Capital: The total amount of shareholder capital that has been paid in full by shareholders.

-- শেয়ারের প্রাথমিক মূল্য অনুযায়ি সকল শেয়ারের মোট মূল্য

outstanding capital : The number of shares of capital stock that have been issued and that are in public hands. Outstanding stock excludes shares issued but subsequently repurchased by the issuer as Treasury stock. Outstanding stock is used in the calculation of book value per share and earnings per share. Also called shares outstanding, stock outstanding.

--> শেয়ারের প্রাথমিক মূল্য অনুযায়ি জনসাধারনের হাতে থাকা সকল শেয়ারের মোট মূল্য।

source: http://www.dseinvestor.tk (এই গ্রুপে আরো কিছু আছে
উৎসাহীরা মেমবার হতে পারেন, তবে অনেক দিন ধরে এটা ইনেকটিভ :( শেখার পাবলিক নাই :( ,আমি বেশ কিছু জিনিস এখান থেকে শিখেছি)

ব্যবসা বানিজ্য সম্পর্কিত পত্রিকা, ডিএসইর নিউজ পড়ুন - শেয়ার বাজারে থাকা কম্পানিগুলর খোজ-খবর এখানেই পাবেন।

আর যারা সেকেন্ডারি মার্কেটে যাবেন তারা বিনিয়োগ করার পুর্বেই বাজার স্টাডি করুন এবং আপনার স্কিল কতটা হলা তা যাচাই করুন-
এই প্রসেসটার নাম ভার্চুয়াল ট্রেডিং মানে কাগজে-কলমে কেনা কাটা :)

প্রথমেই মনে মনে ধরুন আপনার কাছে ১,০০,০০০ টাকা আছে । এবার আপনার পছন্দের শেয়ার গুল কিনুন :) (ভার্চুয়ালি) । লাভ হলে বেচুন আর লস হলে বাচার উপায় খুজুন। এই ভাবে ৩-৪ মাস ভার্চুয়াল ট্রেডিং করলেই আপনি বুঝতে পারবেন আসল মার্কেটে আপনার অবস্থা কেমন হবে।

এখন অনেকেই প্রশ্ন করবেন -

১। কোন শেয়ার কেনা উচিত তা কী ভাবে বুঝব ?
২। আর কতটুকু পরিমানেই বা কিনব ?

জানার জন্য চোখ রাখুন আগামী পোস্টে ......ভাল থাকবেন।


শেয়ার-বাজার বিষয়ক সব পোস্ট একত্রে পেতে ক্লিক করুন

 

প্রকাশ করা হয়েছে: শেয়ার বাজার  বিভাগে । সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১১ সকাল ১০:৫৯ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই মার্চ, ২০১০ রাত ১১:৩৮
রাজিব খান০০৭ বলেছেন: শেয়ার ব্যবসায় নামার ইচ্ছে আমার অনেক দিনের। আপনি যদি আমায় হেল্প করবেন আশা করি। আপনার ইমেইলটা দেওয়া যাবে কি? পোস্টটায় না গিয়ে সরাসরি কথা বলতে চাচ্ছিলাম আরকী
১৬ ই মার্চ, ২০১০ রাত ১১:৪৩

লেখক বলেছেন: আমার টাইটেলে দেখুন

২. ১৬ ই মার্চ, ২০১০ রাত ১১:৪০
একটু বর্ষা... বলেছেন: পুরোটা বাংলায় দিলে ভালো .
৩. ১৬ ই মার্চ, ২০১০ রাত ১১:৪০
রাজিব খান০০৭ বলেছেন: দুর। দেওয়া আছে দেখছি। সরি সরি।
৪. ১৬ ই মার্চ, ২০১০ রাত ১১:৪১
একটু বর্ষা... বলেছেন: পুরোটা বাংলায় দিলে ভালো .
১৬ ই মার্চ, ২০১০ রাত ১১:৪৫

লেখক বলেছেন: ঠিক আছে চেষ্টা করছি। আমার কষ্ট অনেক বাড়নে আর কি :( তবে বাংলায় কতটুকু বোঝাতে পারব আল্লাই জানে.....।

১৬ ই মার্চ, ২০১০ রাত ১১:৪৮

লেখক বলেছেন: শুরু করলাম ....... যদি অজানা কিছু জানা যায়। ধন্যবাদ।

১৭ ই মার্চ, ২০১০ রাত ১২:২১

লেখক বলেছেন: ধন্যবাদ।

৭. ১৭ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৪৫
ভদ্র বলেছেন: এ লিখার জন্য ধন্যবাদ।

গ্রুপ ব্লগে 'শেয়ার বাজার এনালাইসিস' নামক একটি গ্রুপ ব্লগ আছে। ওটার সদস্য হোন। শেয়ার সংক্রান্ত তথ্যসমূহ এক ঘাটে এলে সকলে সহজে তথ্য খুঁজে নিতে পারবে।

এ লিখার জন্য ধন্যবাদ।
৮. ১৭ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৪৫
ভদ্র বলেছেন: এ লিখার জন্য ধন্যবাদ।

গ্রুপ ব্লগে 'শেয়ার বাজার এনালাইসিস' নামক একটি গ্রুপ ব্লগ আছে। ওটার সদস্য হোন। শেয়ার সংক্রান্ত তথ্যসমূহ এক ঘাটে এলে সকলে সহজে তথ্য খুঁজে নিতে পারবে।

৯. ০৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০৫
সুজয় আহেমদ বলেছেন: অনেক উপকার হলো আমার।
১০. ১০ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৮
আনিসুর র বলেছেন: ৮ম আইসি বি মিউচুয়াল ফান্ট কিনেছিলাম নেট এ্যাসেট ভ্যালুর কম দামে। কয়েকদিন পর খবর পেলাম ২০১১ সালে বন্ধ করবে। ২০১১ সালে যদি বন্ধ করে এবং তখন যদি এর নেট এ্যাসেট ভ্যালু ১৫০০ থাকে তখনকার কারেট মার্কেট প্রাইজ এর ভিত্তিতে তখন আমি কত টাকা পাইতে পারি। এর ট্যাক্স হিসাবটা কিরকম। আমি এই প্রশ্নটা অনেকের কছে করেছি উত্তর পাইনি। আশাকরি
১০ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০৬

লেখক বলেছেন: লেখক বলেছেন: মিচুয়াল ফান্ডের এসেট ভ্যালু ২ রকমের

Net Asset Value Per Share

Net Asset Value Per Share (according to market price)

এখন ধরুন ২০১১ সালে

Net Asset Value Per Share - ১১০০ টাকা
Restated Net Asset Value Per Share (according to market price)-১৬০০ টাকা

তাহলে আপনি নিশচিত ভাবে ১১০০ টাকার উপরে পাবেন।

আর যেহেতু একটি মিচুয়াল ফান্ডের পোর্টফলিওতে অনেক বেশী শেয়ার থাকে তাই সব একসাথে বেচে দিলে তা বাজার মূল্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। তাই আপনি হয়ত ১৬০০ এর কিছু কম পাবেন।

আর ট্যাক্সের পরিমান সাধারন শেয়ারের কেশ ডিভিডেন্টের মতই হবে (সম্ভবত ১৫%)

১১. ১০ ই এপ্রিল, ২০১০ রাত ৮:০৩
আনিসুর র বলেছেন: ধন্যবাদ আপনাকে।
------------------------------------------------------------------------------
On the close of operation on 16.03.2010 , the ICB Mutual Funds have reported Net Asset Value (NAV) for Eighth ICB M.F. of Tk. 837.33 perunit on current market price basis against face value of Tk. 100.00 each. Whereas, on the basis of Cost Price, Net Asset Value (NAV) per unit of the said 271.39 respectively.
-------------------------------------------------------------------------------

হিসাবটা কি আমি এই ভাবে করতে পারি।

তার নেট এ্যাসেট ভ্যালু ২৭১.৩৯ টাকা।

বর্তমান যে শেয়ার আছে তা বিক্রি করলে সম্পদ হবে পিতিটি শেয়ারের ৮৩৭.৩৩ টাকা করে।

২৭১.৩৯ টাকা তার কস্ট ভ্যালু ৮৩৭.৩৩ টাকা থেকে বাদ দিলাম ২৭১.৩৯ টাকা=৫৬৫.৯৪ টাকা প্রোফিট।

৫৬৫.৯৮ টাকা থেকে ১৫% ট্যাক্স + ১% ফান্ড ম্যানেজার ফিস বাদ দিলাম ৯০.৫৫ টাকা।

প্রোফিট থাকলো ৪৭৫.৪২+২৭১.৩৯ তার নেট এ্যাসেট=৭৪৬.৮১ টাকা।

আমি কি আসা করতে এখন যদি ফান্টটি ক্লোজ করা হয় তবে ৭৪৬.৮১ টাকা পাবই।
১১ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:৪৩

লেখক বলেছেন: হ্যা যদি পোর্টফলিওতে থাকা সব শেয়ার বিক্রি করে শেয়ার প্রতি ৮৩৭.৩৩ টাকা পাওয়া যায় (কারন এই মার্কেট ভ্যালু বাজারের অবস্থার উপর নির্ভরশীল। আপ মার্কেটে ভাল রেট পাবেন ডাউন মার্কেটে খারাপ)

১২. ০৭ ই জুন, ২০১০ রাত ১০:০৪
কুঁড়ের বাদশা বলেছেন: আমরা কয়েক ফ্রেন্ড মিলে ঠিক করেছি একসাথে নামব। শুরুটা করব প্রাইমারী শেয়ার দিয়ে ।
সিরিজ পড়া শুরু করলাম।
অনেক হেল্পফুল হবে আশা করি।

০৭ ই জুন, ২০১০ রাত ১১:২৫

লেখক বলেছেন: শুরু হিসেবে প্রাইমারি শেয়ার খারাপ নায়। তবে সমস্যা একটাই লটারিতে প্রাইমারি শেয়ার পাওয়া বেশ কঠিন। শেষা করুন পেয়েও যেতে পারেন। আর যদি সেকেন্ডারীতে ট্রাই করেন তবে ব্যাংক দিয়ে শুরু করাই ভাল কারন এটা তুলনামূলক ভাবে নিরাপদ।

আশা করি এই সিরিজ আপনার কাজে পাগবে।

১৩. ১০ ই জুন, ২০১০ রাত ১২:৫১
কুঁড়ের বাদশা বলেছেন: P/E যত বেশি হবে সেই শেয়ারে বিনিয়োগ করা তত খারাপ। সাধারনত এটা ১৬-২০ ক্রস করলে সেই শেয়ারকে ঝুকিপূর্ন ভাবা হয়। শেয়ার কেনার সময় এই অনুপান যত কম হয় ততই ভাল।

---
একটু বুঝিয়ে বলবেন কেন কম হলে ভাল ?
১০ ই জুন, ২০১০ রাত ১:২২

লেখক বলেছেন: ধরুক কম্পানি 'ক' এর শেয়ার প্রতি বাৎসরিক আয় (আর্নিং পার শেয়ার , ইপিএস) হল ৪০ টাকা এবং এর বর্তমান বাজার মূল্য ৫৫০ টাকা। তা হলে মূল্য ও আয়ের অনুপাত ( প্রাইস আর্নিং রেশিও, পিই ) হল ৫৫০/৪০ = ১৩'৭৫


ফলে পিই বেশি মানে আয়ের তুলনায় দাম বেশি আর কম পিই মানে আয়ের সাথে দামের দূরত্ব কম।

এখন আপনিই বলুন মুনাফার জন্য, কম দামে বেশী আয় করে এমন কম্পানির শেয়ার কেনা উচিত নাকি বেশী দামে কম আয় করে এমন কম্পানির শেয়ার কেনা উচিত?


আয় ১৫-২০ এর মানে হল -

সম্পানি সধারনত তার আয় অনুযায়ী ডিভিডেন্ড (লভ্যাংশ) দেয়। কোন কম্পানির ইপিএস যদি ১০ টাকা ও বাজার মূল্য যদি ১০০ টাকা হয় তবে ঐ ১০০ উশুল হতে ১০ বছর লাগবে :) তবে আমাদের বাজারে কম্পানিগুল লভ্যাংশ হিসেবে নগদ টাকার চাইতে বোনাস শেয়ার বেশি দেয় তাই ১৫-২০ টলারেবল।

১৪. ১০ ই জুন, ২০১০ রাত ২:০৭
কুঁড়ের বাদশা বলেছেন: দেশের বাইরে থেকে কিভাবে ট্রেডিং করা যায় ?
এই পেজে Click This Link দেখলাম সব দেয়া আছে।
সব বুঝতে পেরেছি ।
প্রশ্ন হল ফর্মগুলো ডাউনলোড করে হার্ডকপি আকারে কুরিয়ার করে ksecuritiesbd তে পাঠিয়ে দিতে হবে ?

--

Apnake অনেক জ্বালাচ্ছি । ভবিষতে আরো জ্বালাবো :)
১০ ই জুন, ২০১০ ভোর ৫:২৩

লেখক বলেছেন: না আপনাকে অথবা আপনার অথরাইজড কাউকে সশরিরে উপস্থিত হতে হবে।

১৫. ১০ ই জুন, ২০১০ দুপুর ১২:৩০
কুঁড়ের বাদশা বলেছেন: আরেকটি প্রশ্ন আছে

সাধারন/সার্বিক/সিলেক্টেড মূল্যসুচক এই হিসাব গুলো কিভাবে করা হয় ?
১০ ই জুন, ২০১০ দুপুর ১:৩৪

লেখক বলেছেন: ডিএসইর ওয়েবে বিভিন্ন ইনডেক্স নিয়ে বিস্তারিত বলা আছে।

১৬. ২৭ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:১৩
কুঁড়ের বাদশা বলেছেন: আরেক টা বিষয় ভাই জানতে চাইছিলাম

শেয়ারের দাম কিভাবে বৃদ্ধি পায় ?
শেয়ার বাজারে নিউজ দেখি ঘন্টায় ১৪ বার উঠানামা করে।
এত ফ্লাকচোয়েট করার কারন টা কি ?
০২ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন: শেয়ারের দাম-বাড়া কমার মূল যোগসূত্র হওয়া উচিত প্রতিষ্ঠানের আয় হ্রাস-বৃদ্ধির সাথে ।

তবে আমাদের মার্কেটে গুজব ও হুজুগ একটা বড় কারন তাই দেখা যায় ১-২ বছর ধরে উৎপাদন বন্ধ এমন প্রতিষ্ঠানের শেয়ার মূল্য ও বাড়ছে। এর জন্য অবশ্য বাজারে ভাল শেয়ারের সল্পতাও অনেকাংশে দায়ী।


দিনের নিউজ পুলে জমা সব খবরই বার বার রিপিটেশন করা হয়।

১৮. ২৬ শে আগস্ট, ২০১০ রাত ২:২৪
রণদীপম বসু বলেছেন: এখান থেকেই শেয়ারের প্রাথমিক পাঠ নেয়া শুরু করলাম।
ধন্যবাদ আপনাকে।
১৯. ০৩ রা অক্টোবর, ২০১০ দুপুর ১২:৩৫
আব্দুল্লাহ আল নোমান বলেছেন: ধন্যবাদ দিয়ে আপনার প্রচেষ্টাকে খাটো করতে চাইনা =p~
আশা করবো আপনার সবগুলো পোষ্ট আমাদের মত অজ্ঞদের বিশেষ কাজে লাগবে!!
০৩ রা অক্টোবর, ২০১০ দুপুর ১:২৭

লেখক বলেছেন: আপনার প্রত্যাশা কিন্চিত করিমান পূরণ করতে পারলেই আমার কষ্ট স্বার্থক হবে।

২০. ০৭ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:০৭
কাপালিক বলেছেন: আপনাকে ধন্যবাদ দেয়ার ভাষা নেই! শেয়ার ব্যবসার মতো জটিল বিষয় সবাইকে শেখাচ্ছেন - সত্যিই অসাধারন কাজ।

দেশের বাইরে ছিলাম অনেকদিন। সপ্তাহ্ খানেক হলো ফিরে এসেছি। কি করব বুঝতে পারছি না। শেষে সিদ্ধান্ত নিলাম শেয়ার ব্যবসায় নামবো। কিন্তু হুট করে ঝাপিয়ে না পড়ে আগে কিছু শিখে নিতে চাই। খুঁজতে খুঁজতে আপনার সিরিজটা পেয়ে গেলাম। অনেক কাজে লাগবে। এই বিষয়ে শিখতে আপনাকে জ্বালাবো সব সময়। আশাকরি সাহায্য পাব।

এই মাসে স্টক বাংলাদেশ ডট কমের টেকনিক্যাল এনালাইসিস কোর্সটা করছি। আর কিভাবে শিখতে এবং শুরু করতে পারি জানাবেন। আর সিরিজটা চালিয়ে যাবেন প্লিজ!
২৩. ২৯ শে নভেম্বর, ২০১০ রাত ১:১৬
arif_ahamed বলেছেন: বস Primary Share ব্যবসার জন্য তো বিও একাউন্ট লাগে তার জন্য ত আবার ব্যাংক একাউন্ট খুলতে হবে কোন ব্যাংকে ও কোন একাউন্ট খুললে ভালো হবে এ মেইল দিয়ে অথবা এইখানে কমেন্ট করে জানাবেন তারাতাড়ি।
২৯ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:১৬

লেখক বলেছেন: আমানার নামে অথবা জয়েন্ট একাউন্ট হলেই চলবে। আর বিও একাউন্ট এর জন্য নতুন ব্যাংক একাউন্ট খোলার প্রয়োজন নেই। কোন ব্যাংক একাউন্ট না থাকলেই কেবল নতুন একাউন্ট খুলুন। সরকারী/বেসরকারী যে কোন ব্যাংক একাউন্ট হলেই চলবে।

২৪. ১৪ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:২৮
ভালবাসা007 বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.১২৭৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দেশে কম্পিউটার ইন্জিনিয়ারিং -এ স্নাতক ও বিলেতে স্নাতকোত্তর ডিগ্রীর পাঠ চুকিয়ে বর্তমানে একটি সনামধন্য মাল্টিনেশনাল আইটি ফার্মে কাজ করছি। পাশ্চাত্য...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ