somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামু তে আমার এক বছর।

১৪ ই মে, ২০১০ রাত ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হায় হায় এক বছর পার করে ফেললাম :(। সময় আসলেই খুব দ্রুত বয়ে চলে, টেরই পাইনি কোথা দিয়ে ৩৬৫ দিন ফুরিয়ে গেল। সময় দ্রুত ফুরালেও আমাদের অবস্থার কিন্তু খুব পরিবর্তন হয়নি

১৪ ই মে, ২০০৯ সকাল ১১:১৭ এ সামুতে লেখা আমার প্রথম পোষ্ট 'বাংলাদেশে পারমানবিক বিদ্যুত কেন্দ্র হচ্ছে ' এটা দেখে আজ আমার নিজেরই বেশ হাসি পাচ্ছে :) ২০১২-১৩ সালেও হয়ত কোন ব্লগার একই শিরোনামে লেখা পোস্ট করবে সামুতে তবু পারমানবিক বিদ্যুত কেন্দ্র হবে ...হচ্ছে এই খবরই শুনতে থাকব ।

হ্যা সামগ্রিক ভাবে আমাদের অবস্থার পরিবর্তন না হলেও ব্যাক্তি আমার বেশ পরিবর্তন হয়েছে, বিদ্যুৎ আর গরেমের জ্বালয় অতিষ্ট ২০০৯ এর আমি আজ ইংলেন্ডের হিমেল বসন্তে বসে ঢাকার তাপমাত্রা দেখি ৩৫-৩৬ ডিঃ সেঃ আর অনলাইন পত্রিকায় খবর পরি ১ ঘন্টা অন্তর অন্তর লোডশেডিং।

এত গেল বাস্তবতার খোজ খবর এবার বলি ভারচুয়াল মানে সামুর ব্লগিয় জীবনের খোঁজ-খবর। এখানে লেখা-লেখির শুরুতে আমার ধারনা ছিল শিক্ষিত,মার্জিত ও সচেতন ব্যাক্তিরাই ব্লগ লেখে। যারা সপ্ন দেখে নিজের লেখনির মধ্যমে সমজকে বদলে দিতে, নতুন কিছু জানাতে ও জানতে তৈরী করে ভর্চুয়াল কমিউনিটি।

কিন্তু অচিরেই আমার ভুল ভাংগে, গালাগলি মারামারির ছড়া-ছড়ি দেখে কে বলবে ওয়েব-লগ সৃষ্টিশীলতা ও মানুষের সুপ্রবৃত্তি লালন করে ? মর্মাহত হয়েছি তবে ভয় পাইনি, যথা সম্ভব প্রতিবাদ করেছি কুরুচিপূর্ন গালাগালি, অন্যায় ও অপপ্রচারের (জামাতি/লীগ দুটরই)। হয়ত অনেকেরই তা ভাল লাগে নি, সামুর 'ছাগু নিকাশ সংঘের' সেচ্ছা সেবকদের ত নই। সুতরাং অবধারিত ভাবে 'গালা গালি' আমার জন্যেও বরাদ্য হয়েছে Click This Link । ব্লগের মানবদরদিদের এক জন আবার আমার পা কেটে হাতে ধরিয়ে দেবার হুমকিও দিয়েছে :) Click This Link সাথে Click This Link এটাও পড়েন ইসতেহার আর গঠনতন্ত্রের পার্থক্য বুঝতে পারার অপরাধেই (মন্তব্য ১৮) ভার্চুয়ালি 'পা' হারাইলাম :) :)


রাজনীতির আলাপ বাদ দেই ...শুধুই সময় নষ্ট। এর বাইরে আমার উল্লেখযোগ্য কাজগুলর মধ্যে শখের ফটোগ্রাফি, বেড়ান ও শেয়ার বাজার নিয়ে লেখা-লেখি করেছি। ও হ্য আমি আবার টুক-টাক কবিতা-টবিতাও লিখি, বন্ধুদের ভাষায় আমি হলাম সিজনাল কবি; বর্ষা ছাড়া যার ভাবই আসে না না :) :) । তবে সামুতে কখনও পোস্ট করিনি, আসছে অক্টোবরে দেশে ফিরে নিশচই বর্ষার দেখা পাব তখন না হয় ২-৪ টা পোস্ট করব। এই ইংলেন্ড বরই বোরিং দেশ ঝম ঝম করে বৃষ্টিই হয় না।

ও হ্যা আমার কৃত কর্মের পরিসংখ্যান দেয়া হয়নি -

* পোস্ট করেছেন: ১০৮টি
* মন্তব্য করেছেন: ২৫১৫টি
* মন্তব্য পেয়েছেন: ১৮০২টি
* ব্লগ লিখেছেন: ১১ মাস ৪ সপ্তাহ
* ব্লগটি মোট ৪৯৬৪৩ বার দেখা হয়েছে

ব্লকড হয়েছি (আমার জানা মতে): সপ্নকথোক, অমি রহমান পিয়াল ও
দূর্ভাষী।

ব্লকড করেছি: সপ্নকথোক, অমি রহমান পিয়াল ও দূর্ভাষী।

তবে এখন পর্যন্ত সামুর দ্বারা ওয়াচ বা জেনারেল হই নি :) এমন কি কোন ধমক বা সাবধান বানীও শুনতে হয় নি। মনে হচ্ছে আমি বেশ 'গোবেচারা' টাইপের ব্লগার :P। এই পর্যন্তই, গত ১ বছরে বলার মত আর কিছুই করিনি। সবাই ভাল থাকবেন।

সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১০ বিকাল ৩:১১
৩৩টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×