somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেয়ার বাজার-১৫: স্বাগতম টেকনিকাল এনালাইসিসের জগতে

০৩ রা অক্টোবর, ২০১০ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন পর আবার শেয়ার বাজার নিয়ে লিখতে বসলাম। এই সিরিজের প্রায় সবগুল লেখাই ১০-১৪ দিনের বিরতী নিয়ে লেখা হয়েছে, ব্যাতিক্রম শুধু এই পোস্টটির বেলায় :) প্রায় দের মাস পর আবার লিখছি। তাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি পাঠকদের কাছে অনিচ্ছাকৃত দীর্ঘসূতিতার জন্য। মাস্টার্সের থিসিস সাবমিশন-ডিফেন্স, প্রবাসের পাঠ চুকিয়ে দেশে ফেরা সব মিলিয়ে এক রকম মেরাথন রেস করতে হয়েছে শেষ ২ মাসে।

দেখতে দেখতে এই সিরিজের ১৫ তম পোস্ট লিখছি আজ তাই আর খুব বেশি বড় করার ইচ্ছে নেই। টেকনিকাল এনালাইসিস নিয়ে ৩ টি পর্ব লিখেই ইতি টানার চেষ্টা করব, মানে খুব বেশি হলে ১৭ কিংবা ১৮ পর্বেই শেষ হবে শেয়ার বাজার নিয়ে লেখা এই সিরিজ। আসলে আপনাদেরকে জানাবার মত আর খুব বেশি মেটারিয়াল নেই আমার ঝুলিতে তাই দিন থাকতেই তল্পি-তল্পা গোছানোর ফন্দি এটেছি :)

টেকনিকাল এনালাইসিস শেয়ার বাজারে বেশ পরিচিত ও ক্রমবর্ধমান ভাবে জনপ্রিয় হতে থাকা একটি ট্রেডিং টেকনিক যা মূলত গানীতিক তথা স্টেটেস্টিকস থেকে শুরু করে হাল আমলে ডাটা মাইনিং (টাইম সিরিজ ডাটা এনালাইসিস) পর্যন্ত বিসৃত। আর পেশগত ও একাডেমিক কারনে (আমি পেশায় এক জন ডাটাবেজ এডমিনিস্ট্রেটর আর সর্বশেষ একাডেমিক স্টাডি এরিয়া ছিল ডাটা মাইনিং) অদূর ভবিস্যাতে বাংলাদেশের শেয়ার বাজারেও ডাটা মাইনিং এর বিভিন্ন টেকনিক এপ্লাই করার ইচ্ছে আছে। তবে এই সিরিজে এত সব কাঠখোট্টা টাইপের জিনিস নিয়ে আলোচনা না করে টেকনিকাল এনালাইসিসের বেসিক কিছু টুল - ১। কেন্ডেল স্টিক ২। মুভিং এভারেজ (MA, MACD) ও ৩। RSI নিয়ে আলোচনা করব। আশা করি যা আপনাদের শেয়ার কেনা-বেচার স্বীদ্ধান্ত নিতে কিন্চিত হলেও কাজে লাগবে।

স্বতর্কীকরণ: গত ১৪ টি পোস্টে আমি ঘুরিয়ে-ফিরিয়ে শুধু শেয়ারের ফান্ডামেন্টাল এনালাইসিস নিয়েই কথা বলেছি। শেয়ার ট্রেডিং এ ফান্ডামেন্টাল এনালাইসিস হল প্রধান বিবেচ্য ও মূল গুরুত্বপূর্ন বিষয় যা বিস্তারিত ভাবে কোন নির্দিষ্ট শেয়ার ও শেয়ার বাজার সম্পর্ক সমক্য ধারনা দেয়। শেয়ার মূল্যের হ্রাস-বৃদ্ধি, এর পেছনের কারন, কম্পানির আর্থিক ভিত্তি ও বাজারের সামর্থ নিয়ে কাজ করে ফান্ডামেন্টাল এনালাইসিস। অপর দিকে টেকনিকাল এনালাইসিস বিশেষ করে স্টেটিসটিকাল গ্রাফ/চার্ট নির্ভর টুলগুল (এই পোস্ট ও আগামীতে আলোচ্য টুলগুল) শুধুমাত্র বাজারের ট্রেন্ড এনালাইসিস করে ফলাফল দেয়; অনেকটা স্রোতে গা ভাসাবার মত করে বাজারের গতি-প্রকৃতির উপর ভর করেই কাজ করে। শেয়ার মূল্যের হ্রাস-বৃদ্ধি, এর পেছনের কারন, কম্পানির আর্থিক ভিত্তি বা বাজারের সামর্থ ইত্যাদি এই সকল টেকনিকের বিবেচ্য বিষয় নয়। তাই টেকনিকাল এনালাইসিসকে, ফান্ডামেন্টাল এনালাইসিসের সহায়ক টুল হিসেবে ব্যবহার করুন। কিন্তু কখনই শুধুমাত্র টেকনিকাল এনালাইসিস নির্ভর হবেন না, হলে কপানে দূর্গতি নিশ্চিত।

টুল -১ : কেন্ডেল স্টিক

১৮ শতকের এক জাপানি মাছ ব্যাবসায়ির অবদান এই কেন্ডেল স্টিক যা যুগপত ভাবে লাইন চার্ট ও বার চার্টকে রিপ্রেজেন্ট করে। নিচের ছবি দেখুন যা একই সাথে শেয়ারের সর্বোচ্চ, সর্বনিম্ন, ওপেনিং ও ক্লোজিং প্রাইস রিপ্রেজেন্ট করছে।



ছবিতে সাদা ও কাল ২ ধরনের কেন্ডেল স্টিক দেখালেও টেকনিকাল এনালাইসিসে ব্যাবহৃত সফ্টওয়ারগুলতে লাল ও সবুজ রং এর কেন্ডেল স্টিক দেখতে পাওয়া যায়। লাল/কাল - দাম হ্রাস এবং সাদা/সবুজ দাম বৃদ্ধিকে রিপ্রেজেন্ট করে।

এখন কথা হল এই স্টিক দেখে আমরা কি বুঝব ? মূলত কিছু পেটার্ন দেখেই এই স্টিক গ্রাফের মাজেজা বুঝতে হবে। আর এই পেটার্নগুলর সংখ্যা নিতান্ত কম নয় তাই সবগুল নিয়ে পোস্টে রচনা না লিখে মূল সোর্সের লিংক দেয়াই ভাল হবে। আর টেকনিকাল এনালাইসিস যেহেতু এডভান্স লেভেলের জিনিস তাই দাত-ভাঙ্গা ইংলিশগুল পড়ে বোঝার কষ্টটুকু নিজে নিজেই করুন, আর প্রয়োজনে সাহায্যের হাত বাড়াতে আমি ত আছিই। তা হলে শুরু করে দিন........ :)

Click This Link

তথ্যসূত্র: উইকিপিডিয়া

শেয়ার বাজার নিয়ে আমার লেখা সব পোস্ট একত্রে পেতে ক্লিক করুন
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১১ দুপুর ১:০০
২৫টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

×