আমার প্রিয় পোস্ট

শেয়ার ব্যবসা-৬: যে ভাবে ঘোষিত হতে যাওয়া ডিভিডেন্ট হিসাব করবেন

০৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:২৩

শেয়ারঃ
0 14 0

ডিভিডেন্ট ডিক্লারেশন সব সময়ই শেয়ার বাজারের ঐ শেয়ারের দামের উপর গুরুত্বপূর্ন প্রভাব ফেলে যা খারাপ-ভাল দুই প্রকারেরই হতে পারে। ডিভিডেন্ট ডিক্লারেশন হল একটি কম্পানির স্টেটেজিকাল বিজনেস ডিসিশন ফলে আগে থেকে তা অনুমান করা বেশ দূঃস্বাদ্ধ কাজ (তবে আমাদের দেশে লিকআউটের ঘটনা প্রায়ই ঘটে :) )। তবে কম্পানির পরিচালনা পরিষদ যদি কোন বিশেষ সিচুয়েশন দ্বারা বায়াসড নায় হয় তবে আপনি বেশ সহজেই ঘোষিত হতে যাওয়া ডিভিডেন্ট সম্পর্কে আগাম ধারনা পেতে পারেন।

আসুন একটি উদাহরনের মাধ্যমে প্রকৃয়াটি দেখি -

Business Segment: Bank (ডিএসই তে লিস্টেড একটি ব্যাংক। নীতিগত কারনে নাম ডিসক্লোজ করতে না পাড়ার জন্য দুঃখিত)

Authorized Capital in BDT* (mn) 5000.0
Paid-up Capital in BDT* (mn) 3822.0

দুটর মধ্যে বেশ বড় ধরনের ব্যবধান করেছে। আবার বেসেল-২ বাধ্যবাদকতার জন্য ব্যাংকের মূলধন বৃদ্ধি প্রয়োজন। সুতরাং তাদের কেশের পরিবর্তে বোনাস শেয়ার ঘোষনা করার সম্ভবনা প্রবল।

Bonus Issue 30% 2008, 40% 2007, 75% 2006,200% 2005, 100% 2004,25% 2001

---পূর্ববর্তী বছরগুলতেই একই ধারা লক্ষ করা যায়।

সাল - EPS- ডিভিডেন্ট
2001 203.61 25%B
2002 199.11 -
2003 94.92 -
2004 67.35 100%B
2005 143.36 200%B
2006 70.46 75%B
2007 64.45 40%B
2008 51.54 30%B
2009 n/a ?

সাম্প্রতিক বছরগুলতে ঘোষিত ডিভিডেন্ট । যেহে্যু 2001 2002 ও 2003 এর ঘোষিত ডিভিডেন্ট আয়ের সাথে অসংগতিপূর্ন ফলে তা শোধরাতে 2004 2006 2007 এ অতিরিক্ত ডিভিডেন্ট দেয়া হয়েছে। তাই আমরা 2007 2008 এর ঘোষিত ডিভিডেন্টকে স্টেন্ডার্ড ধরে আমাদের কেলকুলেশন করব -


2007 এ EPS- ডিভিডেন্ট এর অনুপাত 0.62
2008 এ EPS- ডিভিডেন্ট এর অনুপাত 0.58

অতএব এভারেজ অনুপাত 0.60 কে আমরা বেজ ধরমাম 2009 এর জন্য

Basic EPS in BDT* 37.03 (Q3 -9 Month)

এখন প্রতিটি কম্পানি ৩ মাস পর পর তাদের আয়ের হিসার দেয় (যা হল সাম্ভাব্য হিসার ; একুরেট নয়) । ৯মাসের আয়কে (37.03) ১২ মাসে রিফলেক্ট করলে দাড়ায় 49.37।

সুতরাং এই কম্পানির সাম্ভাব্য ডিভিডেন্ট হবে (49.37 * 0.60 ) = 29.6%B


এবার আসুল দেখি আমাদের প্রেডিকশন কতটা সঠিক ছিল। 2009 সালের জন্য কম্পানিটি নিম্নক্ত ডিভিডেন্ট ঘোষনা করেছে

Basic EPS in BDT* (Q4 -12 Month) 54.74
Dividend : 30%B


দেখতেই পাচ্ছেন আমাদের প্রেডিকশন বেশ ভালই ছিল (নিজেকে ত এখন যতিশি যতিশি মনে হচ্ছে :) । রেজাল্ট দেখে আমি নিজেও একটু অবাক হয়েছি )। আর এর মূল কারন -

১। কম্পানি তার Dividend সংক্রান্ত সাধারন ফর্মূলা থেকে সরে আসেনি।
২। কম্পানির শেষ ৪ মাসের আয় পূর্ববর্তী মাসগুলর মতই সচল ছিল।
৩। কম্পানি আয় সংক্রান্ত অতিরন্জিত/ ভুল কোন সংবাদ পূর্বে প্রকাশ করেনি

** উপরে বর্নিত উপায়টি মূলত সাধারন কেলকুলেশনের উপর ভিত্তি করে রচিত। সব সময় তা ১০০% কারেক্ট হবে তার কোন নিশ্বয়তা নাই তবে অতিপ্রাকৃত কোন ঘটনা না ঘটলে এর একিউরিসি রেট ৮০-৯০%।

অট: এই পর্বের মধ্য দিয়েই শেয়ার বাজার সংক্রান্ত সিরিজটির সমাপ্তি ঘটছে। জানি না আমার ক্ষদ্র জ্ঞানের কতটুকু পাঠকদের সাথে শেয়ার করতে পেরেছি। আশা করি আমার এই প্রচেষ্টা কিছুটা হলেও আপনাদের উপকারে লাগবে। যদি তা সত্যিই আপনাদের কাজে লাগে তবে তাই হবে এই সিরিজের স্বার্থকতা। পরিশেষে সিরিজটির সকল পাঠকের প্রতি রইল শুভ কামনা। সবাই ভাল থাকবেন।

শেয়ার বাজার বিষয়ক সকল পোস্ট একত্রে পেতে ক্লিক করুন

 

প্রকাশ করা হয়েছে: শেয়ার বাজারশেয়ার বাজার  বিভাগে । সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১১ সকাল ১০:০২ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:৫৬
হা...হা...হা... বলেছেন: এই হিসেবে এবার উত্তরা ব্যাংকের ডিভিডেন্ট কি হতে পারে?
০৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: আসুন নিজে করি :)

আপনি যেহেতু ব্যাংকের নাম বলে ফেলেছেন তাই এ নিয়ে মন্তব্য করা সম্ভব নয় ( ডিএসই কোড অব কন্ডাক্ট :) আজন নিয়ম সারা বাজার ভর্তি গুজব সেই দিকে নজর নাই। স্পেকুলেটেড খরব পত্রিকা ও ওয়েবের মাধ্যমে প্রকাশ করায় যত বিধিনিশেধ )

ভাই এই খানে জবাব দিলে, ডিজিটাল উপায়ে গুজব ছড়ানোর দায়ে আমার নামে হুলিয়া জারি হয়ে যেতে পারে।

- মেইল দেন

৪. ০৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০৪
সুজয় আহেমদ বলেছেন: অনেক উপকার হলো আমার।
০৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:২৮

লেখক বলেছেন: ভাই দায়-দায়িত্বটা নিজেও একটু নিয়েন :) এইটা কোন ওয়াটার প্রফু মেথড না।

কাজ না হলে কিন্তু গালমন্দের ভাগিদার আমি একা না ....আপনি নিজেও

০৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: আপনার মেইল পেয়েছি (আজ একটু ফ্রি আছি তাই আজ জবাব দেব ভালছিলাম)। বাজার পরতির দিকে আপাতত ১-২ সপ্তাহ বাজার পর্যবেক্ষন করুন, এর পর নতুন কিছু কেনার কথা ভাবুন।

৭. ০৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৫২
হা...হা...হা... বলেছেন: আমার মেইল ঠিকানা।
০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৩২

লেখক বলেছেন: This is the last post for the series

৯. ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১১:১৫
সুমন আজাদ বলেছেন: একজন লেখককে উৎসাহিত করতে হয়। আর যদি কেউ শিক্ষণীয় কিছু লেখেন তাকে অনুপ্রানিত করা নৈতিক দায়িত্ব ও বটে। কিন্তু আমি বা আমরা (বিভিন্ন কারণ বা অজুহাতে) এড়িয়ে যাই। কিন্তু ঠিকই শিক্ষা গ্রহণ করি। আমি আপনার সিরিজটার নিয়মিত পাঠক ছিলাম। (অবশ্য অন্য নিক থেকে)। আমার ব্যাক্তিগত ভাবে অনেক কাজে লেগেছে অর্থাৎ শিখতে পেরেছি।

আপনার আরো গুরুত্বপূর্ণ লেখার আশায় থাকলাম।

*মেইলে যোগাযোগ করবো যদি কিছু মনে না করেন।
০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১১:২০

লেখক বলেছেন: মনে করার কি আছে :) আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করতে।


* অনেকেই মেইল করছেন, এক এক করে জবাব দিচ্ছি। অনিচ্ছাকৃত দেরির জন্য দুঃখীত।

১০. ০৯ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৯
হা...হা...হা... বলেছেন: 2007 এ EPS- ডিভিডেন্ট এর অনুপাত 0.62
2007 এ EPS- ডিভিডেন্ট এর অনুপাত 0.58

এর দ্বারা কি বুঝাতে চাইলেন? বিস্তারিত বললে ভাল হয়।

৪০/৬৪.৪৫= .৬২

তাহলে ০.৫৮ কি?
১১. ০৯ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৩১
হা...হা...হা... বলেছেন: ওহ! বুঝতে পেরেছি। আপনি সম্ভবত ভুলে ২০০৮ কে ২০০৭ লিখে পেলেছেন।
০৯ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: কিছু হিনটস দিয়েছি আশা করি এবার খুব সহজেই বুঝতে পারবেন।

১৩. ০৯ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:০১
হাম্বা বলেছেন: প্রিয়তে
আরো আরো পোষ্ট চাই
১৬. ১৪ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৯
ভাইটামিন বদি বলেছেন: ধন্যবাদ আপনাকে....শিখছি।।।

দেশে আসলে যোগাযোগ হবে ইনশাল্লাহ্

ভাল থাকবেন।
১৪ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৫৪

লেখক বলেছেন: ইনশাল্লাহ্। আপনিও ভাল থাকবেন।

১৭. ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ২:৪১
বাংলাকে ভালবাসি বলেছেন: ভালো লাগলো আপনার মত helpful মানুষ blog এ পেয়ে।
আল্লাহ যেনো আপনাকে সুখে রাখেন।
১৮. ১০ ই মে, ২০১০ রাত ৮:৫০
যোবায়ের বলেছেন: ধন্যবাদ। প্রিয়তে রাখলাম।++
২০. ১৩ ই মে, ২০১০ রাত ৩:৪৭
তারেক আহমেদ বলেছেন: প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই । আমি অনেক দিন থেকে শেয়ার ব্যবসা সর্ম্পকিত কোন তত্ত সম্বলিত লিখা খুজছিলাম কিন্তু পাইনি । আজ আপনার লেখাগুলো পড়ে আমার অত্যন্ত আনন্দ লাগছে যা বুঝাতে পারবো না । আমি চার মাস হয় ডি এস ই তে এ্কাউন্ট করছি আমার নিজ উদ্বোগে অর্থাৎ কারো সাহায্য ছাড়া । আমি শেয়ার সম্পর্কে কিছুই জানতাম না আর এখনো জানি না বললেই চলে । এবং এমন কাউকে পাই ও নাই যে থাকে জিজ্ঞেস করবো । আপনার লেখাগুলো পড়ে আমার খুব ভালো লাগছে । আমি কি আপনার সাথে ইমেইল এ যোগাযোগ করতে পারি ? আমার ইমেইল ID হল
১৩ ই মে, ২০১০ রাত ৮:৫৮

লেখক বলেছেন: অবশ্যই পাড়েন। আরো অনেকের মত আপনাকেও স্বাগতম।

২৩. ১১ ই আগস্ট, ২০১০ ভোর ৪:৪৫
সিস্টেম বলেছেন: চমৎকার! এইরকম একটা পুস্টিকর পুস্টই তো আমি খুজতেছিলাম। প্রিয়তে নিয়েছি, এখন কমেন্ট করে পড়তে বসে যাবো। আপনেরে :) এইরকম একটা সিরিজ লেখার জন্য।
২৪. ১৭ ই আগস্ট, ২০১০ সকাল ১১:২২
মো ঃ আবু সাঈদ বলেছেন: EPS- ডিভিডেন্ট এর অনুপাত কোথায় পাব?
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ২:০৩

লেখক বলেছেন: 2007 এর ইপিএস 64.45 ডিভিডেন্ড 40%B


সরাসরি অনুপাত কোথাউ পাবেন না, আপনাকে তা কেলকুলেট করে নিতে হবে। এপরের ডাটা গুল থেকে পাওয়া অনুপাত হল

৪০/৬৪'৪৫ =০'৬২

২৫. ২৬ শে আগস্ট, ২০১০ রাত ২:৫৪
রণদীপম বসু বলেছেন: দারুণ লাগলো এবং চমৎকার একটা ক্যালকুলেশান জানলাম। যদিও আবারো পড়বো যতক্ষণ না তা হিসাবের অভ্যাসে পরিণত হয় !
ধন্যবাদ আপনাকে।
২৭. ০৭ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:১৭
কাপালিক বলেছেন: দারুন জিনিস শিখলাম। সব কোম্পানীর ক্ষেত্রেই কি হিসাবটা এই রকম সরল থাকে নাকি সেখানে অন্য কোন কারসাজির বিষয় থাকে?
০৭ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:১০

লেখক বলেছেন: কিছু কম্পানী ইচ্ছাকৃত ভাবে কারসাজি করে তবে ভাল ভাল কম্পানিগুলর ক্ষেত্রে এটা ঠিক থাকে।

২৮. ১২ ই অক্টোবর, ২০১০ রাত ১:৪৩
স্বপ্নবাজী বলেছেন: ধন্যবাদ। প্রিয়তে নিলাম। পরে দেখব।
২৯. ৩০ শে অক্টোবর, ২০১০ রাত ১০:২৭
হা...হা...হা... বলেছেন: এই হিসাবটি সিঙ্গার এর জন্য করতে গিয়ে মুশকিলে পড়েছি। সিঙ্গার গত দুই বছর ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে। গত ১০ বছরের মধ্যে স্টক দিয়েছে মাত্র ১ বার। এবার তারা যে ইনকাম করেছে তাতে অবশ্যই স্টক দেয়ার কথা। কত ভাগ দিতে পারে বলে আপনার ধারনা। আর কোন কোম্পানী ক্যাশ দিলেও কি এভাবে হিসাব করব?
৩১ শে অক্টোবর, ২০১০ সকাল ১০:৩৫

লেখক বলেছেন: ক্যাশ এর ক্ষেত্রেও একই হিসাব প্রযোজ্য।

সিঙ্গার বাংলাদেশ একটি বহুজাতিক কম্পানি আর বহুজাতিক কম্পানিগুল খুব বেকায়দায় না পড়লে স্টক ডিভিডেন্ড দেয় না।


একটি কম্পানি তখনই স্টক ডিভিডেন্ড দেয় যখন তাদের ব্যাবসা বৃদ্ধির জন্য মূল্যধন প্রয়োজন হয়। তাই আয় বেশী হলেই স্টক দেবে এরকম ভাবার কোন কারন নাই বরং কম্পানিটির কোন ফিউচার এক্সানশন প্লেন থাকলে তবেই স্টক ডিভিডেন্ড দেয়।

৩০. ০৫ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৪
জয়নাল আবেদীন বিপ্লব বলেছেন: Noton Jinis Janlam..............Thanks for your share!!!!!


৩১. ২৯ শে ডিসেম্বর, ২০১০ ভোর ৪:২১
জাফর সািদক রুমী বলেছেন: সুন্দরবন : অপেক্ষা করছে আপনার মূল্যবান ভোটের জন্য ! Click This Link

 

মোট সময় লেগেছে ১.০৭২১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দেশে কম্পিউটার ইন্জিনিয়ারিং -এ স্নাতক ও বিলেতে স্নাতকোত্তর ডিগ্রীর পাঠ চুকিয়ে বর্তমানে একটি সনামধন্য মাল্টিনেশনাল আইটি ফার্মে কাজ করছি। পাশ্চাত্য...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ