এন্ডি ফ্লাওয়ার(আমার ছোট বোন) ফোনটা দিয়ে গেল সেদিন। ফোন কানের পাশে আনতেই, ''ফালিয়া'' বলে আমার ছোট্ট ভাইটা ফোনের ওপাশ থেকে চিৎকার করল।
ওকে আমার নাম ভুলভাবে বলার জন্য বকা দিব, না কেনো এভাবে ফোনের মধ্যে চিৎকার করে আমার কানের বারোটা বাজাচ্ছে কেন সেটা জিজ্ঞেস করব ভাবছিলাম।
যাই হোক, শেষ পর্যন্ত ঠিক করলাম আমি ওকে শেষটাই জিজ্ঞাসা করব, কিন্তু ওপ্রান্তে ও দেখি কান্না করছে। :-&
জিজ্ঞাসা করলাম কান্না করার কি আছে? ও যা বলল, সেটা শুনে আমি হাসব না ওর মতই কান্নাকাটি শুরু করব বুঝলাম না।
যাই হোক,ওর কথা, ওর বিয়ে করার দরকার, আমি যেনো ওর মাকে বলি!
আমি ছোট্ট ভাইয়ের এহেন কথায় অতি আশ্চর্য হয়ে আরেকটু হলেই চিৎকার শুরু করতাম, শেষ মুহুর্তে নিজেকে থামালাম আমি।
একটু ঠান্ডা মাথায় ওর কথাটা বোঝার জন্য চিন্তা কতে চাইলাম, পারলাম না।
তারপর ওকে পারবনা বলতেই আবার কান্নাকাটি শুরু করল।
ওকে বললাম ''এখনতো পড়ালেখার সময়, এখন এসব বলে? আর তুমিতো অনেক ছোট্ট, তোমার বিয়ে করতে কেনো ইচ্ছা হয়?''
ও বলল ওর বিয়ে করবে, আমি যেন ওর আম্মুকে বলি। :-&
আমি কথা ঘুরানোর জন্য বললাম '' দেখ, তাশ(ওর বড় ভাই) এর বিয়ে না হলে কিভাবে তোমার বিয়ে হবে?''
ও বলল, ''ওকে কে বিয়ে করবে?''
আমি বললাম, ''কি? আমার ভাইয়ের নামে এতবড় অপবাদ দিস তুই, ফাজিল কোথাকার!''
''ও যে অনেক পচা, ওকে কেউ বিয়ে করবে না যে!'' ফাজিলটা আবারো একই কথা বলল।
এবার আমি ভিষন সিরিয়াস গলায় বললাম, ''ওর বিয়ে হবে কি না হবে তা নিয়ে তোর চিন্তার দরকার নেই, তুই যে বললি, 'ওর বিয়ে হবে না!' তা তোকে কে বিয়ে করবে?''
''কেনো, পিঙ্কি
আমি অবাক থেকে অবাকতর(এমন কোন শব্দ আছে কিনা জানিনা) হয়ে গেলাম।
ওকে বললাম পিঙ্কিটা কে? ওর উত্তর শুনে মনে হল পিঙ্কি এককালে আমার বন্ধু ছিল!
এরপর ও বলল, ''আরে, পিঙ্কির আব্বু আর আমার আব্বু বন্ধু।''
আমি মনে মনে ভাবলাম, আর সেই সুযোগে আপনারাও বন্ধুত্ব পাতিয়েছেন!
তারপর ওকে বুঝালাম এগুলা শুনলে ওর আব্বু আর কোনদিন ওকে পিঙ্কির বাসায় যেতে দিবেনা, ও বলল, ''তাহলে তুমি আব্বুকে বলবে না? আব্বু ছাড়া বিয়ে করব কিভাবে?
মনে মনে ভাবলাম, এই ছেলেতো.......
আর তারপরই ওকে বুঝালাম এগুলো এখন বলেনা, ও যখন বড় হবে, তখন ওকে বিয়ে দেয়া হবে এমনিতেই।
ওর সাথে কথা বলতে বলতে দেড় ঘন্টা কাটিয়ে দিলাম, ওর মাথা থেকে বিয়ের ভুত তাড়ালাম শেষ পর্যন্ত অনেক কষ্টে।
স মা প্ত
যার কথা বললাম সে এখন ক্লাস ওয়ানে ভর্তি হবে।হয়ত পাঠকরা অবাক হচ্ছেন, এত ছোট বয়সে বিয়ের কথা কেন বলছে? এই ফোনের আগের সপ্তাহে ওর কাজিনের বিয়ে হয়েছে। ছোটভাইটা সেটা দেখে মনে করেছে, ''আহ, বিয়ে করলে কি আনন্দই না হবে!
আপনারা সবাই ভালো থাকুন!
এরকম আরেকটি লেখা- Click This Link
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৪:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


