somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একাত্তরের বিদেশি বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানাবে বাংলাদেশ:আসুল সরকারকে স্বাধুবাদ জানাই এই মহত উদ্দ্যোগের জন্য

০৫ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের কৃতজ্ঞতাস্বরূপ স্বাধীনতার প্রায় ৪০ বছর পর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, দার্শনিক, লেখক, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, সাহিত্যিক ও সাংবাদিকদের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পররাষ্ট্র ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে গঠিত বিশেষ জাতীয় কমিটির চূড়ান্ত করা গাইডলাইনে (দিকনির্দেশনা) মুক্তিযুদ্ধের সময় এ দেশের জনগণের পাশে দাঁড়ানো বিদেশি বন্ধুদের সম্মানসূচক নাগরিকত্ব, স্বর্ণপদক ও সম্মাননাপত্র দেওয়ার সুপারিশ করা হয়েছে। প্রস্তাব করা হয়েছে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন সংগঠনকেও সম্মাননা দেওয়ার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র ও কমিটি সংশ্লিষ্টরা জানান, ব্যক্তিপর্যায়ে সম্মাননা দেওয়ার জন্য তালিকায় প্রায় ১৫০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে আছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সাবেক সোভিয়েত ইউনিয়নের কাউন্সিল অব মিনিস্টার্সের চেয়ারম্যান আলেক্সি কোসিগিন, যুগোশ্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট জোসেফ টিটো, কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো, তখনকার ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন, জার্মানির চ্যান্সেলর উইলি গ্রান্ট, ভারতের সাবেক সেনাপ্রধান ফিল্ড মার্শাল স্যাম মানেকশ, ভারতের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় ফ্রন্টের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, ভারতের নেতা জয় প্রকাশ নারায়ণ, মাদার তেরেসা, ভারতীয় প্রধানমন্ত্রীর তখনকার মুখ্যসচিব পিএন হাকসার ও উপদেষ্টা ডিপি ধর, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায় ও জ্যোতি বসু, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাবেক প্রধান রস্তম জি, ফ্রান্সের সাবেক সংস্কৃতিমন্ত্রী, সাহিত্যিক ও দার্শনিক আঁদ্রে মালরো, সাবেক মার্কিন সিনেটর অ্যাডওয়ার্ড কেনেডি, কংগ্রেসম্যান গালাগার, সিনেটর ফ্র্যাঙ্ক চার্চ, সিনেটর চার্লস পার্সি, মার্কিন গায়ক জর্জ হ্যারিসন, বব ডিলান, ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবি শংকর, সংগীতশিল্পী জোয়ান বায়েজ, মুক্তিযুদ্ধের সময় ঢাকায় মার্কিন কনসাল জেনারেল আর্চার কেন্ট ব্লাড, মার্কিন নাগরিক রিচার্ড টেলর, অস্ট্রেলিয়ার এ এস ওডারল্যান্ড (বীর প্রতীক), জাপানের তাকাশি হায়াকাওয়া, সুইডেনের এমপি লার্জ লিজন বর্গ, প্রফেসর রবার্ট রাইমস, পাকিস্তানের রাজনীতিক এয়ার মার্শাল আসগর খান, খান আবদুল ওয়ালি খান, কবি আহমদ সালিম, মানবাধিকার নেত্রী নাসিম আখতার, মানবাধিকার নেত্রী আসমা জাহাঙ্গীর, কবি ফয়েজ আহমেদ ফয়েজ, নেপালের প্রেসিডেন্ট ডা. রামবরণ যাদব, ভারতীয় সংগীতশিল্পী লতা মঙ্গেশকার, হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, অভিনয় শিল্পী ওয়াহিদা রেহমান, কবি কাইফি আজমি, শিল্পী মকবুল ফিদা হুসেন, বিপ্লবী পান্নালাল দাশগুপ্ত, টিএন কউল, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহ, ভারতীয় সাংবাদিক অনিল ভট্টাচার্য, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, গীতিকার গোবিন্দ হালদার, সংগীতশিল্পী ভূপেন হাজারিকা, লেখক দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, চলচ্চিত্র নির্মাতা ঋতি্বক ঘটক, প্রিন্স সদরুদ্দিন আগা খান, শিল্পী গণেশ পাইন, বিকাশ ভট্টাচার্য, প্রকাশ কর্মকার, নেপালের সাবেক প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা, কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডো, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট শ্রীমাভো বন্দরনায়েকে, সাংবাদিক সাইমন ড্রিং, মার্ক টালি, বব ডিলান, ভারতের বর্তমান অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, সাবেক সোভিয়েত নৌবাহিনীর অ্যাডমিরাল জুয়েনকো, জাতিসংঘের সাবেক মহাসচিব উথান্ট, উপেন তরফদার, প্রণবেশ সেন, অন্নদা শংকর রায়, ভিক্টোরিয়া ওকোম্পো প্রমুখ।

সূত্র: Click This Link

শত ব্যার্থতার মাঝে ও আওয়ামি সরকারের এই মহত কাজের জন্য ধন্যবাদ জানাই। আবারো সেই সব ভিনদেশী বন্ধুদের প্রদ্ধা জানাই আমাদের মুক্তিযুদ্ধে তাদের অবিস্বরনীয় অবদানের জন্য।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১০ রাত ১:০১
১১টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×