somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Move Review: For the sake of God 2007 (খোদা কে লিয়ে)

০৩ রা জুন, ২০১০ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল হাওজ-মেটদের কল্যানে অসাধারন একটা মুভি দেখলাম। খোদা কে লিয়ে (For the sake of God), ২০০৭ সালের জুনে মুক্তিপ্রাপ্ত মুভিটি পাকিস্তানের এ যাবত কালের ২য় সর্বোচ্চ ব্যাবসা সফল মুভি। মুভির কাহিনীকার, পরিচালক ও প্রডিওসার শোয়েব মনসুর ছবিটি মুক্তির কিছুদিন পূর্বেই স্বপরিবারে পালিয়ে যুক্তরাষ্ট চলে যান। ব্যাপক আলোচিত সমালোচিত এই মুভি ইতিমধ্যেই অনেকগুল পুরষ্কার জয় করে নিয়েছে



2008 Lux Style Awards:
* Best Film
* Best Actor - Shaan
* Best Actress - Iman Ali
* Best Soundtrack

31st Cairo International Film Festival
* Silver Pyramid Award for Best Picture
Roberto Rossellini Award (Italian film industry)
* Best Film
Fukuoka Audience Award (Japan)
* Best Film
Asian Festival of First Films
* Swarovski Trophy for Best Cinematography

Silver Pyramid Award from the Cairo International Film Festival for 2007

মুভিতে পাকিস্তানের গোড়া ইসলামি সম্প্রদায়ের প্রতি এমন কিছু মেসেজ দেয়া হয়েছে যে পাকিস্তান সোবিজের অন্যতম প্রভাবশালী ব্যাক্তিকে প্রন ভয়ে পালিয়ে যেতে হয়েছিল।


শোয়েব মনসুর the self proclaimed 'show man' (বায়ে)


ছবির কাহিনী শুরু হয়েছে পাকিস্তানের এক মধ্যবিত্ত সংগীত প্রেমী পরিবারকে ঘিরে। ঘটনা প্রবাহে দুই সংগীত পিপাসু ভাইয়ের ছোট জন পড়ে যায় কিছু কাঠমোল্লার পাল্লায়। কাঠমোল্লাদের নেতা আবার বেজায় স্মার্ট ফুট-ফাট ইংলিশ ঝাড়ে। মস্তিষ্ক এমন ভাবে ধোলাই করা হয় যে জিন্স-টিশার্ট গিটার হাতের উচ্ছাল তরুন সারমাদ অস্ত্র হাতে আফগান সীকান্তে তালেবান জঙ্গী বাহিনীতে নাম লেখায়।

সারমাদের চাচা ৩০ বছর ধরে বিলেত প্রবাসী, নিজে লীভ-টু-গেদার করছে এক ইংরেজ মহিলার সাথে অথচ নিজের প্রপ্ত বয়স্ক মেয়েকে খৃষ্টান ছেলের হাতে তুলে দিতে তার চরম আপত্তি। নিজে ধর্ম-কর্ম না মানলেও মেয়ে 'মেরির' ধর্মহীন হয়ে পড়া নিয়ে এমই পেরেশান যে তার জীবন নাশেও পিছ-পা হয় না। অবশেষে মেয়েকে ভুলিয়ে পাকিস্তানে এনে জংগী ভাগনের সাথে জোড় করে বিয়ে দিয়ে রেখে আসে আফগান পাহাড়ে।

অপর দিকে সারমাদের বড় ভাই সংগীতে উচ্চতর শিক্ষা নিতে পাড়ি জমায় যুক্তরাষ্ট্রে। খ্রিষ্টান সহপাঠিনীর সাথে প্রেম; অতপর বিয়ে কিন্তু এরই মাঝে ৯/১১ এর পর ক্ষেপে যাওয়া এফবিআই এর পাল্লায় পড়ে নাজেহাল। শুরু হয় আলকায়েদা বানাবার আপ্রান শেষ্টা।

এদিকে মেরি পালিয়ে যায় সারমাদের কাছ থেকে কিন্তু শেষ রক্ষা হয় না, ধরা পড়ে মেরি। অবশেষে আফগান সীনান্তে সম্মুখ সমরের মুখমুখি হয়ে সারমাদ তার ভুল বুঝতে পারে, রক্ত আর লাশ দেখে তার ঘোড় কাটে। এরই মধ্যে মেরির চিঠি পৌছায় বিলেতের প্রেমিকের হাতে। অবশেষে ব্রিটিস সরকারের হস্তক্ষেপে মেরি ও সারমাদকে মুক্ত করা হয় জংগী সংগঠনের কবল থেকে কিন্তু ততদিনে মেরি অন্তসত্ত্বা। ফলে মেরির আর ফেরা হয় না ইংল্যান্ডে, থেকে যার পাকিস্তানে।

ঐদিকে এফবিআই এর হাত থেকেও মুক্তি মেলে সারমাদের বড় ভাইয়ের, অকথ্য নির্যাতনে সে তখন মৃত প্রায়। শেষ দৃশ্যে সারমাদ আবারও গীটার হাতে কন্ঠে গানে তোলে; আবারও যায় ঐ কাঠমোল্লার মসজীদে তবে এবার পড়নে জিন্স-টিশার্ট; যার আযানের মধুর ধ্বনী ছরিয়ে যায় চার দিকে, যেন বলতে চায় শোন হে মানুষ, ইসলাম শান্তি ও সহনশীলতার ধর্ম। কিন্তু ধর্মীয় গোড়ামি শুধু তোমাকে অন্ধকারেই নিক্ষেপ করবে; ইসলাম মানে আলো, অন্ধকার নয়।


My favorite song

ধর্ম আর ধর্মীয় গোড়ামি এক জিনিস নয়। আমাদের উচিত স্ব-স্ব ধর্মকে গভীর ভাবে জানা।

রেফারেন্স:

১। http://en.wikipedia.org/wiki/Khuda_Ke_Liye
২। http://en.wikipedia.org/wiki/Shoaib_Mansoor
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১০ রাত ১০:১৫
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×