
খবরটা এতদিনে বেশ পুরন হয়ে গিয়েছে, তবু আবার জানাই - 'গুগল স্ট্টান্সলেটরে যুক্ত হয়েছে বাংলা ।'
বাংলা বিশ্বের ৫ম বৃহত ভাষা হওয়া সত্যেও মাত্রই এটি যুক্ত হয়েছে গুগল স্ট্টান্সলেটরে। সম্ভবত ৬১ তম ভাষা হিসেবে এটি যুক্ত হওয়ায় আমরা এখন সহজেই অন্য ৬৩ টি (গুগল স্ট্টান্সলেটরে এখন মোট ভাষার সংখ্যা ৬৪ টি) ভাষার কন্টেন্টকে বাংলায় অনুবাদ করতে পারব।
তবে আলফা ভার্শনের এই অনুবাদকটি নিতান্তই শিশু। বলতে পারেন মাত্রই অ, অা, ক, খ লিখতে ও বলতে পারছে। অবশ্য সদ্য স্কুলে ভর্তি হওয়া শিশুটিকে নিয়া আমাদের হাসি-তামাশা ও বেশ ভালই চলছে।
'it's raining cats and dogs' এর 'বিড়াল ও কুকুর বৃষ্টি হয়' অথবা 'মুষলধারা পড়ছে' গোছের বংগানুবাদ অনেকেরই বিনোদনের খোরাক যুগিয়ে চলেছে।
তবে আশংকার ব্যাপার হল স্রেফ মজা করার জন্য অনেকে ভুল-ভাল বাংলা শেখাচ্ছে এই বাচ্চা অনুবাদককে। যা প্রকারান্তরে এটিকে একটি ভাল বাংলা অনুবাদ যন্ত্রে পরিনত হওয়ার পথকে দূর্গম করে তুলছে। এর লার্নিং এলগোরিদমে আমরা এখন যত ভুল ইনপুট দিব ঠিক তার চাইতেও অনেক বেশি সময় পরবর্তিতে আমাদের ব্যায় করতে হবে ঐ ভুলগুল সংশোধন করতে।
বাংলার জন্য এক সময় বুকের তাজা রক্ত ঢেলেছে রফিক,জব্বার, বরকতেরা। তারা তাদের সময়ের সেরা কাজটি করেছে এবার আমাদের পালা, একটি ভাল বাংলা ট্রান্সলেটর সাইবার দুনিয়া বাংলা প্রসারকে আরেক ধাপ উপরে তুলতে সহায়তা করবে নিঃসন্দেহে।
গুগল স্ট্রান্সলেট অথবা গুগল স্ট্রান্সলেট টুল কিট দিয়ে আসুন আমরা শুরু করি আমাদের অভিযাত্রা। আমাদের প্রত্যেকের ক্ষদ্র ক্ষদ্র প্রচেষ্টাগুল একত্রিত হয়েই গড়েতুলতে পারে অনেক বড় কিছু। শুধু ভাবুন ফ্রান্স-জার্মানীর কোন উৎসাহী তরুন আমাদের সমৃদ্ধ বাংলা সহিত্যের সুধা আস্বাদন করছে তার নিজ ভাষায় অথবা বাংলা মায়ের কোন দামাল ছেলে বিজ্ঞানের কঠিন সব তত্বের খোজে অনলাইন জার্নালের পাতায় চোখ বুলাচ্ছে মাতৃভাষায়।
এই ব্লগটিও হয়ত আমার কোন লিবিয়ান/ইংলিশ বন্ধু নিজ ভাষাতেই পড়তে পারবে ফেসবুক ও গুগল ট্রান্সলেটের কল্যাণে। হ্যা খুব তারা তারিই তা সম্ভব হবে যদি আমরা আমাদের অবিমৃস্বকারিতা ত্যাগ করে হাত লাগাই অনুবাদকটির উন্নয়ণে। আমরা যারা ঘন্টার পর ঘন্টা নেটদুনিয়ায় ঘুরে বেড়াই তারা চাইলেই ১০-১৫ মিনিট ব্যায় করতে পারি আমাদের প্রয়োজনীয় কোন ডকুমেন্ট বা ওয়েব পেজের কন্টেন্ট গুগল ট্রান্সলেট টুলকিট দিয়ে বাংলায় অনুবাদ করে। এতে যেমন আমাদের বাংলা অনুবাদের চর্চা বৃদ্ধি পাবে ঠিক তেমনি ভাবে গুগলের বাংলা অনুবাদকটির ও বিকাশ ঘটবে। আর যদি এটুকু করতেও আলসেমি হয় তবে অন্তর্ত ভুল বাংলা শিখিয়ে অন্যের ভাল প্রচেষ্টায় বাধা সৃষ্টি না করি। বাংলাদেশে আমরা শেষ পর্যন্ত ভাল কোন কিছুকেই ভাল থাকতে দেই না, বিগড়ে যাওয়ার হাত থেকে এই অনুবাদকটিকে অন্তর্ত মুক্তি দেই। নিজের ভাল না কি পাগলেও বোঝে কিন্তু আমরা নেটিজেনরা কি বুঝব ?
যে ভাবে গুগলকে সাহায্য করবেন:
১। গুগল ট্রান্সলেট
কোন শব্দের ভুল অনুবাদ দেখলে সেই বাংলা শব্দটির উপর ক্লিক করে সঠিক শব্দটি যোগ করুন। অনেক সময় শব্দের বিন্যাস/স্থান উলট-পালট হয়ে যায়। তখন কি-বোর্ডের শিফ্ট কি চেপে 'গ্রেগ এন্ড গ্রপ' মানে মাউস দিয়ে টেনে সঠিক স্থানে বসিয়ে দিন।
২। গুগল ট্রান্সলেট টুল কিট
ব্যাপক ভিত্তিক কাজ করার জন্য এই টুল কিট। এর ব্যবহার প্রণালী লিখতে আরেকটি পোস্টের প্রয়োজন। তবে চাইলে আপনিও শুরু করতে পারেন। প্রথমেই আপনার প্রয়োজনিয়/পছন্দের কোন ডকুমেন্ট পিসি থেকে আপলোড করুন। আপলোড অপশনে আপনি চাইলে নেটে থাকা কোন ওয়েব পেজ ও অনুবাদ করতে পারেন ঐ পেজের লিংক সর্বরাহ করে। আপলোড হয়ে যাওয়ার পর স্ক্রিনের বাম পাশে অরিজিনার টেক্সট ও ডান পাশে অনুবাদকৃত টেক্সট দেখাবে। ডানপাশের ছোট এডিট উইনডোতে নেক্সট চেপে চেপে চালিয়ে যান আপনার অনুবাদ।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১১ সকাল ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





