somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেয়ার বাজার-১৬: মুভিং এভারেজ

১৯ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টেকনিকাল এনালাইসিসের ১ম পর্বে আলোচনা করে ছিলাম কেন্ডেল স্টিক নিয়ে আর আজ আপনাদের বলব মুভিং এভারেজ (MA) ও আর এস আই(RSI) এর গল্প।


মুভিং এভারেজ (MA) : এর ভাল বাংলা কি হবে তা নিয়ে আমি বেশ সদ্ধিহান তার পরেও সাহস করে এর একটা বাংলা নাম দিলাম 'চলমান গড়' (বাংলা সাহিত্য অনুরাগী বা বাংলা একাডেমির পাবলিকরা আমেরে নিশ্চিত দৌড়ানি দেবে এমন কু-কর্মের জন্য :) )। তা এই চলমান গড় কি জিনিস তার ডেফিনেশন না দিয়ে বরং একটা উদাহরন দেই তা হলে হয়ত সবাই ভাল ভাবে বুঝতে পারবেন-

ধরুন শেয়ার 'ক' এর গত ৬ দিনের মূল্য হলো - ৫০, ৫২, ৫৫, ৫৩, ৫৪, ৫৫ টাকা ।

তা হলে ২ দিনের চলমান গড় - ৫১, ৫৩'৫, ৫৪, ৫৩'৫, ৫৪'৫
এবং ৪ দিনের চলমান গড় - ৫২'৫, ৫৩'৫, ৫৪'২৫।

অনেক ধরনের মুভিং এভারেক রয়েছে, যেমন - simple moving average (SMA), Cumulative moving average, Weighted moving average, Exponential moving average(EMA)।

এর মধ্যে আমাদের কাজে লাগবে Exponential moving average(EMA) যা exponentially weighted moving average (EWMA) নামেও পরিচিত। এর ইংরেজী নাম দেখেই বোঝা যাচ্ছে কি ভাবে তা কেলকুলেট করা হয় :) । পদ্ধতিটা হল গড় নির্নয়ের সময় প্রতিটি সংখ্যাকে এক্সপিনেনসিয়ালি কমতে থাকা একটি সংখ্যা (ভর) দিয়ে গুন করে যোগ করা হয়। সাম্প্রতিক ডাটায় ভর বেশি ও পুরন ডাটায় ভর কম। যারা আরো বিস্তারিত জানতে চান তারা উইকি থেকে ঘুরে আসতে পারেন http://en.wikipedia.org/wiki/Moving_averag


MACD (Moving Average Convergence / Divergence) : :) এটার বাংলা করা আর সাহসে কুলোচ্ছে না । বিশাল সব ডেফিনেশ না দিয়ে একটা ছবি দিলাম আশা কেরি এটা দিয়েই এমএসিডি বোঝাতে পারব




উপরের ছবিটি দেখুন - ২ টা গ্রাফ রয়েছে, ১ম টিতে থাকা লাইন ২ টির একটি (খয়েরি রং) ২৬ দিনের এক্সপোনেনসিয়াল চলমান গড় ও অপরটি (গোলাপি) ১২ দিনের এক্সপোনেনসিয়াল চলমান গড় নির্দেশ করছে।

অপর দিকে ২য় গ্রাফে (ছবির নিচের অংশ) ও ২টি লাইন প্রদর্শন করছে যার একটি (নীল) সেই ২৬ ও ১২ দিনের এক্সপোনেনসিয়াল চলমান গড়ের পার্থক্য নির্দেশ করছে আর অন্য লাইনটি (লাল) ৯ দিনের এক্সপোনেনসিয়াল চলমান গড় নির্দেশ করছে। আর বার ডায়াগ্রামের মাধ্যমে লাল ও নীল রঙ্গের লাইন দুটির দূরত্ব দেখান হয়েছে।




Relative Strength Index (RSI) : আরো একটি চার্ট যা সাম্প্রতিক সময়ে একটি শেয়ারের শক্তিমত্যা বুঝতে কাজে লাগে। কি ভাবে কেলকুলেট করা হয় তা জানতে উইকি ঘাটুন Click This Link । তবে আমাদের কাজ মুলত এপ্লাইড মানে কি ভাবে ব্যবহার করতে হয় তা জানা। আর এটা খুবই সহজ।




ছবি দেখুন ৩০ ও ৭০ এ ২ টি লাইন টানা হয়েছে । ৩০ বা এর নিচে নামলে আন্ডার বাই এবং ৭০ বা তদুর্ধ অবস্থাকে ওভার বাই কনডিশন হিসেবে দেখা হয়। অর্থাৎ বিনিয়োগকারীরা কি পরিমানে শেয়ারটি কিনছে তা ০-১০০ রেন্জে প্রদর্শন করে RSI গ্রাফ।


আজ এ পর্যন্তই :) অনেকে হয়ত গত পর্ব ও আজকের পর্ব নিয়ে বিরক্ত হচ্ছেন (কি শুধু তত্ব নিয়ে নাড়া-চারা; কি ভাবে কেনা-বেচায় কাজে লাগবে তা বলছে না )। আমাদের বেসিক জ্ঞান লাভ এই পর্বেই শেষ আগামী পর্বে ইনশাল্লাহ ট্রেডিং সিগ্নাল নিয়ে আলোচন করব। সবাই ভাল থাকবেন।



শেয়ার বাজার নিয়ে আমার লেখা সব পোস্ট একত্রে পেতে ক্লিক করুন
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১১ দুপুর ১:০৩
১৮টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×